বসন্ত এসে ছিলো বলেই ফুলে ফুলে ভরে ওঠে ছিলো প্রকৃতি ,কুহু কুহু ডেকেছিল বসন্তের কোকিল আর হেসেছিলো মরুদ্ধান। সে হাঁসি আর রইলো কই ? কালের বিবর্তনে বসন্ত যাওয়ার সাথে সাথেই চলে গেল কোকিল ।বিষন্নতায় মরুদ্ধানের বুকে তখন গ্রীষ্মের খরার ফাটল। যেন কিছুই করার নেই! শুধুই আকাশ পানে চেয়ে থাকা! ঋতুর পরিবর্তনে কোনো দিন হয়তো বর্ষার… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
ক্রিং ক্রিং ক্রিং আসসালামু ওয়ালাইকুম। কে বলছেন? কে বলছি চিনতে পারছেন না? ওহ আপনি! না মানে আমি নম্বরটা খেয়াল করিনি তো। চোখ বন্ধ করে ফোন রিসিভ করেছেন? চাপা মারার হয় অন্য কোথাও গিয়ে মারেন, আমার কাছে নয়। আরে আজীব তো। আমি আপনাকে চাপা মারতে যাবো কেনো? আপনার সাথে আমার তেমন সম্পর্ক নাকি? সে আপনিই জানেন… [বিস্তারিত]
কবিতার মিথ্যে ফানুস উড়িয়ে ভঙ্গুর রেখায় ‘কোবি’ হাসি-হাসে আড়ালে, জুজুৎসুর প্যাঁচ কষে ওষ্ঠাগত করে দেব পাঠক-প্রাণ, মন্ত্রপূত হুল ফুটিয়ে আত্মরতি সেরে নেব, রমণীয় ব্যাঘ্রতায়; সূচি-মুখে চিঁ-চিঁ করে রস-প্রীতি ঢেলে দেব প্রণয়ের রীতিনীতি না-মেনে! পাঠকের চতুর-শ্লেষ সর্পিল-মোচড়ে বেসুরো করে দেব; দিনান্তে মেকি আনন্দ-সৌরভের অম্লান প্রীতি-পিদিম জ্বেলে রাখবো গৃহকোণে; নিঃশব্দ নিঃশঙ্ক চিত্তে দুর্নিবার গতিতে নিদ্রালু-হৃদয়ে জপে যাব… [বিস্তারিত]
তিনি লিখেছিলেন- কাহিল শীতের ভালোবাসাবাসির কবিতা। নিঃস্ব-রিক্ত-একাকীত্বের আবেশে জড়িয়ে সূদুর সাইবেরিয়ার হিম হিম ঠান্ডা ডাইনী শীত, রক্তঠোঁটের আড়ালের সরু দন্ত দেখিয়ে- তার ভালোবাসাকে উপেক্ষা করে; হাতধরে টেনে নিয়ে যায় এস্কিমোদের দেশে। বেলা-অবেলার ভালোবাসাবাসির ফাঁদে পড়ে কখনো জুবুথুবু কুয়াশায় হাঁটুমুড়ে কিংবা বরফশীতল গুহায় ঈষদুষ্ণ আগুনতাপে, নির্বাক নয়নের নোনা বিন্দুজলে আর একনিষ্ঠ পণে; স্বপ্নপূরণের উৎসবে মাতোয়ারা কবি-… [বিস্তারিত]
পিছু নেয়া একাকীত্ব আটকে ফেলেছে আমাকে পরিবর্তনহীনতায়, টিকে যাচ্ছে প্রতিটি দিন/রাত্রি, দীর্ঘ অবিচ্ছিন্ন শৃঙ্খলায়; নৈমিত্তিক স্ফুরণের দ্বন্দ্ব-সংঘাতের বর্ণিল আন্তরিক আবেগের রূপময়তায়। হে অন্ধ একাকীত্ব, চোখ ম্যালো, চোখ তোলো, প্রকৃতির পরতে পরতে আজ রঙের আভাস, অপস্রিয়মাণতায় কালো মেশানো আলো; পুড়ে পুড়ে ছাই হতে থাকা ভালবাসার নানান রং/ঢং স্বপ্ন পূরণের হাত ধরে উল্লাসে নিজেকে লুকিয়েছে, মসৃণ-তৃষ্ণার জলজ… [বিস্তারিত]
আমি পুরুষ। আমি প্রথম যখন নারীকে ভালোবাসি, তখন হৃদয়ের সমস্ত আবেগ ও আগ্রহ ঢেলে দেই তার প্রতি। প্রথম প্রেমের আলোকে আমার প্রিয়াকে পরম মনোহর মনে করি। আমার সেই প্রেমে থাকে নিবিরতা, একান্ত আপন করে পাবার ব্যাকুলতা। আমাদের দু'জনার প্রেমলীলা চলে শতমুখে-শতধারায়। কিন্তু! আমার এই রঙিন নেশার ঘোর বেশিদিন থাকে না। নেশার অন্তে আমি পূর্বেকার চোখে… [বিস্তারিত]
“আমাকে নিয়ে কেউ দু’লাইন লেখে না” কাহিল শীতে, এই গ্রহণ-কালে, শৈত্য-প্রবাহের সাথে হিম বৃষ্টি ঠেলে ফেলে, হিমালয়ে সে যাবে, পণ ধরেছে, শেরপা বিহীন চূড়োয় উঠে গিরি খাদের ভাঁজ-খাঁজ খুলে খুলে বক-যন্ত্রে পরীক্ষা নেবে, গুহায় বসে খাবি খেতে খেতে বাতাসের অক্সিজেন গুনবো, ভীতি/হাঁসফাঁস চেপে রেখে ‘ও কিছুনা’ ভঙ্গিতে আয়েসি ভাব নিয়ে মর্তের খোঁজ নেবে। গর্জন মেঘের… [বিস্তারিত]
