ক্যাটাগরি একান্ত অনুভূতি

নিঃশব্দে দাঁড়িয়ে থাকি

রেহানা বীথি ১৯ অক্টোবর ২০১৯, শনিবার, ১২:৫৬:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য
নিঃশব্দে দাঁড়িয়ে থাকি ------------------------------------ যখন হাত পেতে রাখি শূন্য করতলে রেখাচিহ্ন চোখে পড়ে। যখন মুঠো করি হাত ভাগ্যরেখা পুরোটাই ঢেকে যায়, এবং তাদের জন্য করুণার অস্ফুট শব্দ ভাষা পায়। কে জানে কেন, যতবার যাই, ফিরে আসি যতবার ওই পুরোনো ধারার কাছে অজস্র কথা রেখে আসি রেখে আসি দু’ফোঁটা চোখের জল। হতে পারে সে জল কান্নার [ বিস্তারিত ]

আবরারকে

সাখিয়ারা আক্তার তন্নী ১৯ অক্টোবর ২০১৯, শনিবার, ১২:৩২:৫৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য
আমি কুটনো কাটি, বাটনা বাটি। রোজ সময় করে ৫-৮ বাস ধরি,টিউশন করি, আমি ব্যাস্ত। দেশ-রাজনীতি আমার কাছে পঁচা টমেটো,মরা মাছের চোখ। উন্নয়ন সে তো আমার কাছে বারন্ত পলট্রি মুরগী একটু বেশি হলেই যেনো শ্বাস নিতে কষ্ট হয়, এতো কিছু ভাবি না, চুপচাপ থাকতেও পারি না। তাই প্রতিনিয়ত গাছ,লতা-পাতা,অবয়বহীন এক ছায়া পুরুষ কে আরাধনা করে লিখে [ বিস্তারিত ]

তিতা কথা- ২

চাটিগাঁ থেকে বাহার ১৯ অক্টোবর ২০১৯, শনিবার, ১২:১৩:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য
মরা মুরগি, মরা গরু-ছাগল, শিয়াল-কুকুরের গোশতের চেয়ে মৃত মানুষের গোশতই বেশী মজা!! *** আক্কেল আলী ও সবজান্তা পরস্পর ঘনিষ্ট দুই বন্ধু। আক্কেল আলী রাগের চোটে কথা বলতে না পেরে তুতলাতে থাকে। তার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। সবজান্তা বলল, বুঝতে পারছি না তুই এতো রেগে যাচ্ছিস কেন! আমি কি মিথ্যা কিছু বলেছি? আক্কেল আলীঃ [ বিস্তারিত ]

কবিতা নিয়ে কিছু কথা

আকবর হোসেন রবিন ১৯ অক্টোবর ২০১৯, শনিবার, ১২:২২:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
“ যে - লেখা গুলো পড়লে মন নেচে ওঠে ; গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে মুখে রং - বেরঙের স্বপ্ন এসে জমা হয়; তা - ই কবিতা। যা পড়লে, দুই তিনবার পড়লে আর ভোলা যায়না, মনের ভেতর যা নাচতে থাকে, তাই কবিতা।”- কবিতা নিয়ে কথাগুলো বলেছেন হুমায়ুন আজাদ। কবিতা লিখতে হলে, প্রথমে থাকতে হবে [ বিস্তারিত ]
একটি সিএনজি অটো রিক্সা এর দাম সতের লক্ষ টাকা যা একটি ভালো প্রাইভেট কার এর দামের চেয়েও বেশী! গত কয়েকদিন যতটা সিএনজিতে চড়েছি, প্রতিটির চালকের সাথে আলাপ করে জেনেছি সিএনজি ক্রয় করে রাস্তায় নামাতে খরচ হয় ষোল লাখ থেকে আঠার লাখ টাকা। যে কারণে এর জমা দিতে হয় বেশী, মিটারে চললে তেমন টাকা আয় হয় [ বিস্তারিত ]

মায়া (৩)

ইঞ্জা ১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ০৭:২৭:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
মায়া সবচাইতে আনন্দ পেতো যখন আমি স্কুল থেকে ফিরে ওর দুই কান ধীরে ধীরে টানতাম, মাথায় হাত ভুলাতাম। এক সময় ও চিত হয়ে শুয়ে পড়তো আর আমি ওর পেটে হাত ভুলাতাম, ঢলতাম, এ ওর খুব পছন্দের ছিলো। ও ধীরে ধীরে বড় হতে লাগলো, পাঁচ ছয় মাস পর থেকে আব্বা ওর জন্য স্পেসাল মাংস রান্না করানো [ বিস্তারিত ]

কেনো এতো নৃশংসতা?

