বিষক্রিয়া

চল খুনেবাতাস মেখে নিই
চিরদিন ফুলেল হাওয়ায় মাতাল হয়েছিস
সে দিন শেষ, এখন বাতাসজুড়ে বিষ।

আয় বিষবাতাস মেখে নিই
নিকোনো উঠোন পাবি কোথায় আর?
সে দিন ফুরিয়েছে, ঘরই এখন ময়লার ভাঁগাড়।

আয় বিষে বিষে করি বিষক্ষয়
স্বপ্ন দেখি, একদিন করবো জয়
ওটাতে নেই কারও হাত, ইচ্ছেমতন যখন তখনই দেখা যায়।

মোট পড়েছেনঃ ৭৬৯জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. স্বপ্ন দেখতে নেইতো কোনো মানা,
    কেবল স্বপ্ন দেখার পথটাই থাকে অজানা..
    তবুও আশা থাকে
    একদিন সব ঠিক হয়ে যাবে,
    বিষের দংশনে, অথবা বিষ-বিষ ক্ষয়ে।

    ছোট কবিতায় অনেক ভালোবাসা ❤❤

  2. “আয় বিষবাতাস মেখে নিই
    নিকোনো উঠোন পাবি কোথায় আর?
    সে দিন ফুরিয়েছে, ঘরই এখন ময়লার ভাঁগাড়”
    ভাগাড়ে ঁ নেই।
    শুভেচ্ছা জানবেন!

  3. একদিন আপনার জয় হবেই হবে। জয়ের পথেই আপনি অগ্রগামী। এই পথে বিষ থাক, আর কাটা থাক, বিজয় আপনার নিশ্চিত! কবিতা পড়ে কবিতায় হারিয়ে গিয়েছিলাম দিদি। শুভকামনা সবসময়।

মন্তব্য করুন