জীবন থেমে থাকে একদিন

বন্ধন
=====
পাঁচটি তারায় জ্বলজ্বলে আকাশ ছিল এইতো সেদিনও
আচ্‌মকা খসে পড়ে দু’টো তারা অন্ধকারের জলে
শুধু তিনটি তারা আজো ভেসে আছে সময়ের ভেলায়
সেখানে আজ খণ্ড খণ্ড মেঘ, বেহিসেবি আবেগ।
.
নীল শোক
=======
ডানা ছেঁড়া পাখি সেই থেকে উড়ে না আর সন্ধ্যার আকাশে
তীব্র নীলাকাশের নিচে নীল শোকে ভেসে থাকে সে
শুভ্র তুষারে ডুবে থাকে জীবনের অনুভূতি সকল
জীবন থেমে থাকে একদিন, সেদিন।

## মানুষের মৃত্যু হয়, হয়না কেবল পিতা-মাতার। তাঁরা আছে, তাঁরা থাকে হৃদয়ে সন্তানদের।

মোট পড়েছেনঃ ৯৪৫জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. পিতা মাতার শূন্যতা কোন কিছু দিয়েই পুরন করা যায় না
    সবচেয়ে কাছের প্রিয় নির্ভরতা,আশ্রয় থাকেনা আর কাছাকাছি।

    পিতা মাতার স্মরণে জোর কবিতা ভালো লেগেছে খুব।

  2. আপনারা তিনটে তারা মিলে বাঁচিয়ে রেখেছেন ছিটকে পড়া আরও দুটি তারা কে | আসলেই একেই বলে বন্ধন |
    জীবন চিরকাল থেমে থাকেনা আপু, হয়ত ক্ষণিকের জন্য থমকে যায় |
    পিতা মাতা বেঁচে থাকেন চিরকাল সন্তানের হৃদয়ে, সন্তানের পরিচয়ে | আমি অমুকের সন্তান, হুম এটাই আমার পরিচয় |

  3. কিছু বন্ধন আজীবনের। ছোট্ট ছোট্ট মেঘের ভেলায়, কিসের এই অদ্ভূত টান, কি তার রসায়ন কে জানে!! পিতা-মাতা হারায়না কোনদিন, হারাতে দেবেনা বলেই আকাশের তারার সাথে তাদের নিবিড় বন্ধনে জড়িয়ে রাখি আমরা।
    কোন কোন দিন সত্যিই জীবনটা থেমে থাকে, স্থানু হয়ে বরফঢাকা পড়ে যায়।
    দুটো টুকরো লেখাই ভালো লেগেছে আপু।

  4. তিন ভাইবোন আর বাবা মা, পাঁচজনের পরিবার হতে বাবা মা না ফেরার দেশে চলে গিয়েছেন। বাবা মা এর মৃত্যু হয়না আসলে,তারা থেকে যান সু-সন্তানের হৃদয়ে।

    1. এমন করে ছোট হতে হতে একটি পরিবার বিলীন হয়ে যায়। থাকে শুধু পরের প্রজন্ম আর স্মৃতি…
      ভাল থাকুন অনেক। শুভকামনা।

  5. জগতের এই এক নিষ্ঠুর খেলার কাছে বরাবরই মানুষ পরাজিত। মৃত্যু স্বাভাবিক বিষয় কিন্তু কিছু মৃত্যু মেনেও সত্যিই কঠিন।

    ঠিকই বলেছেন আপু, মানুষের মৃত্যু হয়, হয়না কেবল পিতা-মাতার। তাঁরা আছে, তাঁরা থাকে হৃদয়ে সন্তানদের।

    1. আমাদের বাবা মা বেঁচে আছেন আমাদের হৃদয়ে। তিন ভাইবোন এক হলে কেবলই সেইসব দিনের কথা বলি, যখন একটি সুখী সুন্দর পরিবার ছিল। এখন যা কেবলই গল্প…
      ভাল থাকুন অনেক পরিবারের সকলকে নিয়ে…

  6. ‘রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে ।
    বাবা মা যেখানেই থাকুন না কেন আমাদের অস্তিত্বের মাঝে তারা মিলেমিশে থাকেন।
    ভালো থাকবেন আপু।

মন্তব্য করুন