কাহিল শীতের ভালোবাসাবাসি

 

“আমাকে নিয়ে কেউ দু’লাইন লেখে না”

কাহিল শীতে, এই গ্রহণ-কালে, শৈত্য-প্রবাহের সাথে হিম বৃষ্টি
ঠেলে ফেলে, হিমালয়ে সে যাবে, পণ ধরেছে,
শেরপা বিহীন চূড়োয় উঠে গিরি খাদের ভাঁজ-খাঁজ খুলে খুলে
বক-যন্ত্রে পরীক্ষা নেবে, গুহায় বসে খাবি খেতে খেতে
বাতাসের অক্সিজেন গুনবো, ভীতি/হাঁসফাঁস চেপে রেখে
‘ও কিছুনা’ ভঙ্গিতে আয়েসি ভাব নিয়ে মর্তের খোঁজ নেবে।

গর্জন মেঘের হুশিয়ারি অপেক্ষায় রেখে হিমের গুহায়
উত্তাপ-আত্মগোপনের নীলাভ আলোতে স্বপ্ন দেখে
এই উত্তাপ-ঘরেই থেকে যাবে অনন্ত কাল!
ভালোবাসা-বাসির নানান ঢঙে;

পা হড়কালেই অনন্ত গিরি খাদ,
কয়েক ডিগ্রি জ্বরের বাড়তি উত্তাপ নিয়ে ঐ হাসে;

ছবি…নেট থেকে।

মোট পড়েছেনঃ ৮৮১জন আজ পড়েছেনঃ ০জন

৪৪টি মন্তব্য

  1. গর্জন মেঘের হুশিয়ারি অপেক্ষায় রেখে হিমের গুহায়
    উত্তাপ-আত্মগোপনের নীলাভ আলোতে স্বপ্ন দেখে
    এই উত্তাপ-ঘরেই থেকে যাবে অনন্ত কাল!
    ভালোবাসা-বাসির নানান ঢঙে;

    কবিতাটি পড়তে বেশ ভালো লাগলো ।
    শুভকামনা।

  2. উফফ! এমনিই শীতে দফারফা অবস্থা তার উপর আবার হিম বৃষ্টি, মেঘের গর্জন ভাল্লাগে এগুলো?
    আর কিছু কইবো না
    দারুণ প্রকাশ

  3. আমি স্বচক্ষে হিমালয় দেখিনি। ইউটিউবে দেখেছি। হিমালয়ের কবিতা পড়েছি আপনার সুলেখিত লেখনী।
    শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো দাদা।

    1. আমিও প্রায় দেখি-নাই এর মতই, দার্জিলিং গিয়েও দেখতে পাইনি।
      তবে মাশাল্লা ঘোল খেতে তো নিষেধ নেই, ইউ টিউব ই ভরসা।
      ধন্যবাদ।

  4. পা হড়কালেই অনন্ত গিরি খাদ,
    কয়েক ডিগ্রি জ্বরের বাড়তি উত্তাপ নিয়ে ঐ হাসে; কি যে বিপদ আইলরে ভাই। দুর্গম আবহাওয়া আবার শীতের হিম, কুয়াশা, ঝিরিঝিরি বাতাস, বৃষ্টির পড়ে কুয়াশা।

  5. মহারাজ, সত্যি আমি অভিভূত, আনন্দিত। একজন কবি আমাকে নিয়ে বন্দনা করেছেন এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারেনা।

    এই শীতে হিমহিম ঠান্ডায় চিরাচরিত সেই উষ্ণতা পেলে মেঘের তর্জন গর্জনকে আর ডরায় কে? সে পাশে থাকলে আমার শেরপা লাগবেনা। তবে পাশে আপনাকে নেব। আপনার কবিতার শেষ লাইন দিয়ে আমি নতুন কবিতা লিখবো।

    আর পা হড়কাবে কেন? আপনি আছেন না?

    একবুকভরা ভালোবাসা জানবেন প্রিয় ভাই।

    1. আরে এ এমন কিচ্ছু না, আপনাকে ত ভাই জানি।
      কথা দিয়েছি, কথা রাখলাম।
      পা হড়কালে কেউ কাউকে রক্ষা করতে পারে না, তাই আগে ভাগেই সাবধান করলাম।

      আপনার কবিতার অপেক্ষায় রইলাম।

    1. আপনার সুন্দর মন্তব্য ও লেখা আমাদের সবার পছন্দ।
      এত কম কম লিখলে হবে না, যত ব্যস্ততাই থাকুক না কেন!
      কুট্টি কুট্টি লেখা হলেও, তা আমরা চাই।

মন্তব্য করুন