নিষেধের বেড়াজালে আকণ্ঠ ডুবিয়ে হাঁসফাঁসের এ ক্ষয়িষ্ণু জীবন, জানলার খড়খড়িটুকুও হুকুমের দাস অন্ধকার-বন্ধ কুঠুরিতে আলো-আধারের হিসেব-হীনতায় টেনে টেনে এই একটু নিঃশ্বাস; ফেঁসে যাওয়া এই স্তব্ধতায় বুকের মাঝে ছলছলানি অবিরাম দোল খায়/দোল দেয়। বাঁধা ছকে বাঁক খেতে খেতে কখন যে কে ফাঁসিয়ে দিয়েছে বৃষ্টি-জলে-ভাসা চোখে চোখ লুকিয়ে কে জানে! অকস্মাৎ খুলে যায় বন্ধ খাঁচা, অচেনা [ বিস্তারিত ]





