ক্যাটাগরি কবিতা

ফুটপাতে কবিতার ঈশ্বর

পারভীন সুলতানা ২৭ জানুয়ারি ২০১৬, বুধবার, ১১:৩৭:২০অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
ফুটপাতে এখন গাঢ় অন্ধকার, সারিবদ্ধ মানুষের ক্লান্ত শয়ান, এদিক ওদিক কুক্কুরী আর কুকুর পাহারাদার । কথা কয় গাছ আর গাছের সঙ্গী পুরুষ। ফুটপাতে ছেড়া কাগজ, টিনের কৌটা ভাঙ্গা বোতল। নদীর করাল গ্রাস, ভেসে এল নতুন খাতার পাতা এঁটো খায়, ভিখ মাঙ্গে শহর বন্দর রাস্তায় । এক টুকরো মলিন কাগজ, উৎকীর্ণ কবিতা, কবিতায় মুগ্ধ বাতাস, উঠে [ বিস্তারিত ]

ফেলে আসা দিন গুলো

শুভ্র রফিক ২৭ জানুয়ারি ২০১৬, বুধবার, ০৯:২৫:০৮পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য
আবার যদি ফিরে পেতাম সেই সোনালি দিন গুলি দৌড়ে যেতাম দোলনার কাছে লেখা পড়া সব ফেলি। গাছের সাথে লতার সাথে ভাব করিতাম কত, আবার যদি পেতাম সময় ছেলে বেলার মত। মায়ের মুখের সেই বকুনি খেতে ইচ্ছে করে, মা থেকে আজ আমি থাকি যোজন যোজন দূরে। ছেলে মেয়ে মিলে আমরা হল্লা করতাম মাঠে, দুই পাড়ার ছেলে [ বিস্তারিত ]

ত্যাদড় বালক

শুভ্র রফিক ২৫ জানুয়ারি ২০১৬, সোমবার, ১১:২২:০৫অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
ওরে খোকা গেলি কই? আয় দেখি এখেনে। কেমন করে অংক করি ভাল করে দেখে নে। দুই এ দুই এ চার হয় কিভাবে তা জানিসনে? তুই নাকি উস্তাদের কথা কিছু মানিসনে? বল দেখি রবি ঠাকুর কি কারণে নোবেল পায়? ও পাড়ার ভুতু কেন হেরে গলায় গান গায়? কিছুই পারিসনে তবে কি শিখেছিস বিদ্যে? পরীক্ষায় ডিম পাবি [ বিস্তারিত ]

আঁধারের বন্ধু

শুভ মালাকার ২৫ জানুয়ারি ২০১৬, সোমবার, ০১:১০:৫৯পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য
ভাবিছ এখন যাকে সখা, সেই তোমাকে ফেলিবে একা। আলোতে সবি, আঁধারেতে নাই, কালে পালাবে দেখিবে সবাই। সদানন্দে-স্বউল্লাসে, কাঠিছ প্রহর গুলি। আলোর সখা নিয়ে, আছ মেতে, আঁধার ভুলি। করিছ খেলা, চলিছে বেলা, দিবস-যামিনী সবে। আসিবে সন্ধা, রহিবে একেলা, থাক অপেক্ষায়-কে আসে কবে? আঁধার আসিলে পরে, প্রদিপ নাহি খুজে পাবে। কাটাও দিবস তারে স্মরে, তবেই আঁধারে বন্ধু [ বিস্তারিত ]

রস চোর

শুভ্র রফিক ২৪ জানুয়ারি ২০১৬, রবিবার, ১১:০৭:৩৩অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য
তাইতো ভাবি আমার গাছের রস চুরি কে করে, যদি একবার সময় পাই ধরব গিয়ে তারে। কোন পাঁজিটা কষ্টের রস চুরি করে খায়, পাইলে তারে হাতের মুঠোয়, দড়ি দেব পায়। থানায় দেব পুলিশেতে ভাবছে আমি বোকা, কিংবা আমি ফিডার খাই ছোট্ট কচি খোকা? মোটেই আমি কচি নইকো নইকো আমি বোকা, এই কথাটা মনে গেঁথে, মাথার মধ্যে [ বিস্তারিত ]

