ঘটনা এক -------- কয়েকদিন আগে ফেসবুক খুলেই মাই ডে তে পোস্ট করা এক মায়ের চোখের জলের ছবি দেখলাম। উনি আমার এক ফেসবুক বন্ধু। দুইটা ছেলেমেয়ের মা। উনি ডিভোর্সি। ছেলেমেয়েকে নিয়ে এতোদিন ছিলেন। সাত বছর ধরে ছেলে তার কাছেই ছিলো এখন সাত বছর পর বাংলাদেশের আইন অনুযায়ী বাচ্চার কাস্টডি বাবা পাবেন তাই ছেলে বাবার কাছে গতো… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
গত কয়েক বছর ধরেই একজনের দেওয়া একটা ভিজিটিং কার্ড সময় সময় খুঁজি। কিন্তু ভিজিটিং কার্ডটি আর খুঁজে পাচ্ছি না। সেই ভিজিটিং কার্ডটির সাথে রয়েছে চলতিপথে জীবনের একটি ঘটনা। যেই ঘটনার কথা মনে পড়লে আমি আজও সেই ভিজিটিং কার্ডটি খুঁজে মরি। কিন্তু ভিজিটিং কার্ডটি হয়তো মহান সৃষ্টিকর্তার ইশারায় চিরতরে হারিয়ে গেছে। তা আর কোনদিনই হয়তো খুঁজে… [বিস্তারিত]
আমার কবিতা লেখার ডায়েরিটা পড়ে আছে টেবিলের উপর, দীর্ঘদিনের অযন্তে অবহেলায় ধূলো জমেছে তার নরম মলাটে। একের পর এক পাতা উল্টাই আনমনে, বুঝি- ছন্নছাড়া স্পষ্ট অনুভবে আজ কর্তৃত্বহীন যে আমিও! মনের কোনে জমে থাকা স্মৃতিরা উগরে ওঠে আমার! যা লিখেছিলাম তার সবই কি ঠিক লিখেছি? সত্য মিথ্যের দ্বন্দ্বে আমি ছিলাম দিশেহারা; আমি জানি, যা লিখেছি… [বিস্তারিত]
বেনামি প্রেম সকাল সকাল কুয়াশার আস্তর ভেদ করে, ঘোলা ঘোলা সূর্যের মত অন্তরে এসে বিঁধে রইলো এক নীল কাঁটা। বেলা-বেলায় মাঝ বেলাতেই ছিড়েখুঁড়ে পোক্ত হলো কাঁটায় কাঁটায় জর্জরিত অন্তর খানি, পার্থিব ঘড়ির কাটা শুধু ঘুরতেই ব্যস্ত, কপাল কাটা আরও ব্যস্ত বিধির বিধানে আমি ব্যস্ত কাঁটা উদ্ধারে / কিন্তু হায়, এযে ছিলো প্রেমের কাঁটা! উগরে/ উৎরে… [বিস্তারিত]
আমাদের পাড়ায় প্রথম আমাদের ঘরে টিভি এসেছিলো। ঐ টিভিটা সাদাকালো ছিলো আর ব্যাটারি দিয়ে চালাতে হতো। কারণ তখনও আমাদের পাড়ায় বিদ্যুৎ ছিলো না। আমাদের টিভিতে দুটো চ্যানেল ছিলো। একটা বিটিভি আর একটা কলিকাতা বাংলা। আমার মা খুব সৌখিন আর বিনোদন প্রিয় মানুষ। আমি তখন ১০/১২ বছরের কিশোরী। টিভির অনুষ্ঠান নিয়ে আমার মাথা ব্যথা ছিলো না।… [বিস্তারিত]
প্রাইমারির গন্ডি অতিক্রম করার সাথে সাথে বাচ্চাগুলোর কোমল হৃদয়ে একটা ধাক্কা লাগে। বন্ধুদের সাথে দূরত্ব বেড়ে যাওয়ার ধাক্কা। এই ধাক্কার সাথে আরও একটা ধাক্কা এসে যোগ হয়, যারা ভালো পাশ করতে পারেনা তাদের উপর। শুনতে হয় মায়ের বকুনি, বাবার চোখ রাঙানি। প্রতিবেশী আন্টিদের হাজার বাণী। আবার অনেক সময় দেখা যায়, খারাপ রেজাল্ট করার কারণে খেলার… [বিস্তারিত]
আমাদের পরিবার যৌথ এবং খুব বড় ছিলো। আমাদের বড় পরিবারটা দিনের বেলায় আরও বড় হয়ে যেত। আত্মীয়-স্বজন, গ্রাম-গঞ্জের মেহমান আর প্রতিবেশীদের আনাগোনায় বাসায় হৈচৈ, থৈথৈ পরিবেশ থাকতো। এর মধ্যে নিয়মিত পড়াশোনার ব্যাঘাত ঘটতো না তেমন। তবে পরীক্ষার সময় এগিয়ে এলে আমি ব্যস্ত হতাম সব বাদ দিয়ে পড়াশোনা নিয়ে। নিজে নিজে নোট বানাতাম, সিলেবাস দেখে আসন্নবর্তী… [বিস্তারিত]
বাতাসে শীতের গন্ধ জানান দেয় পৌষ মাসের।পৌষ এলেই হিমেল হাওয়া খবর নিয়ে আসে শীতের ।কুয়াশার চাদরে মোড়া ভোর বেলায় উঁকি দেয়া সূর্যের আলো শিশির ভেজা ঘাসের আলিঙ্গনে দারুণ এক শোভা ছড়াতে ছড়াতে প্রকৃতিকে সাজিয়ে তোলে অপরূপ সৌন্দর্য্যে।ঘন পাতার ফাঁক দিয়ে এক চিলতে সোনালী রোদ্দুর উঁকি দিয়ে জানান দেয় সৃষ্টিকর্তা কত সুন্দরই না করেছেন শীতের সকাল।ভোরের… [বিস্তারিত]
