ক্যাটাগরি কবিতা

পহেলা ফাগুন

রাহাত হোসেন ২০ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ০৪:৪১:০৮অপরাহ্ন কবিতা, পরিবেশ ৭ মন্তব্য
আজ বান ডেকেছে পুষ্প শত ছড়িয়ে থাকা শিমুল ডালে, সেজেছে সে দলে তাহার চোখ ধাঁধানো লোহিত লালে। জাগছে ঊষা ডাকছে কোকিল কণ্ঠতে গান পরবাসী, আজ দক্ষিণ হাওয়ায় মাতাল এ মন ঘরহারায়ে হয় উদাসী। শুভ্র কানন ভরছে ফুলে দলে তাদের রঙিন আভা, ফাগুন এলো আগুন নিয়ে ভরিয়ে তাহার পুষ্প সভা। কোথা হতে আনলো ফাগুন সঙ্গেতে তার [ বিস্তারিত ]

হাসি

শুভ্র রফিক ২০ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ০৮:২৪:০১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
নানা রকম হাসি বেচি পাইকারি ও খুচরা ইচ্ছে হলে কিনতে পার একক কিংবা দোসরা। খোকা খুকির হাসিতে রয় পবিত্র সেই সুখ, তাদের হাসি দেখলে সবার জুড়িয়ে যায় বুক। বক্র হাসি হাসেন যারা যায় না বোঝা মানে কোন হাসির কি অর্থ কেউ কি তাহা জানে? কেহ হাসে মুচকি হাসি শব্দ হয়না মোটে, অট্টহাসি শুনলে ভাবে বোমা [ বিস্তারিত ]

সুপ্ত সভ্যতায় গুপ্ত জালিম

প্রলয় সাহা ২০ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ০৭:৫২:৪৩পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
তোমার প্রশস্ত উঠোন দেখলেই গড়াগড়ি খেতে ইচ্ছে করে। পাশাপাশি থাকা কোমল মাটির স্তুপে, দাঁতের সীল বসিয়ে দেওয়ার একরোখা ঈস্পা। তার মাঝে বয়ে যাওয়া স্তব্ধ নদী, পাল তুলে ভেসে যাই ফুলেল কূপে। চুমুর উত্তাল জোয়ারে কেঁপে উঠুক নদীর এপার-ওপার। ডুবে যাক চেতনা; কি শুদ্ধ, কি ভুল! অনুভূতির ঢেউ যায় কি থামানো? নদীর জল চায় সমুদ্রের ঘ্রাণ। [ বিস্তারিত ]

ঋণী

শুভ মালাকার ১৪ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ০৩:২৩:৩৯অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
ঋণী -শুভ মালাকার এনেছি কত কি যে, দিলাম না কিছুই। যখনি যাই সম্মুখে, শুধু আনিতেই যে চাই। দিব দিব করি; দিতে নাহি পারি। চাই কিছু দিতে, তাদের ঋণ শোধিতে। স্রষ্টার চেয়ে বেশি ঋণী; সেই পিতা-মাতার কাছে। করে নেয় চোখের মনি, তাদের ছাড়া জগতে কেই বা আছে। ঋণ শোধিতে পারিবনা; চাই শুধু ফুটাতে মুখের হাসি। দুঃখ [ বিস্তারিত ]

ফাগুনের ঘুনপোকা

বোকা মানুষ ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ০১:০৯:৫০অপরাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য
সকালেই বুকের গলিজুড়ে গোধূলি আলো। একটা কৃষ্ণচুড়ার গোড়ায় রক্তলাল ঢেউ। জীবন্মৃত কবির মগজে শুন্যতার ঘুনপোকা, কুরে কুরে স্মৃতি খাওয়ার উৎসবে মাতে খুব! পাদটীকাঃ উঁকি দিয়ে জানান দিয়ে গেলাম- বেঁচে আছি!

