জল

সামনে খেলে এক সমুদ্র জল
আর সৈকতে তৃষ্ণার্ত !
ঢেউয়ের বুকে ভাসমান নাবিক
ক্লান্ত, পরিশ্রান্ত, আর পিপাসার্ত ।

মরুদ্যানে লুটিয়ে মুসাফির
দুই ঢোক জলের তৃষ্ণায়,
ডুবে মরে কেউ সাগর জলে
ক’ফোটা বর্ষনের অপেক্ষায় ।

চামড়ার থলে বাতাসে উড়ে
ফুড়াইলে অমৃত জীবনের,
সাহারায় দিকভ্রান্ত পথিক
অপেক্ষায় ক’ফোটা বর্ষনের ॥

–
৩০/১০/২০১৯
ছবি- নেট

মোট পড়েছেনঃ ৮৯১জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. জলে থেকেও তৃষ্ণার্ত
    স্থলে থেকেও তৃষ্ণার্ত
    তৃষ্ণা নিবারণের চেষ্টায় উদ্ভ্রান্ত পথিক সমুদ্র থেকে মরুদ্যানে ছুটতে ছুটতে ক্লান্ত শ্রান্ত ।

    1. ভাবলেই কেমন যেন লাগে আপু-

      কয়েকশত অভিবাসী নিয়ে তীরে এলো জাহাজ, পরিচয় মিলেছে এমন দশ জনের মধ্যে একজন মাত্র জীবিত বাঙ্গালী। ওর সাথে তিন মিনিটের মতো কথা বলার সুযোগ হয়েছিলো। শুনেছিলাম জলের বুকে ভাসমান মানুষ কি করে তৃষ্ণায় মরে। (তখন লিবিয়ায় যুদ্ধ চলছে)

      সে রাতে বাসায় খাবার খেতে পারিনি। শুধু কান্না পাচ্ছিলো।

  2. সবার সব ইচ্ছে সবসময় পূর্ণ হয়না। সব তৃষ্ণার্তের পিপাসা মেটেনা, সব বেদুইন পথের দেখা পায়না। তবু এগিয়ে যেতে হয় আমাদের।

    লেখা ভালো লেগেছে বাবু ভাই।

  3. সামনে খেলে এক সমুদ্র জল
    আর সৈকতে তৃষ্ণার্ত !
    ঢেউয়ের বুকে ভাসমান নাবিক
    ক্লান্ত, পরিশ্রান্ত, আর পিপাসার্ত ।

    ……………সত্যিই ভাবনার বিষয়, সৃষ্টিকর্তার কোন খেলা কি কারণে, কবিতায় ভালোলাগা।

    1. যদি সৃষ্টি গর্জে উঠে বিজলি আর বর্ষনে-

      সাগর আর সাহারায় তৃষ্ণার্তের জীবন যেন ক’ফোটা বৃষ্টি তে

      ধন্যবাদ মমি ভাই।
      আপনার মঙ্গল কামনায়।

  4. ঢেউয়ের বুকে ভাসমান নাবিক
    ক্লান্ত, পরিশ্রান্ত, আর পিপাসার্ত ।

    জটিল সমীকরণ, খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে।।
    শুভ কামনা রইলো

মন্তব্য করুন