মূল লেখায় যান

কামনার নিবৃত্তি

রুদ্র আমিনকবিতা১৪টি মন্তব্য

পুরুষেরা কী করে বুঝবে অতৃপ্ত তৃপ্ততায় কতোটুকু জলের প্রয়োজন, কতটুকু পোঁড়লে সোনা খাঁটি হয়; মরুর বুকে কতোটুকু জল ঢেলে দিলে ক্ষুধার্ত বালু নিশ্চিন্তে প্রহর পাড়ি দিতে পারে.. পুরুষেরা শুধু বুঝে জলের বুদবুদ শব্দের বাহুল্যতা, জলের সাথে পাহাড়ের বাক যুদ্ধ; কিন্তু নিরবতাও যে সময়ে অসময়ে সুখের বার্তা বহন করে সেটাই ভুলে যায় নোনাক্ত পেশীর জোরে। পুরুষেরা… [বিস্তারিত]

কখনো//

বন্যা লিপিকবিতা২১টি মন্তব্য

আকর্ণ তৃষ্ণায় উৎকন্ঠিত থাকে কর্ণ... পায়ের আওয়াজ যদি আসে! অলস দুপুরের চাদর ভর্তি আলস্যি আর প্রিয় কবিতার প্রেম। নিপাট শব্দেরা ফাঁকি দিয়ে যায় বারবার বাতাসের বায়নায়। আঙুলগুলো ছুঁয়ে থাকে স্মৃতীর ডায়েরী। চোখের কোনে জমে শরতের মেঘ ভাঙা বৃষ্টি! কতটা সময় পেরোলে ফুরাবে পথের দৈর্ঘ? চৌকোনা কাঠের ঘরে পায়রার প্রহর গোনা। মেলতে চায় পাখনা মেঘ শেষের… [বিস্তারিত]

বিমুখ নদী

সাবিনা ইয়াসমিনকবিতা২৪টি মন্তব্য

আমাদের পথটা থমকেছে হঠাৎ এক সোনালি সন্ধ্যায় , তারপর কেবল শুধুই ধুধু ধুধু বালিয়াড়ি পিছু ফেরা যায়না মরু-জমানো পায়ে এগোনো হবেনা সামনের পথে, পরিনত সম্পর্ক গড়ার পূর্বেই পথ হারিয়ে গেছে স্তব্ধতার তুমুল জঞ্জালে.. হাহাকার বঞ্চনা প্রতারণা পরিত্যাক্ততার মোড়কে ঢাকা প্রেম বড্ডো কুৎসিত লাগে আজ-কাল ; খোলোসের আবরণে সুখের মৃত্যু হয়েছে.. গলিত লাভা-স্রোতে পুড়েছে হৃদয়ের সজীবতা,… [বিস্তারিত]

বিপরিতার্থক লেলিন

মোহাম্মদ দিদারকবিতা১১টি মন্তব্য

বাশঁবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ, চাঁদের জায়গায় চাঁদতো আছে বাশঁ গুলি সব কৈ? বাশ গুলো সব পুল সেতুতে ব্যাবোহার করছে আমলারা। রড বাধিতে বেজায় কষ্ট, তাইবাশেই খুশি কামলারা। এভাবেই এখন বাশগুলো সব হয়েযাচ্ছে বিলিন। অগ্রজাত্রা থমকে চলছে দেশ ধ্বংশের লেলিন। [বিস্তারিত]

ভাড়াটিয়া রাজনীতি

নাজমুল হুদাকবিতা৬টি মন্তব্য

উপচে পড়া ভীড়ে মানুষের আচরণ ভুলে গেছি নিথর দেহে অপেক্ষার টুঁটি চেপে ধরে থাকি পোয়াতি শালিক বংশ চক্রের নকশা আঁটে গৃহপালিত শিকারি দল নিরবে তুলে স্বার্থের সঙ্গম তেলবাজ পোঁড়া ঠোঁটে চুমু খায় স্বয়ং রাষ্ট্রপতিকে তখন আমি বাকরুদ্ধ কোকিলের প্রজন্ম দেখি বিজ্ঞাপনে এক রাষ্ট্রনায়ক কাকের মতো তা দেয় প্রশ্ন করে- কাকের ঘরে কি কোকিল নয় ?… [বিস্তারিত]

সমবেদনা

দালান জাহানকবিতা৫টি মন্তব্য

কতোটা কষ্ট পেলে একটি মানুষ পরিপূর্ণ পাথর হয়ে যায় কতোটা যাতনায় একটা মানুষ আলাদা হয় ঘর থেকে জীবন থেকে ঠিক কতোবার মরার পর একটি মানুষ চিরতরে ভুলে যায় মৃত্যুর নাম কখন হৃদয় পেতে দু'টো আঁখি দিগন্তে তোলে করুণ আর্তনাদ কখন তার কপাল চিঁড়ে বেরিয়ে যায় ভালোবাসার কালো ফুসফুস। কতোটা নিরাশায় একটি হৃদয় আহাম্মকের মতো ভুলে… [বিস্তারিত]

ফাল্গুনের ডায়েরী

নাজমুল হুদাকবিতা৯টি মন্তব্য

প্রভাতী শিমুলের লাজুক সজ্জায় মুখ লুকিয়ে আছি; হলুদ পাঞ্জাবির পকেটে রাখা স্বল্পমেয়াদী অভিযোগ খোঁপায় দেওয়া লাল পাপড়ির হাত ছোঁয়া অভিমান সঙ্গীহীন প্রজাতির মতো তাড়া করে প্রতিনিয়ত আসুক- পাশাপাশি আবার কারো প্রত্যাবর্তন ঘটুক চা’য়ের কাপে আধ খাওয়া চুমুকের ঢেউ উঠুক। বেখেয়ালে পরা শাড়ির বেখেয়ালি স্বভাব সাঁজাতে দরাজ কন্ঠে বলুক- হায়রে পাগলী! এভাবে না,ওভাবে। ভুল নমুনাতেই চলুক… [বিস্তারিত]