প্রিয়ার বিয়ে

শুভ্র রফিক ২৩ জানুয়ারি ২০১৬, শনিবার, ০২:৪৫:১০অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য
গত কাল চিঠি পেলাম আমার প্রিয়ার বিয়ে, সারা রাতে ঘুম আসেনি বিয়ের ভাবনা নিয়ে। সত্যি বলছি দাদা আমি হলাম এই জগতে লেজ ছাড়া গাধা, কি দোষ দেব তারে সে তো আমার চেয়েছিল আপন করিবারে। বেকার আমি তাই, এই কারণে তারে বিয়ে করতে পারি নাই শুনতে পেলাম স্বামী তার বড় চাকরি করে, দোয়া করি সুখে থাকুক [ বিস্তারিত ]

মাদকতা => মাদক ও তা

ভোরের শিশির ২১ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ০৯:২৫:৫৪অপরাহ্ন কবিতা ৩৬ মন্তব্য
শুরুটা ছিলো কৌমার্যের বিনিময়ে এক পুটলি তামাকের খোঁজে, কৌমার্য বেচে বারেবারে তামাক নিলো নিঃশ্বাসে। একদিন হঠাৎ চুরি হলো ঘরের জিনিষ চোরে নিলো, তরল কিছু সুঁই ছুঁয়ে রক্তে নিয়ে তামাক ছাড়লো। সুঁইয়ের ফোঁটাও ছাড়তে হলো ফুঁটো ফাটা জুড়ে গেলো, তরল আগুন লাগবে বলে কৌমার্যের ব্যাপারি হলো। দিনে রাতে ঘর ছেড়েছে তামাক হতে তরল আগুনে, কৌমার্যের বিকিকিনিতে [ বিস্তারিত ]

জীবন থেমে থাকে একদিন

রিমি রুম্মান ২০ জানুয়ারি ২০১৬, বুধবার, ১০:২৪:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৫ মন্তব্য
বন্ধন ===== পাঁচটি তারায় জ্বলজ্বলে আকাশ ছিল এইতো সেদিনও আচ্‌মকা খসে পড়ে দু'টো তারা অন্ধকারের জলে শুধু তিনটি তারা আজো ভেসে আছে সময়ের ভেলায় সেখানে আজ খণ্ড খণ্ড মেঘ, বেহিসেবি আবেগ। . নীল শোক ======= ডানা ছেঁড়া পাখি সেই থেকে উড়ে না আর সন্ধ্যার আকাশে তীব্র নীলাকাশের নিচে নীল শোকে ভেসে থাকে সে শুভ্র তুষারে [ বিস্তারিত ]

মগ্নতা

সিকদার ১৬ জানুয়ারি ২০১৬, শনিবার, ০১:৫৭:৩৪অপরাহ্ন কবিতা, ছবিব্লগ ৭ মন্তব্য
শাহজাহান নয় নহে মমতাজ ভালবাসার সেতু বেয়ে ওরাই রাজাধীরাজ । নাই তাজমহল, নাই শ্বেত সমাধির স্বপ্ন বেড়ার ঘরে সুখের বানে কঠিন প্রেমে মগ্ন ।

নিঃসঙ্গতা

শুভ মালাকার ১০ জানুয়ারি ২০১৬, রবিবার, ০৯:৪৫:২৯অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
তোমাকে হারিয়ে আমি- ঘুরি এখন রাস্তার বাঁকে। হারালে কোথায় তুমি- এভাবে আমায় একা রেখে । খুজি তোমায় আজোও স্বলিলে । এ কেমন খেলা তুমি খেলিলে? না কি কোনো ভুল ছিল আমার? লাগতনা ভালো কিছুতেই তোমার! তবে কেন এসেছিলে? না কি এটাই ছিলো চাওয়া? একবার ও কি ভেবেছিলে? কতটা গভির সে ভালবাসা? ভালো আমায় না বাসো, [ বিস্তারিত ]

