কেমন আছ

কেমন আছ জানতে চাই যে

তুমি মোটেও বলনা,

আমি যতই সিরিয়াস হই

তুমি কর ছলনা।

কাছে যখন ছিলে তুমি

মুখে ছিল হাসি,

দেখা হলেই বলতে আমার

তোমায় ভালোবাসি।

 

অনেক দিন হয় তোমার মুখে

দেখিনা সেই হাসি,

বলনা সেই আগের মত

তোমায় ভালোবাসি।

আজ কিছুদিন হল আমার

মনে পড়ে শুধু,

তোমার বিনে আমার জীবন

শুধুই মরু ধু ধু।

তবু কেন ইচ্ছে জাগে

জানতে কুশলাদি,

মনের কথা বলতাম খুলে

আবার পেতাম যদি।

জানি তুমি আগের মত

বাসনা মোর ভালো,

আমার জীবন অন্ধকারে

তোমার জীবন আলো।

সুখে থাক বন্ধু তুমি

যেখানেতেই থাক,

সুখে দুখে তুমি শুধু

আমায় মনে রেখো।

মোট পড়েছেনঃ ৭৬৬জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. ভাইয়া লেখার বিভাগে সিলেট আসবেনা। সিলেটের কোন স্থাপত্য, দর্শনীয় স্থান কিংবা সিলেট সম্পর্কিত কোন লেখার জন্য সিলেট বিভাগ দিতে হবে। আর বিবিধ টাও যখন বিভাগের অপশনগুলোর বাইরের কোন লেখা আসবে তখন দেয়া ভালো।

মন্তব্য করুন