মূল লেখায় যান

ঘুম বুঝি আর হলো না

এস.জেড বাবুএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

শশায় কি আর পেট ভরে! থাক্ - ৮০ টাকায় কিনবো না, ফুলকপিটাও দেখতে দারুন, সীমটা ও তেমন মন্দ নাহ । মাছের বাজেট তিনশো হলো, চারশো হলে কাতলা ছিলো; ডালটা ও শেষ বলেই দিলো, মাছটা কিনলে বলতে হবে, ওগো- ডাল মশলা আর হলোনা, গেল পঞ্জিকায় মাছের ব্যাগে, বোয়াল কাতলা উঠলো না ! নিম্নবিত্তের টানাপোড়ন, আর এক… [বিস্তারিত]

প্রিয় আকাশ, ছোট করে বলি, কেমন? আমি কিন্তু ভালো নেই। তুমি কেমন আছো তা জানার অধিকার হয়তো নিয়ম মতো অন্য কোথাও হস্তান্তরিত হয়েছে............... আমি এখন প্রাক্তন কি না, তাই! যাই হোক তোমার নাম,ঠিকানা,এমন কি পরিচয় বদলেছে। বড় দায়/দায়িত্ব তোমার ঘারে................ সে ঠিকানায় আমার চিঠি লিখা বারন। কিন্তু কি করি বলো, আমার যে তুমি ছারা আর… [বিস্তারিত]

(ডায়রীর পাতা থেকে) ৥ ১লা জানুয়ারী ১৯৮৮ ইংরেজী। আমি তখন ইন্টার প্রথম বর্ষের ছাত্র, গ্রামের বাড়িতেই থাকি। সকালে বাবা সেজ মামার সাথে নবীনগর গেছেন। মামা পুলিশে চাকরী করেন এবং বর্তমানে নবীনগর থানায় পোস্টিং আছেন। ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা। পরে একবার আমিও বেড়াতে গিয়েছিলাম বাক্ষ্মণবাড়িয়া থেকে তিতাস নদীর ইঞ্জিন চালিত বোটে করে। এ সেই তিতাস নদী… [বিস্তারিত]

ফ্রেন্ড রিকুয়েস্ট

রুমন আশরাফএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

কয়েক মাস আগের কথা। দাপ্তরিক কাজের ঝামেলা আর অন্যান্য কারণে প্রায় মাস খানেক ফেইসবুক থেকে দূরে ছিলাম। মাস খানেক পর যখন ফেইসবুকে আবার নিয়মিত হলাম, দেখলাম বেশ কিছু ফ্রেন্ড রিকুয়েস্ট এসেছে। ইনবক্সে কিছু মেসেজ এসেছে। নোটিফিকেশনও এসেছে অনেক। প্রথমেই ইনবক্স চেক করলাম। পরিচিত ২/৪ জনের মেসেজ দেখলাম। এর মধ্যে অতি প্রিয় এক পরিচিত বড় ভাই… [বিস্তারিত]

গ্রীষ্ম বর্ষা শরতের শেষে শুরু হয় হেমন্তের হাঁক-ডাক। হেমন্তের মূলমন্ত্র হচ্ছে নবান্ন উৎসব। নবান্ন মানে নতুন ধন থেকে নতুন চাল। সেই চাল থেকে অন্ন। এই হলো, নবান্ন। যদিও বাঙালির ‘নবান্নের’ উৎসব শুরু হয় পয়লা অগ্রহায়ণ থেকেই। তবে এখন আর অগ্রহায়ণের দিকে কেউ তাকিয়ে থাকে না। আগাম জাতের ধান কাটা-মাড়াই শুরু হওয়ায় হেমন্ত ঋতু শুরুর আগে… [বিস্তারিত]