কেমন আছ

শুভ্র রফিক ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ০১:২৬:১৬পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
কেমন আছ জানতে চাই যে তুমি মোটেও বলনা, আমি যতই সিরিয়াস হই তুমি কর ছলনা। কাছে যখন ছিলে তুমি মুখে ছিল হাসি, দেখা হলেই বলতে আমার তোমায় ভালোবাসি।   অনেক দিন হয় তোমার মুখে দেখিনা সেই হাসি, বলনা সেই আগের মত তোমায় ভালোবাসি। আজ কিছুদিন হল আমার মনে পড়ে শুধু, তোমার বিনে আমার জীবন শুধুই [ বিস্তারিত ]

ভালোবাসি বলে

প্রলয় সাহা ৯ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ০৫:২৮:১৯পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
তোমার ভালোবাসায় এতোই আসক্ত যে- আমি ভুলে যাই ঘুম কাকে বলে! রাত কেটে যায় ভাবনার শুদ্ধ আদরে। বিছানাটাকে মৃত্তিকা ভেবে- শুয়ে থাকি অদৃশ্য কবরে। বিধাতার আহ্বানের ধ্বনি যখন- প্রতিধবনি হতে থাকে কর্ণপাতে, প্রকৃতি বদলাতে থাকে আপন মনে। বৃক্ষরাজী জেগে ওঠে পক্ষীর মুক্ত মিছিলে, ধীরে ধীরে ব্যস্ত হয়ে ওঠে যান্ত্রিক নগরী। ঠিক তখনি মুঠোফোনটা তুলে নিই [ বিস্তারিত ]

আগুনের উদ্বাহু নৃত্য

পারভীন সুলতানা ৭ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ১২:৩৬:৫০অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
ঈশ্বর , তুমি কি এখন কোন স্বরলিপি লিখছ? লিখছ মানুষের অদম্য সাহসের অঙ্গীকার জীবশ্রেষ্ঠ মানুষের জীবনাচার ? নাকি হাত গুটিয়ে বসে আছ মহাকাল শুন্যতায় দেখছ, মানুষ মত্ত কেমন উদ্বাহু নৃত্য চর্চায় আর তাই, গান আর বাদ্য স্তব্দ, বন্ধ আনন্দ অপচয়। ঈশ্বর, তুমি কি হৃদয়হীন ? তুমি চুপ, নিশ্চুপ ! যেখানে ইরাক, সিরিয়া আফঘানিস্তান জ্বলছে ধিকি [ বিস্তারিত ]

বই মেলায় বই-২০১৫

পারভীন সুলতানা ৫ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১১:০৯:০৯অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
আমি বই মেলায় গিয়েছিলাম বেশ কিছু অক্ষর এদিক ওদিক পড়ে আছে দেখলাম। শ্বাস কস্টে পীড়িত বেশ কয়েকজন, কেউবা নানাবিধ যন্ত্রণায় ক্লিষ্ট সঙ্কট প্রাণ । একদল মানুষকে জোটবদ্ধ দেখলাম , দেখলাম উদ্দীপনায় ভরপুর, বিশ্বাসে জলন্ত দুপুর ; খুব সামান্য ক’জন, ওদের কাছেই গিয়েছিলাম । নিঃস্বার্থ তাগিদ আর স্বভাবজাত মগ্ন ধ্যান আপ্রাণ চেষ্টায় উৎসর্গ, সচল করতে মানুষের [ বিস্তারিত ]

বইমেলা- ২

অরুণিমা মন্ডল দাস ৫ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১১:০২:১৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
অচেনা মুখগুলোর চেনা সম্পর্কের সুড়ঙ্গ পেরিয়ে আপনমনে কাঠুরিয়া কাঠ কাটছে/ চোখ মুখ শুকিয়ে বইতে মুখ গুঁজে জ্ঞানপিপাসু হৃদয় পাতা উল্টাতে ক্লান্ত/ # আশার মোম গলতে গলতে হাতের তালুতে এসে পড়তেই পোড়া হাত চিৎকার করতে লাগল ¡ ছটফটে কামনার জালে আটকে ফুচকাওয়ালার ফুচকাটিও আকাশের দিকে তাকিয়ে সুকান্ত নজরুলকে ব্যঙ্গের হাসি দিল¡ # স্টলে স্টলে ভীড় বইয়ের [ বিস্তারিত ]