সুরাইয়া পারভীন ১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ০৩:১৬:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
কতোটা পাষণ্ড হলে, নিষ্পাপ অবুঝ ঘুমন্ত ঔরসজাত শিশুটিকে- কেউ করতে পারে রক্তাক্ত ক্ষত বিক্ষত? কতোটা কষাই হলে, আপন হাতে লালিত নিজ সন্তানকে- কেউ করতে পারে জবাই? কতোটা মস্তিষ্ক বিকৃতি হলে- প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আদরের মানিককে কেউ করতে পারে নৃশংস হত্যা? যে হাত অভুক্ত ক্রন্দনরত- শিশুটির মুখে খাবার তুলে দিতো, সেই হাত কি করে এমন নির্বিচারে- [ বিস্তারিত ]

হেমন্ত

সঞ্জয় মালাকার ১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ০১:৫৭:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
হেমন্তের শুভেচ্ছা। শিউলি ফুলে সবুজ ভাসে হেমন্ত যেন ওই আসে আসে হেমন্তের আগমনী মধুর সূর চতুর্দিকে সাজে, কাশফুলের শুভ্র বেশ পবিত্রতা মাখা! হেমন্ত আসার আনন্দেতে সোনালী সকাল হাস নীল আকাশে পক্ষীগণ মেলবে এবার পাখা, হেমন্তের ঐ শুভ্র আলো- দূর করলো রাতের কালো, সবুজ ঘাসে শিশির ছোঁয়া, দ্যাখ রে সবাই চেয়ে। শিউলি ফুলে সবুজ ভাসে - [ বিস্তারিত ]

হেমন্তের ক্ষণ-কাল

সাবিনা ইয়াসমিন ১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ১০:২৪:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য
অনিন্দ্যের সাথে দেখা হয়েছিলো নিবেদিতার সেইই কবে। তবুও মুগ্ধতা ম্লান হয়না এতটুকুন! কি করে হবে! অনিন্দ্যের হাসি, মায়াভরা চোখ, আর এলোমেলো চুল যে সব সময় একই রকম থাকে। এক শরতে খুব জল্পনা-কল্পনা শেষে এক হলো দুজনে। হাসি মুগ্ধতা আবেদন আলিঙ্গন নিবেদন সমর্পণে, জানা হলো ভালোবাসা জন্মেছে জন্ম-জন্মান্তরে। এক চোখ হতে আরেক চোখের দুরুত্বে, নিঃস্বাস হতে [ বিস্তারিত ]

মায়া (২)

ইঞ্জা ১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ১১:২৬:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য
রাতে আব্বাকে দেখলাম পাটের বস্তা দিয়ে এলো ওর সামনে, যেন ও ওখানেই ঘুমাতে পারে। রাতে সব ভাই বোন মিলে মিটিংয়ে বসলাম, কি নাম রাখবো ওর? সেইসময় বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ইংরেজি ছবি ছিলো স্পেস 1999, সাইন্স ফিকশন ছবিটির সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর নাম ছিলো মাতা, যে তার পাওয়ারের মাধ্যমে যেকোন কিছুর রূপ নিতে পারতো, সাপ, তেলাপোকা, ভিনগ্রহের [ বিস্তারিত ]

