সূচ-বেঁধা হৃদয়

 

শীত কুয়াশার পেলব-পর্দা আলতো হাতে
সরিয়ে ফেলে, উঁকিঝুঁকি-সূর্য মৃদু মৃদু হাসছে,
নীরব অপেক্ষায় দাড়িয়ে আছি দেখব, দেখাব বলে;

সে-বারের বিহানে ছুটে এসেছিল এক অ-চঞ্চল বোলতা/ভ্রমর,
কাঁকর-পথে ঊর্ধ্বশ্বাসে প্রাণ ভয়ে পালাতে পালাতে আড়-চোখে
তাকিয়ে দেখি সে এক রঙ্গিন প্রজাপতি! দেখবে, দেখাবে বলে পিছু নিয়েছে;

অনামী-অশান্ত-হৃদয়ের ওঙ্কার-ঝঙ্কারে নেই লাল-শাড়ির অলস ইঙ্গিত,
বিনিদ্র রাত্রির পাহাড়ি নিঃসঙ্গ-স্তব্ধতায় শুধুই বয়ে যায় পারহীন অন্ধকারের
লাভা-স্রোত, সূচ-বেঁধা হৃদয় মন্দিরের বিষণ্ণ অন্ধকারের অলিন্দে অলিন্দে;

ছবি, নেট থেকে।

মোট পড়েছেনঃ ১,১৬৬জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. ভ্রমরের বদলে প্রজাপতি! মহারাজ লাল শাড়ি পড়ে যে প্রজাপতি পর্দা সরিয়ে অপেক্ষমান তাকে মন ভরে দেখুন। কাল আবার না উড়ে যায়!!

  2. কি সব দেখবেন / দেখাবেন বলে আমাদের বসিয়ে রেখে নিজেই উল্টা পাল্টা গান ধরলেন! বোলতা কি আসলেই প্রজাপতি হয়ে গেছিলো নাকি বোলতার বেতাল হুলে চোখে লাল পাড়ের হলুদ প্রজাপতি দেখেছেন? হাহাহা, মহারাজদের চোখ মনে হয় এমনই হয়,, অন্যরা হলে প্রজাপতির জায়গার সর্ষে ফুল গোনা শুরু করে দিতো।? 😜😜

    গোলাপি প্রজাপতির ছবি কই পাইলেন মহারাজ?

    1. কেউ দেখতে চায়, কেউ দেখাতে!
      এ এক আজব চক্র!
      প্রজাপতি রং দেখাবে বলে পিছু নেয়, যে দেখবে তার হৃদয়ে শুধুই ক্ষরণ আর ক্ষরণ!

      নেটে ছবির অভাব নেই মোটেই, লাল/কালো/নীল/গোলাপি!

      1. প্রজাপতি রং দেখাবে বলে পিছু নেয়, যে দেখবে তার হৃদয়ে শুধুই ক্ষরণ আর ক্ষরণ!…. হাহাহাহা, ছ্যাঁকামাইসিন কয়টা খাওয়ার পর এমন ক্ষরণ বয়ে যায়, তাই-ই ভাবছি 😀😀

  3. আমি কিন্তু আগেই আমার কৈফিয়ত জানিয়ে রেখেছি হেলাল ভাই। তবে হৃদয়ে সূচ বিধে থাকলে খুলে ফেলতে চেষ্টা করাই উচিৎ

    শুভ সকাল

  4. সে-বারের বিহানে ছুটে এসেছিল এক অ-চঞ্চল বোলতা/ভ্রমর,
    কাঁকর-পথে ঊর্ধ্বশ্বাসে প্রাণ ভয়ে পালাতে পালাতে আড়-চোখে
    তাকিয়ে দেখি সে এক রঙ্গিন প্রজাপতি

    দারুণ লিখেছেন।

  5. এজন্যই আপনাকে মহারাজ বলে,

    লাল শাড়ি- প্রজাপতি- প্রথমে ভ্রমর

    দেখতে দেখতে না জানি কত কিছু বদলায়।

    চমৎকার শীত শীত অনুভুতি

      1. এইতো ফিরেছি,

        আপাতত কিছুদিন পড়বো সোনেলায়।

        এরপর লিখালিখি জোড়াতালি দেয়া হবে ক্ষণ।

        পাঁচশত তম পোষ্টের জন্য অভিনন্দন

মন্তব্য করুন