বিরহ মলিনে আমি কেঁদেছি যবে, নিঃসঙ্গতার তাপদাহনলে পুড়েছি তবে। অন্তরে রেখেছি তোমায় তব বিকশিত বিকাশে, রজনী কাটাব বলে চাহিয়া আকাশে আকাশে। ফল্গুর তীরে প্রভাত শিশিরে, কত শয়নেস্বপনে করেছি বপন মম অন্তর অন্তরে। দিয়েছ তুমি আমায় কত বেদনার বিধুর, তুমি অন্যতে করেছ নিজেকে বপন অন্যতে দিয়েছ সুর। আঁচলের খুঁটে রেখেছ বাঁধিয়া তারে, আমারে ঠেলিয়া তবে দিয়াছ… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
আমি যা ভাবি সেগুলো টুকে রাখি, আমার অধিকাংশ কথা আপনার সাথে দ্বিমত। ১. বন্দুক আর বন্ধু দুটোই অনিয়ন্ত্রিত অগ্নোয়াস্ত্র, বন্দুক বুলেট ছুড়ে বুক ঝাঝরা করে আর বন্ধু দুর্বলতায় আঘাত করে। বন্ধুদের সাথে গোপন কথা শেয়ার করা থেকে বিরত থাকুন; পিস্তল যেমন নিরলস সার্ভিস দিয়ে প্রাণ রক্ষা করে তেমনি সেটা নিজের উপর চালালে আপনার মৃত্যুটাও সহজ… [বিস্তারিত]
কোথায় তাকিয়ে আছো ? কি খুঁজছ সীমান্তে ? পিটপিট লজ্জাভরা নৃত্যবতী পাপড়ি, কেন আজ অস্থির ? বলেছিতো- দুরত্বে কিছু নেই । শুধু মরুভূমি। চাঁদনী বরণ চোখের চারপাশে এ কেমন মেঘের কাঁজল ? যে ব্যাবধানে তোমার দৃষ্টি খোঁজে উত্তর, সে পথের শুরু শেষে, আমি যুগান্তরের তৃষ্ণার্ত মুসাফির। তাকাও এ চোখে , কি দেখতে পাচ্ছো ? >… [বিস্তারিত]
প্রতি বছর ডিসেম্বর মাস আসলেই আমার নিজের দেখা ১৯৭১ খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের সময়কার কিছু স্মৃতিকথা মনে পড়ে যায়। মনে পড়ে ১৯৭১ খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়। আমি তখন ৮ বছরের এক নাবালক শিশু। বাবা আর আমার বড়দা চাকরি করতেন নারায়ণগঞ্জ, বাবা চাকরি করতেন নারায়ণগঞ্জ বর্তমান সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল চিত্তরঞ্জন কটন মিলে। আর বড়দা চাকরি… [বিস্তারিত]
শীত কুয়াশার পেলব-পর্দা আলতো হাতে সরিয়ে ফেলে, উঁকিঝুঁকি-সূর্য মৃদু মৃদু হাসছে, নীরব অপেক্ষায় দাড়িয়ে আছি দেখব, দেখাব বলে; সে-বারের বিহানে ছুটে এসেছিল এক অ-চঞ্চল বোলতা/ভ্রমর, কাঁকর-পথে ঊর্ধ্বশ্বাসে প্রাণ ভয়ে পালাতে পালাতে আড়-চোখে তাকিয়ে দেখি সে এক রঙ্গিন প্রজাপতি! দেখবে, দেখাবে বলে পিছু নিয়েছে; অনামী-অশান্ত-হৃদয়ের ওঙ্কার-ঝঙ্কারে নেই লাল-শাড়ির অলস ইঙ্গিত, বিনিদ্র রাত্রির পাহাড়ি নিঃসঙ্গ-স্তব্ধতায় শুধুই বয়ে… [বিস্তারিত]
চল খুনেবাতাস মেখে নিই চিরদিন ফুলেল হাওয়ায় মাতাল হয়েছিস সে দিন শেষ, এখন বাতাসজুড়ে বিষ। আয় বিষবাতাস মেখে নিই নিকোনো উঠোন পাবি কোথায় আর? সে দিন ফুরিয়েছে, ঘরই এখন ময়লার ভাঁগাড়। আয় বিষে বিষে করি বিষক্ষয় স্বপ্ন দেখি, একদিন করবো জয় ওটাতে নেই কারও হাত, ইচ্ছেমতন যখন তখনই দেখা যায়। [বিস্তারিত]
অনেক সাধারণ কয়েকটি ঘটনার বর্ননা করছি। নিজের কোন মেধা নেই, যা ঘটেছে তাই লিখছি। ১. চার বছরের মেয়েকে নিয়ে কিছু একটা উপহার পেয়েছি সেটা আনতে গেলাম। কিছু একটা মানে কি পেয়েছি সেটা জানতাম না, সারপ্রাইজ গিফট ছিল। কন্যাকে আদর করে হোস্ট জিজ্ঞাসা করলেন কিছু... - আম্মু কি নাম তোমার? -যেবান, ও নাহ যেবান সারওয়ার। -কিসে… [বিস্তারিত]
