সর্বদা থাকতে তো চাই আমি নির্ভুল, এরপরেও হয়ে যায় সব কিছুই ভুল। কেউ আমায় বুঝে ভুল, কেউ কথায় ধরে ভুল, আবার কারো কাছে তো আমি নিজেই আস্ত একটা ভুল!!! তবুও আমি থাকতে চাই নির্ভুল!!! কিন্তু এরপরেও হয়ে যায় সব কিছুই ভুল। যদি পারতাম অতীতের ভাবনায় ফিরে যেতে, করে আসতাম সব ভুল গুলোকে নির্ভুল, পারি না… [বিস্তারিত]
বিভাগ: কবিতা
:( আলনার মতো পরিপাটি জীবন জ্যামিতিক চিত্রের মতো গুছিয়ে রাখা পাশে ওয়ার্ডবোর্ড প্রথম ড্রয়ারে রহস্য দ্বিতীয়টিতে প্রলোভন, তৃতীয়টিতে হাতছানি সব শেষেরটিতে ছিন্ন-ভিন্ন মন। সেই একই কক্ষে সেগুণ কাঠের আলমিরা এলোমেলো, অবিন্যস্ত। ওখানে সাজানো কেবল টুকরো টুকরো দীর্ঘ নি:শ্বাস। -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ (3 একটু উষ্ণতার জন্যে রোদ্দুর ছুঁতে চেয়েছিলাম সম্পূর্ণ মনের… [বিস্তারিত]
সবই যে আজ মিথ্যা এদের! এরা নামী, এরা দামী এরা গ্যানী এরা সন্মানী! জন্মালী, পড়লি, গড়ালী! মিথ্যার সাথে সর্বনাশ বাপ-দাদার স্বপ্ন ধপাস। লাজ নাই কপালে! দশের তরে হতে গিয়ে হলি চোরের দলে। সুনামের সংগে হয়নি ফাস কুনামের সংগে পেপারে ফাঁস। তোদের ভন্ডামী! দশের সাথে, দেশের সাথে সত্যের বিধান ভাঙ্গলি লোভে। [বিস্তারিত]
সেই যে ছিল নবীন বরণ, পুলকিত স্বচ্ছলতার প্রগার। এ যোগ মোদের করেছিল বরণ, দলভুক্ত হয়ে জাগাতে কর্ণদ্বার। কালে ছিল- দক্ষিণ পার্শস্ত একটি সবুজ রং, বদ্ধ ঘরে কে যেন কানে দিল মন্ত্রনা। অকুতভয়ে স্পৃহ হল মন হেরে সেই রং, হেরিয়া অঠুট রং হল অতি পেরেশোনা। অপেক্ষ রয়েছে স্পর্শিত হবে কবে? প্রতিজ্ঞ মোরা- মোরা মার্তন্ড প্রায় উজ্জ্বল,… [বিস্তারিত]
ছেঁড়া কাপড় পরা ,পেরেক বের হয়ে থাকা পিঁড়িতে বসা খুকখুক করে কাসি দেওয়া রুগ্ন মা আমার! তুই আমাকে ভুলতেই পারিস না? প্ল্যাটফর্মে কলার ছালের পাশে শুয়ে শুকনো পাউরুটি চোখের জলের সংগে ভিজিয়ে মাথায় হাত বুলোতে বুলোতে খাইয়ে দিতিস ! আলুসিদ্ধ ডাল দিয়ে ভাত খাওয়াতে খাওয়াতে রাজপুত্তুরের গল্প শোনাতিস! লোকের বাড়িতে কাজ সারাদিন করে সন্ধ্যাবেলা বাড়ি… [বিস্তারিত]
পাড়া গাও =================================================================================================== আমার একটি ছোট্ট পাড়া, স্বচ্ছ-সলিলার তীরে। সকাল, সন্ধ্যা-গান শুনি আমি, মাঝি-মাল্লার শুরে। সুজলা-সুফলা, শস্য-স্যামলা, স্বচ্ছ-সলিলার তীর। মনে হয় আমার সেই পাড়াটা, ছোট্ট একটি নীড়। বাস করি মোরা সকলে মিলে, মনের সখাঁরিতে। বাঁচিব আমি মৃত্যুর পূর্ব, পাড়া বাসীদের সাথে। বিঃ দ্রঃ- এটি আমার জীবনের প্রথম কবিতা এবং এটি লিখেছিলাম (২৫ জুলাই,২০০৮) আমার গ্রাম… [বিস্তারিত]
কোনো এক শতাব্দীর প্রাক্কালে জমে থাকা বরফের নীচে চাপা পড়ে র'বে রেখে আসা এই সব বিকেল-সন্ধ্যা-রাত-ভোর। ছুটির দিনের হিম হিম হাওয়ার ভেতর গলিয়ে, সমস্ত বাধা উপড়ে ফেলে সামাজিক দ্বিধার প্রাচীর ভেঙ্গে সামনে এসে দাঁড়াবে এমনই এক নির্ভীক সন্ধ্যা অসুস্থ সময়ের ভেতর থেকে মাথা গলিয়ে আরেক নতূনের জন্ম হবে হঠাৎ একদিন সোনালী রোদের ডানায় ভর করে… [বিস্তারিত]
