ভালোলাগার একজন

অনেক, অনেক দিন পর,
দিন মাস পেড়িয়ে অনেকগুলো বছর
এবং যুগেরও অধিক অতীত অনন্তর।
দেখা হল,এক সুবর্ণ প্রভাতে
অনেক ভালোলাগা একজনের সাথে,
দুর্লভ এক মুহূর্তে দাড়ালাম মুখোমুখি সন্মুখ
আমি আর সেই প্রাণবন্ত প্রবীণ যুবক।
বুকের বা’পাশে অদৃশ্য ধুকপুক
অবিকল সেই প্রদীপ্ত মুখ,
সামান্য ভারী পিটপিটে চোখ
চোখেমুখে উচ্ছ্বাস,নক্ষত্রের স্ফুরণ।
চোখ নয়, চোখে বুদ্ধির তড়িৎ ঝলক।
থমকে দাড়াই আমি, একি বিস্ময় নাকি স্বপন
সামনে দাঁড়িয়ে সে, স্মিত হাসিমাখা মুখ।
খুব ছোট্ট করে, প্রায় অস্ফুট স্বরে
ডাকি সেই চিরপুরাতন নাম ধরে
গুমরে কাঁদে নিরন্তর ছোট্ট একটা পাখি
অনন্তর আপন অনুভবে একান্ত স্বজন।
জীবনের প্রয়োজনে অন্তহীন পথ,
বিস্মৃত ঠিকানা এখন।
সম্পর্কহীন সম্পর্কের পোশাকি জীবন
নামহীন সম্পর্ক একান্ত সংগোপন
অস্পৃশ্য ভালোবাসা, অকথিত শব্দ সকল
চোখ সায়রে আত্মবিস্মৃত আমি আর সে হতবিহবল।
১/১২/১৬

মোট পড়েছেনঃ ৭৫৭জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. কাছা কাছি থাকলেও আমরা একে অপরকে প্রায় সময়ই খুঁজে ফিরি অতীতের স্বপ্ন মাখানো দৃষ্টিতে

    ভালো লেগেছে আপনার এই লেখা।
    নববর্ষের শুভেচ্ছা -{@

    1. হবে বলে ভাবিনি , তবুও হল । হয়ত শেষ দেখা , তবুও মন্দ কি ? অনেক ভালো লাগার একজঙ্কে ১৮ বছর পর দেখলাম । বড় সুহৃদ ছিল ।

  2. অনেক অনেক দিন পর আপনার এমন একটি কবিতা পড়লে আমরাও বুঝতে পারি, আপনি আমাদের ভালোলাগার একজন।
    ১৮ বছর পর একটা পরিচিত মুখকে হঠাৎ দেখতে পেলেই অন্য এক অনুভূতি হয়, আর যদি সে প্রিয় কেউ হয়, তবে কথাই নেই। কি সুন্দর করে সেই অনুভবগুলো ব্যক্ত করলেন আপু। শুভ নববর্ষ আপু। -{@

  3. আপু প্রিয় সুহৃদের সাথে দেখায় এমন লেখা!
    ভালো লাগা একজন সেই মানুষের প্রতি কৃতজ্ঞ বহুদিন পর আপনার একটা কবিতা পড়ার সুযোগ করিয়ে দিয়েছেন।

    হ্যাপি নিউ ইয়ার আপু। -{@

  4. “সম্পর্কহীন সম্পর্কের পোশাকি জীবন
    নামহীন সম্পর্ক একান্ত সংগোপন
    অস্পৃশ্য ভালোবাসা”
    কথাগুলি মনের খুব ভিতরে নাড়া দিয়ে গেলো। 🙁

    ভালো থাকুন আপু।
    শুভকামনা।

মন্তব্য করুন