প্রিয় শূণ্যতা, জানো আমার দখিনা বাতায়নে বসেছে ছোট্ট দুটো মিষ্টি ভিনদেশী পাখি। একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি। কি অদ্ভুত সুন্দর দেখতে পাখি দুটো! প্রথম দর্শনেই যে কেউ তাদের প্রেমে পড়বে। আমি ভেবেছি পাখি দুটোকে খুব যত্নে পুষবো। যাই ভাবা সেই কাজ। আমি পাখি দুটোর সাথে মিতালী করেছি। ওরা আমার বেশ পোষ মেনেছে। আমি… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
অমিত : হ্যালো! লাবণ্য বলছো? লাবণ্য : কণ্ঠস্বর কি ভুলে গেছো? অমিত : না, একদম নয়। লাবণ্য : কতোদিন পর ফোন করলে? অমিত : আট বছর!! লাবণ্য : কেমনে ভুলে ছিলে? অমিত : তোমার উপস্থিতি আমি বুঝতে পারি। ঐ পুব আকাশে সূর্য যখন আলো ছড়ায়। তখন তুমি বৃষ্টির ছোঁয়া হয়ে আসো। আমায় স্পর্শ করো। আর… [বিস্তারিত]
তুমি কি ভাবো আমারে? রাখো কি সংগোপনে স্বযত্নে? ভালোবাসো কি হৃদয় দিয়ে? ছুঁয়ে থাকো কি সবার অলক্ষ্যে? এমনি কতশত প্রশ্ন মনে- সজোরে ঝংকার তোলে, আঁকিবুঁকি খেলে হৃদয় ক্যানভাসে, তোমারই নির্বাক নিঃস্তব্ধতার কাছে- চাপা পড়ে যায় আমার কৌতূহল যতো, পাওয়া হয়ে ওঠে না আর কোনো উত্তর, অবশেষে মেনে নিতে হয় তোমার মৌনতা। জানি না সত্যি কিনা… [বিস্তারিত]
সময় ছুঁয়ে যাচ্ছে প্রত্যহের মত, সকাল-শিশিরের কোমল মমতায়, হেঁটে যাওয়া উত্তাল ভিড়ের মাঝে লিখে যাচ্ছি আমরা, অক্লান্ত হৃদয়ে পায়ে পায়ে, সুদূর কে কাছে ডেকে, না-অবাক প্রাণে; ঐ আগতের সোনা-দিনে বর্ণালী হৃদয়ের পাপড়ি-প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে দু’হাতে জড়িয়ে ধরে, সব গ্লানি মুছে, নীরব জল-কাঁপনে চোখ রেখে। অ-বিস্মিত হৃদয়-চোখে, শুধু সোনেলায় বেঁচে থাকব সবাই ব্যাকুল জ্যোৎস্না প্রদীপ হয়ে। [বিস্তারিত]
গতকাল ছিলো ইংরেজি বছর ২০১৯ সালের শেষদিন। ক'দিনের অক্লান্ত হাড়ভাঙ্গা খাটুনি, ব্যস্ততা, মনের কোণে জমে থাকা দীর্ঘদিনের লালিত ক্লান্তি আর ক্ষোভকে ঝেড়ে ফেলে অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়েছিলাম গোধূলি-সন্ধ্যার পৌষসৌন্দর্য অবলোকন করতে। জগৎ-সংসার ছেড়ে একটি ধানের শীষের উপর শিশির বিন্দুতে মিষ্টি রোদের মুক্তা ছড়ানো রৌদ্রদীপ্তিকে কাল নিজ চোখে দেখেছি আমি এটাই বা কম কিসে? বিকেল… [বিস্তারিত]
প্রিয় ১৯, তোমাকে বিদায় দিতে হবে এটাই চিরন্তন সত্য। বিগত বছর গুলোর মতো একটু একটু করে তুমিও হয়ে যাবে স্মৃতি। পুরোনো স্যাঁতস্যাঁতে কিছু স্মৃতি। যে স্মৃতি মাঝে মাঝে রোমন্থন হবে ঠিকই কিন্তু কোনো বিশেষ অর্থ বহন করবে না আমাদের জীবনে। কি আর করার বলো আমরা এমনিই। আমরা যে স্মৃতি আঁকড়ে বাঁচতে পারি না। তাই তো… [বিস্তারিত]
নতুন বছর উদযাপনের নামে মানুষ যে অমানুষিকতার পরিচয় বহন করেছে তারা নিজেও জানেনা। নিজের জীবনের সবচাইতে বড় ক্ষতিটা দেখার পরেও মানুষ যে কিভাবে মজায় মাততে পারেন আমার বুঝে আসেনা । মানুষ কি হিতাহিত জ্ঞান ভুলে বিবেকহীন পশু হয়ে যাচ্ছে যে, তারা নিজের ক্ষতি তাও বুঝতে পারে না। আগে জানতাম পাগল ও তার ভালোটা বোঝে এখন… [বিস্তারিত]