এভাবে চলতে চলতে একসময়।।

ভায়লা সালিনা লিজা ১০ জানুয়ারি ২০১৬, রবিবার, ০১:৫২:১৭অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য
  ঠায় দাঁড়িয়ে থাকাই গাছের ভাষা তাই গাছে উঠতে পারিনা আমি। পায়ের শব্দে ঘুম ভেঙে যায় তার বাতাস ইচ্ছা করলে কথা বলতে পারে ফিসফিসিয়ে তবু কথা বলার ইচ্ছা নেই বাতাসের। যাদের ভাষা নেই তারা কেউ বাঁচেনা হাসির জন্যই আকাশ মুখোমুখি হতে সাহস পায় অন্ধকারের। শুধু অপলক চেয়ে থাকে অন্ধকার চাবুকের মতো আমার ছোট হাসি সংসার [ বিস্তারিত ]

আগুণ আর্তনাদ

নীলাঞ্জনা নীলা ৮ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ১০:১৭:২১পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৮ মন্তব্য
[caption id="attachment_39188" align="aligncenter" width="320"] আগুণের উল্লাস...[/caption] যেদিন বৃষ্টি আসবে, আত্মাহুতি দেবে আগুণের কান্নারা। কঠিন এবং রূক্ষ্ম এ পৃথিবীতে, আবার একদিন সবুজ হয়ে সেজে উঠবে অরণ্য ধুয়ে যাবে সব ধুলো-ময়লা। আকাশ-সমুদ্রের হিরন্ময় হৃদয়ের ভেতর জ্বলতে থাকা আগুণের ফুলকিরা আর পোড়াবে না নিশ্চুপ-নীরব হয়ে যাওয়া একাকী রাত্রির শহর। যেদিন বৃষ্টি আসবে নিশ্চিন্তে বয়ে যাবে হাওয়া, আর, প্রতিবাদহীন [ বিস্তারিত ]

প্রতিদিন দেখা মুখ

পারভীন সুলতানা ৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১১:১৮:১০অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
  কোন সম্পর্ক গড়তে দিলে না তুমি আমাকে অতিক্রম করে চলে গেলে অরণ্যবাসী পাখিদের সংসারে । বুকের মাঝে তখন নিজস্ব ঘরসংসার সুগন্ধময় স্মৃতি , সোনালি প্রহর বহুরঙ্গা প্রজাপতি, সন্ধ্যাটা ছিল বৃষ্টি মুখর । তুমি অতিক্রম করে চলে গেলে বুঝলাম তুমি পাখি ভালবাস, আমি পাখি হলাম, ফুলে আচড় দিলাম নদীর ঘোলা জলে পা ডোবালাম; পায়ে বাঁধা [ বিস্তারিত ]

ফিরে এসো

ভোরের শিশির ৩ জানুয়ারি ২০১৬, রবিবার, ০৬:০২:৩৪পূর্বাহ্ন কবিতা ৩৬ মন্তব্য
হাতে লাল গোলাপের তোড়া। এক দৌড়ে ছুটেছিল রাস্তায়, নীল পদ্মের সাজে পাঞ্জাবি পকেটে আছে শেষ চিরকুট; কিছুক্ষণ আগেই দিয়েছিল তাকে, মন মানে ‘নি; তাই ছুটেছিল কালো পিচে ঢাকা রাস্তায় উদ্‌ভ্রান্ত ও উন্মাদনার খেয়ালে, আবেগে ভেজা চোখ দেখেছিল ও ‘পাড়ে লাল শাড়ীর দুলুনি মৃদু অথচ শক্ত পায়ে চলায়, নীল পদ্মে রাঙা পাঞ্জাবী লাল হয়ে পিচ হয়েছে [ বিস্তারিত ]

ভালোলাগার একজন

পারভীন সুলতানা ১ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ১২:৫১:৫২অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
অনেক, অনেক দিন পর, দিন মাস পেড়িয়ে অনেকগুলো বছর এবং যুগেরও অধিক অতীত অনন্তর। দেখা হল,এক সুবর্ণ প্রভাতে অনেক ভালোলাগা একজনের সাথে, দুর্লভ এক মুহূর্তে দাড়ালাম মুখোমুখি সন্মুখ আমি আর সেই প্রাণবন্ত প্রবীণ যুবক। বুকের বা’পাশে অদৃশ্য ধুকপুক অবিকল সেই প্রদীপ্ত মুখ, সামান্য ভারী পিটপিটে চোখ চোখেমুখে উচ্ছ্বাস,নক্ষত্রের স্ফুরণ। চোখ নয়, চোখে বুদ্ধির তড়িৎ ঝলক। [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