নিদারুন যন্ত্রনায় এক অস্পৃশ্য আবিষ্টতার মোহে যন্ত্রণাকাতর রাজহাঁসটি গুটি গুটি পায়ে এগিয়ে চলে মেটোপথে। জরাজীর্ণতার আবহে পেচুটি চোখে ঝাপসা হয়ে এসেছে তার ক্ষীণদৃষ্টির অক্ষিগোলক। দূরে কুয়াশায় ভাসা ভাসা বাষ্পাকুল খড়গাদায় কুক্ কু কুক্ করে ডেকে ওঠে একজোড়া শ্যামাঙ্গী। রাজহাঁস ফটফট করে ডানা ঝাপটিয়ে জানান দেয় নিজের আগমনী বার্তা। মস্তক অবনত করে নিজের চ্যাপ্টা ঠোঁটে হিমবালুতে… [বিস্তারিত]

চিঠি

কামরুল ইসলামচিঠি১৬টি মন্তব্য

প্রিয় নবীণা, রাতের শেষে উষ্ণতায় সিক্ত করে যায় দু'বিন্দু হেমন্তের শিশির । শিতের আগমনী বার্তায় শীষ দিয়ে যায় দোয়েল । উত্তরের বাতায়নে মৃদু হিমেল সমীরণ । বেলকনির টবে পাপড়ি মেলেছে দুর্বা ফুলের দল, বেলী ফুলের কুঁড়ি গুলো সবে দানা বেঁধেছে । দুর্বা আর বেলী ফুল তোমার খুব প্রিয় ছিল, সেই থেকে আমার ও কখন যে… [বিস্তারিত]

ইনবক্স কথন

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি৪৪টি মন্তব্য

@_১: * কেমন আছো? কি অবস্থা এখন? ** আলহামদুলিল্লাহ, ভালো আছি। সব অবস্থাতেই ভালো আছি। কই ছিলে এতোদিন? * কলকাতা গিয়েছিলাম। সিক্রেট ; ** আবার! * না গিয়ে থাকতে পারিনা। ভালো লাগেনা। ওরা খুব অপমান করে। এখন অভ্যাস হয়ে গেছে। ** তাহলে যাও কেন? না গেলেই পারো। * কি করবো বল? মেয়েটার জন্যে যাই। ওর… [বিস্তারিত]

হঠাৎ খুলে যাওয়া স্বর্গদ্বার থেকে হেমন্ত-পরীরা বেড়িয়ে আসছে,দলবেঁধে, বিলম্বিত লয়ে নূপুর-তালের আলতো পায়ে, আনন্দ-শিহরণের ধানসিঁড়িটির তীরে; কুয়াশা-প্রতিম শব্দ-শূন্যের এই সিক্ত প্রভাতে পুষ্পক রথ হেলায় ঠেলে ফেলে; মিলন-যুদ্ধ নয়, প্রাণের মিলন-মেলা, অপলক নেত্রে শুধুই তাকিয়ে থাকা/চেয়ে থাকা, ভাষাতীত আকস্মিক উন্মাতাল অনুভবে; উধাও আচানক শহুরে কাব্যিক মায়াজাল অভিবাসী চোখ শুমারি ভুলে সশব্দ-স্থবিরতায় স্মৃতির-সূচকে কবিতায় শুধুই ভাবে, হেমন্ত-পরীদের… [বিস্তারিত]

জীবন আমার,আমার না!

রাফি আরাফাতএকান্ত অনুভূতি১০টি মন্তব্য

হাটতে না পারা শিশুটি আজ অনেক বড় হয়ে গেছে। কিন্তু সে জানে না বড় হয়ে সে কি ভুলটা করেছে। সে শুধু এখন জানে,তাদের আশা পূরণ করতে হবে। সে কেমন আছে সেটা ভাবার সময়ও এখন তার নাই, সামনে তাদের ভালো রাখতে হবে এটা ভাবতেই তার দিন শেষ। সে বেঁচে আছে সেটা সে ভুলে গেছে আজ, কারন… [বিস্তারিত]