প্রবল শীতে কষ্টে আছে ফুটপাতের ঐ লোকটি জড়োসড়ো হয়েই আছে মলিন কেমন মুখটি। একটি পুরান জামাও কি প্রাপ্য নয় আজ তার এভাবেই আর কতোটা দিন মানবতার হার? ফেলফেলিয়ে তাকিয়ে থাকে, কথা ভরা দৃষ্টি ওদের দেখে কারোর মনে হয় না মায়ার বৃষ্টি? অগ্রগতির এই যুগে নেই তাদের অধিকার তাদের বিজয় চুরি করে পকেট ভরে কার? একটি… [বিস্তারিত]
ভোরের কবিতা হয়ে একটি টুংটাং শব্দে জেগে ওঠা ঘুম "সুপ্রভাত" লেখা অক্ষর স্ক্রীনে ভেসে ওঠা; সেই ফোনের পাঁজরে এখনও জমা আছে কথাগুলো। প্রতিদিন ট্রেনের শব্দের ব্যস্ততার ভেতর ফিসফিসিয়ে কতো কথা! ফিরতি সন্ধ্যা ফিরে আসতো নীড়ে, সূর্যের পড়ন্ত আলোয় আবারও সুরেলা শব্দে বেজে ওঠা, সেলফোন নেচে উঠতো "কি আনন্দ! কি আনন্দ!! কি আনন্দ!!!" "পাখী, কি করিস?"… [বিস্তারিত]
এস আজ হতে আমরা গাছ হই গাছ হয়ে পরস্পর একান্ত সন্ধিক্ষণে এখানে, এই রাস্তার পাশে দাড়াই । আমাদের মুল প্রোথিত হউক মাটির অন্তঃস্থলে জালবোনা অন্তরঙ্গতায় একান্ত কাছে রইব ক্ষণ এবং অনুক্ষণে। কান্ড শাখায় পত্রবল্লবে উচ্ছসিত উল্লাস দিগন্তে ফাগুন কৃষ্ণচূড়ায় লাল আগুন, পাগলপারা উদভ্রান্ত বসন্ত বাতাস একান্তে জড়িয়ে তুমি, তুমি অদম্য প্রেমিক । আজ হতে আমরা… [বিস্তারিত]
অজস্র প্রেম নয়, আজ কিছু অবহেলা প্রয়োজন। আলো ভেবে আলেয়ার পিছু ছুটে আমি হারিয়েছি জীবনের ডেস্টিনেইশন। অথৈ অন্ধকারে আকণ্ঠ ডুবে গেছি বুঝতেই পারিনি। নিরব ঘাতকের মতো আমি হত্যা করেছি আলোর ভ্রুণ। মিথ্যে পদাঘাতে আমি বারবার ভেঙেছি বিশ্বাসের দেয়াল। আজ সান্ত্বনা নয়, শাস্তিই আমার প্রাপ্য। জীবনের এই বসন্ত লগনে আজ ফুল নয়, তুমি ভুল ভাঙ্গার অবজ্ঞা… [বিস্তারিত]
একটি অসমাপ্ত সম্পর্কের অন্ধকারে হাতড়ে ফেরা গেঁয়ো ভাবনায় স্বপ্ন দেখে কোন বোকা? হেই হেই পথ ছাড়ো! এক সিপ টেনেই নেশা? কে, কে কথা বলে? চুপ!আজকাল বেশ বেড়েছে একা একা কথা!! “তোর কি? তুই কি বুঝবি?” কবিতার সেতুর এপাশ-ওপাশ “তুমি”-“আমি।” আহা পাহাড়ের পাদদেশে, সামুদ্রিক স্পর্শে মধুচন্দ্রিমার কটেজ অপেক্ষমাণ। প্রেমের শরীর নাকি শারীরিক প্রেম! জানে সবই পুরুষ… [বিস্তারিত]
তুমি চলে যেতেই... গাঢ় পেইন্টে ঢেকে ফেলি দেওয়ালের সব স্মৃতি কাঁচের জানালা থেকে ধুয়ে ফেলি সে চোখের দৃষ্টি সন্দেহ ভরা আয়নাটা, একার ঘরে বড়ই বেমানান দেওয়াল জোড়া আয়নায় দেখি নিজেকে দেখি খুব সুক্ষ্ন দৃষ্টিতে.... শরীরে কোথাও তার হাতের ছোঁয়া রয়ে গেলো কিনা! তুমি চলে যেতেই... সন্ধ্যা দরজায় রাখিনা কোন প্রতিক্ষায় চোখ মান-অভিমানের পাট চুকিয়ে বিছানা… [বিস্তারিত]
শ্রদ্ধা নিবেদন =============================== এখনো যার জন্মিছে ধরায়- স্বাধীনতা জন্মেই তারা চায়। মোদের পিতারাও চেয়েছিল তা- তাই মোরা পেয়েছি স্বাধীনতা। কত মাতা পুত্র হারা, কত বোন ভাই হারা- হয়েছিল সেই সংকটময় ক্ষনে। স্বাধীনতার বাহক তারা, স্বাধীনতার ধারক তারা- স্বাধীনতা পাওয়াও কেবল তাদের গুণে। আজ এই ডিসেম্বরের ষোল-য়- স্বাধীন ভাবে নাচ্ছি, খেলছি, গাইছি গান। শত আনন্দের মাঝেও… [বিস্তারিত]
আমারও কিছু করার আছে অনেক কিছুই বাকি! আমি শালা কোন ‘বোকাচো’ এক হুদাই! নিজেকে দিয়েছি ফাকি। ‘ছয়’-এ যে তোকে যেতেই হবে কে বলেছে তোকে, কোন ভাই? ‘তিন’-ও ঠিক ঠিক মহাখালীই যায় ভাবছিস শালা ছাই। তিন-ছয় শালা বাদও দিস যদি টেম্পু, ‘সাতাশ’-ও কাছে; বাস না পেলে শালা ওপারে যা তুই দেখ, রিক্সা দাঁড়িয়ে আছে। এসবও শালা… [বিস্তারিত]