বছরের শেষে এসে লিখতে ইচ্ছে হচ্ছে, লিখব ভাবছি আর ভাবছি, কী লিখব জানিনা, লিখব কিনা তাও বুঝছি না। লিখলে কী হবে? না লিখলেই বা কার কী এমন বয়ে যাবে? আসলে লেখালেখি করা একদম ঠিক না। আমিও ঠিক করেছি আসল কিছু লিখব না। কাউকে পড়ার ফ্যাসাদে পড়তে হবে না। শীত-ঘুম জারি আছে, থাকুক তা। তবে কথা… [বিস্তারিত]
প্রিয় ব্যস্ততা, জানো, আমার প্রিয়জন আমাকে নয় তোমাকে ভালোবেসে সারাক্ষণ। এক মুহূর্তও তোমাকে ছেড়ে থাকতে পারে না। চোখের আড়াল হতে দেয় না তোমাকে। তুমি তার কাছে অনেক অনেক বেশি মূল্যবান সম্পদ। তাই তো সে আমাকে উপেক্ষা করতে পারলেও তোমাকে পারে না। তুমিও কি তাকে অনেক বেশি ভালোবাসো? হ্যাঁ বাসো বাসো, নিশ্চয়ই খুব ভালোবাসো! তা না… [বিস্তারিত]
আর আমি ! এমনি করে দাড়িয়ে থাকা পথের শেষ প্রান্তে , মুখ থুবড়ে পড়া অনুভুতিহীন ডিম্বাকৃতি পাথরে ; যে বিন্দু থেকে শুরু একরাশি জল । যতদুর চোখ যায় মৃদুমন্দ ঢেউ , নীল আকাশের প্রেমে ধবধবে জল’ কালচে হয়েছে যেখানে ! অতপর কুয়াশা ; হয়তো সে দৃষ্টির সীমাবদ্ধতার দেয়াল পেড়িয়ে তুমি আজও হাসো। কখনো শেষ বেলাটায়,… [বিস্তারিত]
আমার ছেলেবেলার কত মজার স্মৃতি না রয়ে গেছে, যা বলে শেষ করা যাবেনা, এমনই কিছু স্মৃতি আজ তুলে ধরছি আপনাদের জন্য। ঘটনাঃ ১ বয়স হয়ত ছয় সাত হবে, আমার ফার্স্ট কাজিনরা জীপগাড়ি (ছাদ ছাড়া) কিনেছে, সেটাই নিয়ে কক্সবাজার যাবে। ছোট বলে আব্বা তো যেতেই দেবেনা, কাজিনরা বলে কয়ে নিয়ে গেলো সাথে। প্রথম দিন কক্সবাজার পোঁছেছি… [বিস্তারিত]
একদিন শব্দেরা আড়াল হবে নির্বাসিত নৈশব্দেরা দখল নিবে খোলা জানালার, হীম বাতায়নে অবহেলিত সময় আরও নিস্তেজ হয়ে বিদায়ের ক্ষণ গুনবে, বিমর্ষ চিত্ত কেঁপে উঠবে অজানা শংকায় ক্ষীণ হতে হতে বিলিন হবে নকশিকাঁথার ফোঁড়, আকুল মনের ব্যাকুল মোনাজাতে আজ ঈশ্বর-উপস্থিতির খুব প্রয়োজন , আড়াল-ঈশ্বর এর অট্টহাসিতে নির্মমতার উচ্ছ্বাস; তবুও হৃদয় মেনে নিতে চায়, একদিন সব ঠিক… [বিস্তারিত]
প্রিয় পূষন, আমার ক্যাম্পের চারপাশে বরফের ধূ ধু মরুভূমি। তুমি নেই, বিদায় নিয়েছ মকর সংক্রান্তির দীর্ঘতম রাতে, এখন নক্ষত্রের মিটিমিটি আলোয় সামান্যই অন্ধকার কাটে। যেন চির ভোরের দেশে এসে পড়েছি। আকাশ পরিষ্কার থাকলে নক্ষত্রের আলো বরফের ওপরে প্রতিফলিত হয়ে সুবহে সাদিকের মতো এক রকম নীল আলোর প্লাবন বয়ে যায়, মনে হয় একটু পরেই সকাল হবে,… [বিস্তারিত]
কোনোএক সময়ের সাদাকালো টেলিভিশনের হুলুস্থুল শেষ হয়ে শুরু হয়েছে কালার টেলিভিশনের সু-সময়। সাথে ডিশএন্টেনা আর ওয়াইফাই নামের ইন্টারনেট সংযোগ। এই সময়ে দেশের আনাচে-কানাচে, ঘরে-বাইরে, হাট-বাজারে কালার টেলিভিশনের ছড়াছড়ি। এমনকি রাস্তার পাশে থাকা বস্তির ঝুপড়ি ঘরেও চলছে কালার টেলিভিশন। কালার টেলিভিশনের সামনে বসে ছেলে বুড়ো সবাই মনের আনন্দে রঙিন পর্দায় প্রদর্শিত কত কী উপভোগ করছে। মহল্লার… [বিস্তারিত]
মেঘ ও মেঘ, আমায় একটু তো দেশে নিবি । আমার চোখেতে জল টলমল করছে ।তোর সাথে উড়তে উড়তে, পাহাড়ের গায়ে গা ঘেঁষে একটু ঝরে পড়তে চাই। দেখে সবাই বলবে বৃষ্টি হচ্ছে ,কেউ বুঝতে পারবে না আমি কান্না করছি । এতে অবশ্য তোর তেমন লাভ হবে কিনা জানিনা, তবে আমার একটা লাভ হবে ।আমার লাভটা হলো… [বিস্তারিত]