ছোরা হাতে, খাঁ-খাঁ সময় তাড়িয়ে বেড়াচ্ছে, নগ্ন-দৃপ্ত আভিজাত্যে; কোন সুকুমারী-বুক এগিয়ে আসেনি একটু উষ্ণতার ছায়া দেবে বলে, আসেনি অপরূপ বাণীর মায়া-কান্না/কুমির-কান্না নিয়ে, কাঁপুনি-জ্বরের কাঁথাখানি সজোরে টেনে নিয়েছে বিলোল কটাক্ষের মেকি আপ্লুত গুণগানে। বিষণ্ণের মরু প্রান্তরে হন্যে হয়েছি, ছোরার ভয়ে, ভিসা নিয়ে কেউ আসেনি, নৌকা-শরণার্থীর আকুল কান্না কেউ শোনেনি; শুনেছিল এক ডাইনি-রানী! আমি তার করতলগত এখন,… [বিস্তারিত]
আমার কাছে সেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যার কাছে সবচেয়ে বেশি আয়সী আমি। আমার কাছে সেই সবচেয়ে বেশি খাঁটি, যাকে দেখলে আমার সমস্ত রাগ হয় মাটি। আমার কাছে সেই সবচেয়ে বেশি দামী, যার খুনসুটিতে আমার সব অভিমান হয় পানি। আমার কাছে সেই হাসিই সবচেয়ে বেশি বিশুদ্ধ, যাকে হাসতে দেখলে সুখের হয় আমার পৃথিবী। আমার কাছে সেই… [বিস্তারিত]
ছোট বেলায় অনেক অনেক খেলাধুলার মাঝে আমার সবচেয়ে প্রিয় খেলা ছিলো গাছে চড়া। তখন বড় মাঠ বা গাছ খুঁজতে দূর-দূরান্তে যেতে হতো না। আমাদের এলাকাটাই ছিলো গাছে-মাঠে পরিপূর্ণ। পরীক্ষার সময়টা ছাড়া তখনকার মা-বাবারাও পড়া নিয়ে স্টিমরোলার চালাতো না। সন্তানের মেধার উপর তাদের বিশ্বাস-ভরসা শতভাগই ছিলো, আর ছিল নিকটতম প্রতিবেশীদের প্রতি আস্থা। তখন ছোট ছেলেমেয়েদের কেউ… [বিস্তারিত]
বাংলাদেশ সমবায় শিল্প সংস্থা (সী:) হলো বাংলার সোনালি আঁশ পাট আমদানি ও রপ্তানিকারক একটি প্রতিষ্ঠানের নাম। এটি নারায়ণগঞ্জ সিটি ১০ নং ওয়ার্ড গোদনাইল এলাকায় অবস্থিত। গোদনাইল এলাকাটি নারায়ণগঞ্জ সিটি থেকে ৪.৪ কিমি: উত্তরে সিদ্ধিরগঞ্জ থানাধীন । বর্তমানে এই গোদনাইলে গড়ে উঠেছে যত্রতত্র বহু শিল্প প্রতিষ্ঠান । এসবের মধ্যে রয়েছে রপ্তানিমুখী নীট গার্মেন্ট, ডাইং ইন্ডাস্ট্রিজ, রি-রোলিং… [বিস্তারিত]
দেশের ইতিহাসে অত্যন্ত ভয়ংকর সিরিয়াল কিলার এবং ধর্ষক রসু খাঁ এর কথা কি মনে আছে আমাদের? যারা ভুলে গিয়েছি তারা এই লিংকে ক্লিক করে স্মৃতিটা একটু ঝালাই করে নিন। গার্মেন্টের এক মেয়ের প্রেমে ব্যার্থ হয়ে সে প্রতিজ্ঞা করে ১০১ জন নারীকে ধর্ষন করে সে খুন করবে তাদের। এই লক্ষ নিয়ে সে সর্বমোট ১১ জন নারীকে… [বিস্তারিত]
"সত্য বচন" কোরান-হাদিস কয়, পৃথিবীর শেষ জমানায়-আল্লাহ জালিম রাজা পাঠাবেন। এখন যারা আছেন!! দেশে দেশে, সেবকের বেশে,একই সূত্রে গাঁথা শেষ পর্যন্ত ধর্ম যুদ্ধ! পৃথিবী ধব্বংসের কারন না হয়। "নীতিভ্রষ্ট মানুষ" মানুষ হয়ে দেশে আমি কারো কেউ নইতো আপণ ! নাগরিকত্বের বর্বরতায় মানুষ! তোর হুস কই? এ কেমন বিচার মানুষ তোদের, জন্মেছি এ মাটিতে এ মাটিই… [বিস্তারিত]
নিজেকে সরিয়ে নেই নিজেই নিজেকে, যা দেখি, যা যা দেখি অনেক কিছুই দেখতে চাই-না/চাই-নি তবুও দেখি, দেখি; অপূর্ণ দোলাচল, অধেয়, এ এক অদ্ভুত ক্রম/ক্রমশ বিভব, ত্রিশঙ্কুর; অপ্রস্তুত কলম-হৃদয় স্মিত অন্ধকারে ফেড়ে ফ্যালে, অলীক সভ্যতা-ভাবনায়; প্রতীতির রেশ ঘিরে দাঁড়ায় অ-ক্লেশ আশ্বাসে, ইশারা-ভাষায়। [বিস্তারিত]