আকাশ হঠাৎ একদিন মৌরিকে একটি পাপা মিলনের গোলাপ হাতে দিলো। মৌরি তখন ক্লাস নাইনের ছাত্রী। সে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো। কিন্তু আকাশকে কোনো প্রশ্ন করলো না। মনের মধ্যে একটার পর একটা উত্তর সাজাতে লাগলো। ফলাফল- মৌরি বুঝে ফেললো আকাশের মনবাসনা। কিন্তু সে তাকে কিছুই বুঝতে দিলো না কারণ সে চায়নি আকাশের সাথে সম্পর্ক হোক। যাই… [বিস্তারিত]
তুমি সাজো মেয়ে, তুমি সাজো ঘরনি, তুমি সাজো মা, তুমি সাজো রমণী। তুমি সাজো খালা, তুমি সাজো পিসি, তুমি সাজো ফুফু, তুমি সাজো মাসী। তুমি সাজো দিদি, তুমি সাজো দাদী, তুমি সাজো ভাবী, তুমি সাজো বৌদি। তুমি সাজো দিদা, তুমি সাজো নানী, তুমি সাজো বউ, তুমি সাজো রাণী। তুমি সাকো প্রেমিকা, তুমি সাজো পুত্রবধূ, তুমি… [বিস্তারিত]
বিলের এপারে আমাদের বাড়ি আর ওপারে আমার বড় দাদু, ছোট দাদুদের বাড়ি। বিলের ঠিক বুক চিরে চলে গেছে মেঠোপথ। ছোট্ট একটা কালভার্ট দু'পাশের সংযোগসেতু। এই বড় দাদু আর ছোট দাদু কিন্তু আমার দাদুর আপন ভাই নন। তাঁরা ছিলেন একে অপরের চাচাতো ভাই। এ কথাটা অবশ্য জেনেছিলাম অনেক পরে। যাক সেকথা। আগে তো টকমিষ্টি স্বাদের দারুণ… [বিস্তারিত]
কোন এক ব্যক্তিগত সন্ধ্যা-আচ্ছন্নতার নরম আলোয় বিশুদ্ধ পরোপকারী মত ডেকে জানতে ইচ্ছে করে পালের মাঝি কৈ যাও? উজান-গাঙ্গে পাল উড়িয়ে? পিছলে পড়া লুকোনো নক্ষত্রের- আলো এসে পড়ার আগে! তন্দ্রা-লাজুক, পুলক-বধির ঘোমটা টানায় ওত পেতে থাকা এলো-চুলে ফুঁসে উঠে চাপা ঠোঁটের সম্মুখ ভালোবাসা! ঝুঁটি-কাকাতুয়ার বেশে আক্ষেপ অপেক্ষায় আছে বুঝি কেউ? [বিস্তারিত]
প্রথমেই একটি গল্প বলি শুনুন- একবার মধু খাবে বলে একজন মধুরসিক মৌমাচির চাক খুঁজে বেরাতে লাগলো। অনেক খুঁজে খুঁজে একে ওকে জিজ্ঞেস করে অবশেষে সে একটি মধুর চাক খুঁজে পেলো। কিন্তু এই গাছ যার বাগানের তার অনুমতি ছাড়াতো মধু খাওয়া যাবেনা। তাহলে উপায়? ভাগ্যক্রমে মালিক লোকটি সদয়বান হওয়ায় মধু রসিকের কথা শুনে মায়া হলো এবং… [বিস্তারিত]
ছয় নম্বর চাচ্চুটাকে কখনো লেখালিখি করতে পারে বা লেখে, এরকম কোনোরকম ধারনাই ছিলোনা এ সময়ে। 'কবিতা লেকতে পারো?' এমন প্রশ্নে যেমন যারপরনাই অবাক, বিস্মিত হয়েছিলাম! ম্যাগাজিন বা সংকলন বের করার ভাবনা ভাবছে ভেবেও ততটাই বিস্মিত হয়েছিলাম। আমার জানার গন্ডি প্রঃচন্ড খাটো বিধায় এটাই স্বাভাবিক। চাচ্চু'র বন্ধুবান্ধবদের মধ্যে মাত্র কয়েকজন(?)......নাহ্, তাইবা বলি কি করে? পাড়ার মধ্যে… [বিস্তারিত]
এসব আমার অগোছালো চিন্তা, এলোমেলো ভাবনা; আপনার মতের সাথে নাও মিলতে পারে। ১. মনে যা আসে বলে ফেলুন। কখনোই তা জমিয়ে রাখবেন না, অতিরিক্ত কথা জমে গেলে মানুষিক বিপর্যস্ত ঘটতে পারে আপনি যা করছেন, যা ভাবছেন, যা করবেন; সেটাকে সুষ্ঠমতে শেষ করে সাফল্য পেতে বিশ্বাস্ত লোকজনের পরামর্শ নিন। আপনি শঙ্কামুক্ত সঠিক সমাধান পাবেন। ২. বই… [বিস্তারিত]
জানিনা সবাই আমার সাথে একমত হবে কি না। কিন্তু ব্যক্তিগত কিছু মন্তব্য থাকতেই পারে আমার। ভাবলাম ব্যাপারটি শেয়ার করি। এখন ডিসেম্বর মাস চলছে। অন্যান্য মাসের চাইতে এই মাস বিভিন্ন দিক দিয়ে বেশ তাৎপর্যপূর্ণ। আবার একেক জনের কাছে এ মাসটি একেক রকমের গুরুত্বপূর্ণও হয়ে থাকে। ৭১ সালে এ মাসেই আমরা দেশকে হানাদার মুক্ত করে ছিনিয়ে এনেছি… [বিস্তারিত]