কথা হোক বা না হোক কাছে থাকুক বা না থাকুক যে আমার সে আমারই। আমৃত্যু আমারই থাকবে। পুরো পৃথিবী তার বিপরীতে গেলেও সে আমারই হাত ধরবে। আমি জানি সে যেখানেই থাকুক বেলা শেষে আমার কাছেই ফিরবে। যখন শরীরের ভারে নুয়ে পথ চলতে কষ্ট হবে তখন সে আমার অবলম্বন হবে। এটা কেবল ধারণা নয় আমার বিশ্বাস।… [বিস্তারিত]
শিরোনাম দেখে অনেকেই হয়তো ভাবছেন, এ আবার কী! হ্যাঁ, এটা আমাদের দেশে হিন্দু পরিবারে সকালে, দুপুরে, আর রাতের খাবার ভাতের সাথে থাকা একরকম সুস্বাদু খাবার। শুধু হিন্দুই নয়, আমরা বাঙালিরা ভাত খাবারের সাথে প্রথম ধাপে হাল্কা পাতলা কিছু তরকারি বা সবজি ব্যবহার করে থাকি। যেমন: শাক, ভর্তা, ডালের বড়া, সবজি বড়া, বেগুন ভাজি, করলা ভাজি,… [বিস্তারিত]
স্মৃতি যখন ঋত্বিক ঘটকের, ভাবতে হবে বৈকি.... ----------------------------------------- "মেঘে ঢাকা তারা" --- প্রথম যেদিন সিনেমাটা দেখি, ঘটনার গভীরতা কিংবা সিনেমা তৈরিতে কিংবদন্তীদের সম্পর্কে কোনও ধারণাই ছিল না আমার। কারণ তখন বয়স কম, ভাবনা ও বোধের গভীরতাও স্বাভাবিকভাবেই কম। দ্বিতীয়বার যখন সিনেমাটি দেখি, একটা ঘোরের মধ্যে চলে যাই। দেশভাগের সময়কার এতটা জীবন্ত চিত্রায়ণ সম্ভব! এতটা নিখুঁতভাবে… [বিস্তারিত]
এই ব্যস্ত জীবনের প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে চুয়াল্লিশ মিনিট সে তো চুয়াল্লিশ বছরের সমান সমুদ্রের কাছে তা জানে আদৃতা। ঐ ব্যস্ত সময় থেকে চুয়াল্লিশ মিনিট আদৃতার জন্য নষ্ট হয়েছে বলে হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে সমুদ্রের। এতে হয়তো অনেক বেশি আক্ষেপ হচ্ছে তার, কিন্তু যে সারাদিন চাতক পাখির মতো পথ চেয়ে থাকে তার প্রিয়… [বিস্তারিত]
“বাদবাকি বুঝায় দেন ভাই, আরে ভাই,শব্দার্থ তো বুজছি কিন্তু সারমর্ম টা বুঝি নাই।” শীত ভোরে, একটু তাকিয়ে দেখুন, কুয়াশা সকাল কেমন লাগে? হোক তা শহুরে অঘুম-ঘুম চোখে; গেঁয়ো পথের গ্রাম্যতা এড়িয়ে যেতে যেতে কুয়াশা ভেদ করে সুপারি বা নারকেল গাছের পার্থক্য কী করে বুঝি? শীত সকালের গ্রাম্য হাঁটে পথ-শিশুদের সাথে বসে থাকতে সুখ সুখ লাগে… [বিস্তারিত]
প্রিয়তম, তোমার জন্য প্রতিদিন কিছু না কিছু লিখে রাখি ডাইরির পাতায়।কোন একদিন চলে আসবে জনসম্মুখে, আর সবাই অবাক হয়ে পড়বে তোমার আমার প্রেম কাহিনী। যখন তারা জানতে পাবে এই ঘটনা, হয়তো হয়েও যেতে পারে, সেইটা কোন অমর প্রেম কাহিনী।কারন তোমাকে নিয়ে আমার প্রেমের রাজ্যের যে বর্ণনা থাকবে তা হার মানাতে পারে, সম্রাট শাহজাহানের প্রেমকাহিনী বা… [বিস্তারিত]
রাতের আঁধারে একটু আলোর আশায় নিজের সমস্ত শক্তি ব্যয়ে শত বাধা পেরিয়ে উড়তে উড়তে কোনোএক গোধূলি লগ্নে মোমবাতির সনে সন্ধি করেছিলাম। আঁধারে ঢাকা রাতে হঠাৎ মোমবাতির আলো।যেন এক আমাবস্যার চাঁদ! আমি যে ছোট এক প্রতঙ্গ মাত্র। অতি কৌতুহলে তাই কতটুকু নিকটে যাব বুঝে উঠিনি। ওমা! পিছনে তাকাতেই দেখি একি?আমার ডানা ততক্ষণে অগ্নি গ্রাস করে নিয়েছে।স্বপ্নের… [বিস্তারিত]
আমি চাই আমার উপস্থিতিতেই, দু'ফোটা অশ্রু গড়িয়ে পড়ুক তোমার কপোল বেয়ে। আমি চাই আমার জন্য মৃদু চিনচিন ব্যথা অনুভূত হোক তোমার বুকের বাম অলিন্দে। আমি চাই আমাকে ভেবে, ক্ষণিকের তরে থমকে যাক তোমার সমস্ত স্পন্দন। আমি চাই আমার নামে, একটা তাজমহল গড়ো তোমার হৃদয় জমিনে। আমি চাই খুব করেই চাই তুমিও আমাকে তেমনই ভালোবাসো যেমনটা… [বিস্তারিত]