মাধুবীলতা

মাছুম হাবিবীচিঠি১৮টি মন্তব্য

প্রিয় মাধু্বীলতা, বছর ছয়েকপর তোমার নামে চিঠি লিখছি! পাঁচ টাকার কলম আর পঞ্চাশ টাকার ডায়রীতে কতটুকু আবেগ লিখা যায় তা আমার জানা নেই। পরনে সেন্টুগেঞ্জি, বা'হাতের আঙ্গুলের ফাঁকে দশটাকার পুরনো নিকোটিন! হাত কাঁপছে আজ। জানিনা চিঠি পড়ে কতটা অপমান কিংবা ঘৃণা করবে আমায়! আমি আজকাল নেশাও করি। অফিস থেকে ফেরার পথে কোনো এক নির্জন ফাঁকা… [বিস্তারিত]

প্রিয় আকাশ, তোমাকে কি এখন আর প্রিয় বলা যায়?হয়তো বলা যায় না............ হয়তো কি বলছি,হুম! বলা উচিৎ নয়,অন্তত নিয়ম তো তাই বলে। কিন্তু, তুমি তো জানো আমি বড্ড অনিয়মে বাস করি,উড়নচণ্ডী! তোমার অবশ্য অবাক হওয়ার কথা নয়........ এই তুমি তো, কতোবার আমায় নিয়মের শিখলে বাধতে চেয়েছো। আমি যে বাধা পরতে চাইনি তা কিন্তু একেবারে নয়!… [বিস্তারিত]

মাহবুবুল আলম।। আমাদের দেশে মানুষ বাড়ার সাথে সাথে লেখকের সংখ্যাও বাড়ছে। সবচেয়ে বাড়ছে কবির সংখ্যা। মহিলা কবির সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। এটা একটা সুখবর। এরই মধ্যে অনেকেই তাদের প্রতিভার স্বাক্ষর রেখে এগিয়ে যাচ্ছেন। এমন অনেকের সাথে প্রতিদিনেই দেখা হয়ে যাচ্ছে; (আসলে দেখা হয়ে যাচ্ছে বলাটা বোধ হয় ঠিক নয়) তাদের সাথে কোন না কোন অনলাইন… [বিস্তারিত]

হেমন্তের উৎকণ্ঠা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৬টি মন্তব্য

“বৃষ্টির জলের দাগ মুছে গেছে একদিন সকালের রোদে।” রুদ্র। চকিতে দেখতে পাবে/শুনতে ও পাবে নিস্তব্ধতার তীব্র দীর্ঘ নিঃশ্বাস, প্রখর রৌদ্র-চঞ্চলতার শেষহীন ব্যাকুলতা অচঞ্চল ফসলের মাঠ জুড়ে, মৌন হৃদপিণ্ডের শেষ আক্ষেপে; ইঁদুর এখন নিয়ে যাচ্ছে/নিয়ে নিচ্ছে বুক জুড়ে মুড়ে রাখা/থাকা সোনা সোনা ফসল; ছিল না এখানে কোন উদ্ধত যমদূত, নীরবে নিরবধি কাল বয়ে যাওয়া বাঁক-হীন একটি… [বিস্তারিত]

জল

এস.জেড বাবুএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

সামনে খেলে এক সমুদ্র জল আর সৈকতে তৃষ্ণার্ত ! ঢেউয়ের বুকে ভাসমান নাবিক ক্লান্ত, পরিশ্রান্ত, আর পিপাসার্ত । মরুদ্যানে লুটিয়ে মুসাফির দুই ঢোক জলের তৃষ্ণায়, ডুবে মরে কেউ সাগর জলে ক’ফোটা বর্ষনের অপেক্ষায় । চামড়ার থলে বাতাসে উড়ে ফুড়াইলে অমৃত জীবনের, সাহারায় দিকভ্রান্ত পথিক অপেক্ষায় ক’ফোটা বর্ষনের ॥ - ৩০/১০/২০১৯ ছবি- নেট [বিস্তারিত]