হেমন্তের নদী

সাবিনা ইয়াসমিন ১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ১০:১৭:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য
হেমন্ত এলো, ঝক্‌ঝকে আকাশে জ্বলজ্বলে তারার মেলায় চাঁদ হলো তার অতিথি, হাওয়ায় উড়িয়েছে একমুঠো জ্বোনাকি। শিউলিতলায় ফুলেদের আসরে আজ মৃদু হিল্লোল, কার্তিক-বরণ করবে সবাই নিজেদের উজাড় করে। জোছনার আতিশয্যে ঐশ্বর্যময়ী নদী বয়ে চলে শান্ত নিবিড়তায়, নদীর ঘ্রাণে আকুল পথিক স্তব্ধ ; শান্ত নদীর হিমেল হাওয়ায় অশান্ত বাসনারা আঁকিবুঁকি আঁকে, জোছনা মাখা দৃষ্টির আঘাতে ভেঙেছে নদীর [ বিস্তারিত ]

হেমন্ত! এলে তাহলে!

ছাইরাছ হেলাল ১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ০৫:২৪:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য
  রজনীগন্ধার আড়াল নিয়ে কোন এক চেনা/অচেনা সৌরভে ভেসে ভেসে এলে! স্তব্ধের গভীরতায় গভীর হেমন্ত সকালে; শিশিরে শিশিরে আগলে রেখে, ঘাস ফুল আর মৌ-গুঞ্জনে; এ কোন্ নিঃশ্বাস-বিবশ সকাল! এ কোন্‌ সোনা-রোদ-ঝলক! চকিত মুহূর্তের নিস্তব্ধতায় এঁকে দিলে এ কোন্‌ উদ্ধত নরম শব্দহীন রক্তাক্ত-স্নান! এক জলজ্যান্ত ক্লান্ত-সুখ-স্বপ্ন, মহুয়া-গন্ধে ঘুমহীনের জীর্ণ অন্ধকার-রাত শেষে;
বর্তমানে বাংলাদেশে অনেকগুলো সিগারেট কোম্পানি আছে। যা Tobacco company নামে পরিচিত। সেসব কোম্পানিগুলোর তৈরি অনেকরকমের সিগারেট বাজারে আছে এবং প্রত্যেকটি সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে, 'ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর' বা 'ধূমপানের কারণে মৃত্যু হয়' বা 'পরোক্ষ ধূমপান মৃত্যু ঘটায়' ইত্যাদি ইত্যাদি। সত্যি, ধূমপান এক বদ নেশা। যা আমি নিজেও জানি। আবার বুঝিও ধূমপান স্বাস্থ্যের জন্য [ বিস্তারিত ]

মায়া

ইঞ্জা ১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ১০:৫৯:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য
ছোটবেলায় তেমন দূরন্ত ছিলাম তা বলা যাবেনা কিন্তু কমও ছিলামনা। স্কুলে প্রবেশের পর প্রতিদিন টিফিন ছুটিতে আম্মার দেওয়া চার আনা (সিকি), আধুলি (পঞ্চাশ পয়সা) নিয়ে উর্দ্ধশ্বাসে দৌড় লাগাতাম স্কুল ক্যান্টিনের উদ্দেশ্যে, সেখান থেকে কনি আঙ্গুলের সমান আলুর চপ, ছোট সিঙ্গারা, সমুচা, আলুর সেন্ডউইচ কিনে খেতাম, স্কুল ছুটির পর আবার দৌড়, স্কুল গেইটের সামনে বিক্রি হতো [ বিস্তারিত ]

সাইকোলজিকাল গেইম

মুক্তা ইসলাম ১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ১০:২৫:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য
এই দেশে যতো রকমের খেলা আছে --- ফুটবল , হা-ডু-ডু, কানামাছি ভো ভো যারে পাবি তারে ছো , তার মইধ্যে বর্তমানে সবচেয়ে বেশি পরিমান জনপ্রিয়তা পাইছে কোন খেলাটা জানেন? 'ইমোশন' নামের সাইকোলজিকাল খেলাটা । তবে এইটা একটা বৈধ নেগেটিভ খেলা । যতক্ষণ পর্যন্ত না বিপরীত পক্ষের মন ভাঙ্গতাছে ততক্ষন পর্যন্ত  এই খেলা চলতেই থাকবে । [ বিস্তারিত ]

আর্কাইভ