কত কি-ই তো কথা ছিল

রিমি রুম্মান ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১১:৫৫:২৪পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য
আমার প্রিয় যে উঠোনে তোমার আসবার কথা ছিল, সেখানে বড় কালো পাথরটিতে বসে রাতভর জ্যোৎস্না দেখবার স্বপ্ন ছিল গোলাপি কৃষ্ণচূড়ার নীচ দিয়ে হেঁটে যেতে যেতে এতকালের জমানো গল্পগুলো শুনাবার কথা ছিল শুকনো ঝরা পাতার উপর দিয়ে পা মাড়িয়ে যেতে যেতে জীবন থেকে হারিয়ে যাওয়া বারোটি বসন্তের গল্প শুনবার কথা ছিল সে উঠোনে আজ এক হাঁটু [ বিস্তারিত ]

নিহত গোলাপ (অরুনি মায়া, আপনাকে)

পারভীন সুলতানা ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১১:৫৪:০৫পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য
যেদিন খুব কাছে এলে, একান্ত সংগোপনে দিলে একটি লাল গোলাপ, বুঝলাম কষ্টের বীজ রোপিত হল । জানলাম আজ হতে কষ্টের মুল , শাখা প্রশাখায় বিস্তৃত হবে আমার হৃদয়; আর তাই খুব সযতনে গুঁজে দিলাম খোঁপায় । বিসর্জন করতে চেয়েও করিনি তায় কেননা কষ্টের বীজ উর্বর মাটিতে করে সফল বিস্তার। কষ্টের বৃক্ষ বড় উর্বর ফুলে ফলে [ বিস্তারিত ]
মায়ের জঠর নিংড়ে আবাল যে জীবন সে জীবনও হাপিয়ে উঠে ,চায় পরিবর্তন নিশ্চিত নিরাপদ জেনেও মাতৃক্রোড় করে পরিত্যাগ। সোনাঝরা শৈশব, দুরন্ত কৈশোরে শোনে যৌবনের আবাহন বাসর ঘরে মৌমাতানো ফুল এবং ফুলেল যে স্বপ্ন বীজ বপন- তাও বাসী হয়, অপরিহার্য সময়ে হয় পরিত্যাক্ত খাত । রাজমহল, রাজা বাইজীমহল , নিশাচর উন্মাতাল নৃত্যকাঁপন তাও একদিন ইতিহাস হয়, [ বিস্তারিত ]

বিধাতা, তোমাকে খুঁজি (গদ্য কবিতা)

পারভীন সুলতানা ৩০ জানুয়ারি ২০১৬, শনিবার, ১২:৪৪:২৩পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য
বিধাতা , আমি তোমাকে খুঁজি খুঁজি ঘরসংসারে, আনাচে কানাচে সারা বাড়ীময়। যেখানে যৌতুকের জন্য নিরপরাধ নববধু কেরোসিনে পুড়ে মরে, অথবা পাশের বাড়ীর ময়না বউ স্বামী শাশুড়ির নির্দেশে ফি বছর বছর মেয়েশিশু গর্ভপাত করে , নিস্পাপ প্রাণ হরন করে অথচ ওরা নিজেদের ধার্মিক বলে। বিধাতা , আমি তোমাকে খুঁজি খুঁজি রাস্তার ধারে, খোলা ময়দানে পার্ক কিংবা [ বিস্তারিত ]

এবার বর্ষায়..!

নিবিড় রৌদ্র ২৯ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ১০:৩৯:২৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৫ মন্তব্য
এবার বর্ষায় নদী দেখিনি যৌবনে ঢেউ পলিজলে দুলছে কেউ দূরে মাঝি, জেলের ছেলে, ও পাড়ার কিশোরের দল সাঁতার খেলে রাজহাঁস ভাসে, হাসে পূবের হাওয়া এবার হয়নি যাওয়া। সেই ডুবন্ত মাঠ নৌকোর ঘাট শ্যামলিমা ছায়ায়, থৈ থৈ মায়ায় বটগাছ দাঁড়িয়ে জলান্ত ছাড়িয়ে কিশোরী দুপুরের রোদে ভিজে একধ্যানে কি খুঁজে মন গুঁজে কাজে, জলের গভীরে ঘাসের নুপুর [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