চিঠি

প্রিয় নবীণা,
রাতের শেষে উষ্ণতায় সিক্ত করে যায় দু’বিন্দু হেমন্তের শিশির । শিতের আগমনী বার্তায় শীষ দিয়ে যায় দোয়েল ।
উত্তরের বাতায়নে মৃদু হিমেল সমীরণ । বেলকনির টবে পাপড়ি মেলেছে দুর্বা ফুলের দল, বেলী ফুলের কুঁড়ি গুলো সবে দানা বেঁধেছে ।
দুর্বা আর বেলী ফুল তোমার খুব প্রিয় ছিল, সেই থেকে আমার ও কখন যে প্রিয় হয়ে উঠেছে, তা টের ই পাইনি ।
কি অদ্ভুধ, শুধু প্রিয়ই হয়নি,
জীবনের সাথে জড়িয়ে আছে পঁচিশ বসন্ত, হেমন্ত ।
তোমার ভাল লাগা, প্রিয়, অপ্রিয় গুলো আচ্ছন্ন রেখেছে আমায়,
অথচ তুমি হারিয়ে গেছো সেই কবে?
কোন এক হেমন্তের বিকেলে, তিতাসের কুলে, খোলা চুলে, মুখো মুখি বসে ছিলাম দুজন, । কে জানতো, এই দেখা ই শেষ দেখা, গোধুলীর ধুসর আলোয় বর্ণীল হবে আমাদের প্রচ্ছদ, দুর হিমালয় থেকে আঁধার নেমে এসে করে দিবে আমাদের বিচ্ছেদ, অন্ধকারের গভীরতায় তলিয়ে যাবো দুজন দু মেরুতে ।
সেদিন সন্ধ্যা লগনে আকাশে দুটি বক পাখী উড়ে যেতে দেখে, অবলীলায় আবৃতি করেছিলে ঃ
আহা! তুমি আর আমি যদি
নীতির নিয়ম ছেড়ে
আকাশের দুটি বক পাখী
অথবা সাগরের’ দুটি মাছের চেয়েও
স্বাধীন হতাম ।
আমি মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে ছিলাম, তোমার আবৃতি করার ছলে ।
মনে মনে হাজার বার বলেছে, ” আমি পেয়েছি, যাকে খুঁজি, তাকেই পেয়েছি ,।

হেমন্তের সন্ধ্যা, হালকা কুয়াশায় আচ্ছন্ন করে আমাদের চারপাশ , তিতাসের জলে ছোট্ট ছোট্ট ঢেউয়ের শব্দে মুখর, চার পাশে হিম হিম উষ্ণতার আবেশ,
আমরা যুগল এক বুক স্বপ্ন নিয়ে, হাতে হাত ধরে, তিতাসের কুল ধরে জলের কলকল ধ্বনিতে , জীবনের গানের সুর তুলে বাড়ি ফিরে ছিলাম, শেষ বারের মতো ,।
এক হেমন্তেই তোমাকে পেয়েছিলাম, আরেক হেমন্তেই তোমাকে হারিয়েছিলাম।
তাই’ আমার বুক জুড়ে আজও চলে হেমন্তের উৎসব, , প্রাপ্তি আর বিয়োগের ।
খুব জানতে ইচ্ছে করে, আজো কি তুমি সাজো, হেমন্তের বেলী ফুলে, খোঁপার চুলে গুঁজে ?
রক্ত জবা গুঁজো কানের ভাজে ?
আলতা পড়ে নগ্ন পায়ে শিশির ভাঙগো হেমন্তের সকালে ?
জানি, জানবো না আর কিছু,
এক বুক স্মৃতি ছাড়া, , জীবনের সব মিছু ।
যেথায় আছো, যেভাবে আছো, ভাল থেকো, সুন্দর থেকো, সুখে থেকো ।

তোমারই
সেকুল ইসলাম

মোট পড়েছেনঃ ৯০৪জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. যাকে ভালো লাগে, তার প্রিয় জিনিস গুলোও কখন যেন প্রিয় হয়ে যায় মনের অজান্তেই। সে সাথে থাকুক বা না থাকুক তার প্রিয় বস্তুর মাঝে তাকেই খুঁজে পাওয়ার ব্যাকুলতা টুকু ভুলতে দেয় না ভালোবাসার দিন-ক্ষণ-কাল।

    চিঠিখানা পড়ে ভালো লাগলো কামরুল ভাই।
    শুভ কামনা 🌹🌹

  2. এক হেমন্তেই তোমাকে পেয়েছিলাম, আরেক হেমন্তেই তোমাকে হারিয়েছিলাম।
    তাই’ আমার বুক জুড়ে আজও চলে হেমন্তের উৎসব, , প্রাপ্তি আর বিয়োগের,,,,,,,

    তাই তো বলি অন্ধকার যার জন্য বাধ্যতামূলক করেছো হঠাৎ আলোর ঝলকানিতে চোখ দুটো তার ঝলসে দিও না প্রভু।
    পেয়ে হারানোর চেয়ে না পাওয়ায় থাকতে দিও তারে।

    চিঠি মানেই আমার কাছে বিশেষ ভালো লাগার জায়গা,,, চমৎকার লিখেছেন

  3. তুমি আর আমি যদি
    নীতির নিয়ম ছেড়ে
    আকাশের দুটি বক পাখী
    অথবা সাগরের’ দুটি মাছের চেয়েও
    স্বাধীন হতাম ।

    ইশশ্

    মুগ্ধ হয়ে পড়লাম স্মৃতি মিশ্রিত সুন্দর দিনগুলির গল্প,

    শুভেচ্ছা ভাইজান

  4. কামরুল ভাই, কি দরকার ছিলো হৃদয়ের তলদেশে এতো জোরে আঘাত করার ? আজকের দিনটা অন্তত আর কোন কাজে মন বসবে না।

    অসম্ভব ভালো লাগছে দাদাভাই। বন্ধু হতে পারি কি ?

মন্তব্য করুন