কবিতা আর তুমি

নাজমুল হুদাকবিতা১৬টি মন্তব্য

বলতে আমায় কবি, কবিতার মানে কী? বলেছিলাম--- কবিতা বাঙালির পান্তাভাত কবিতা মানব শকুনের সংঘাত কবিতা বিশ্বাস অবিশ্বাসের সংলাপ কবিতা প্রেম ভালবাসার প্রেমালাপ । বলতে আমায় তুমি, তোমার মানে কী? বলেছিলাম--- তুমি মানবের পরিচিতিপত্র তুমি শিল্পীর আলোকিত আলোকচিত্র তুমি ধর্ষিত বিবেকের মাদার তেরেশা তুমি বৈধ প্রেমিকের সুরেলা সেতারা । অথচ কবিতা আর তুমি অভিন্ন গবেষণালব্ধ আমার… [বিস্তারিত]

স্বপ্নীল দিনের হিসাব

নায়িমা জাহানকবিতা৮টি মন্তব্য

কিছু কিছু সময় আমার পৃথিবীটা টলটলে জলের মতো ছান্দসিক, কিছু কিছু মুহূর্তে জীবনটা বোতলে আটকে পড়া জীয়ন পাখির মতো- ঐ যে রূপকথার যে গল্প শুনে আমার হাসি কান্না নিলাম করতে শিখেছিলাম! এই যে ক্লান্ত নির্ঘুম রাতেরা - তোমরা সিডাকটিভ এর মতো আমায় এমন ব্যাকুল করে রাখো ক্যানো? এক রাত্তিরে আমি ঠিক বেসুরো মাতালের মতো ছন্দপতন… [বিস্তারিত]

শনিবার

অরুণিমা মন্ডল দাসকবিতা১৩টি মন্তব্য

আজ দিনটা আগষ্ট ১৭ শনিবার। দেখতে পাচ্ছো দিনটি সূর্যকে ছিঁড়ে বেরিয়ে আসছে আমাদের দিকে জানিনা তোমাকে দেখলে আমার কিরকম কিরকম লাগে এক বলতে গিয়ে আর এক বলে ফেলি নার্ভাস লাগে জানি এটা প্রেম নয় আকাশবাণীর সংবাদ প্রচার নয় কোন বাঁধানো রক্ষনশীল সম্পর্ক ও নয় একটু ভালোভাবে আমার কাছে বসে থাকতে পারো আর ও বেশীক্ষন তাকিয়ে… [বিস্তারিত]

স্রষ্টা সত্য তাঁর সৃষ্টি সত্য

নিতাই বাবুকবিতা২৫টি মন্তব্য

সত্য আমার সৃষ্টিকর্তা সত্য তাঁর সৃষ্টি, সত্য আকাশ বাতাস সত্য বজ্রপাত বৃষ্টি। সত্য চন্দ্র সূর্য সত্য গ্রহ নক্ষত্র, সত্য নদী সাগর সত্য স্রষ্টা সর্বত্র। সত্য আমার মাতা-পিতা সত্য আমার জন্ম, সত্য আমার ধর্মগ্রন্থ সত্য আমার ধর্ম। সত্য গীতা রামায়ণ সত্য বাইবেল কুরআন, সত্য ত্রিপিটক বদ্ধুবচন সত্য গোরস্থান শ্মশান। সত্য উপসনা এবাদত সত্য ঈদ রোজা, সত্য… [বিস্তারিত]

অনুভূতি π

সঞ্জয় মালাকারকবিতা১৮টি মন্তব্য

সা দা মা ঠ..... জীবন মানেই তো গল্প,আর গল্প মানেই তো জীবন। হঠাৎ করে'ই বন্ধ হলো নিঃশ্বাস আমার থমকে গেলাম আমি, থেমে গেলো কলম আমার লেখার অনুভূতি! লেখতে বসে হয়নি লেখা হঠাৎ করে'ই আসে, কিছু কথার গল্প আমার ব্যথার জলে ভাসে! হঠাৎ করে'ই থামবো আমি থমকে যাবে জীবন, শেষ লিখাটাই হবে আমার স্মৃতির অনশন! থামবে… [বিস্তারিত]

টাকা π

সঞ্জয় মালাকারকবিতা২৪টি মন্তব্য

টাকা,, জ্বলছে জীবন নিত্য দিন'ই, মরছে চক্ষুলজ্জা, মরছে মানব টাকার লোভে হিংসো প্রতি হিংসা! নিত্য দিন'ই মরছে বিবেক সুবিচারে দ্বারা, মানুষ এখন টাকার পিছু করছে তাড়াহুড়া! নিচ্ছে কেড়ে টাকার লোভে মানুষের ভিতরের মানুষ, টাকার জন্য হচ্ছে খুন হচ্ছে কতই গুম.? জ্বলছে জীবন নিত্য দিন'ই সচল সমাজ অচল, ভেঁজাল নোটে বিবেক বুদ্ধি হচ্ছে সবি অচল। টাকার… [বিস্তারিত]

ছায়া পুরুষ

নাজমুল হুদাকবিতা১৪টি মন্তব্য

সুযোগ পোষে পুরুষ মুখে ধরে কামড়ে তুলে পর্দার মুখোশ সময়ের বিষাক্ত লার্ভা আমি নারী- কেন কুকুর সুযোগে ছাড়বা? ছিঃ! দুঃসময়ে আমার পুরুষত্ব ভুলে ডাক দাও; ঘুমন্ত জাত কুকুর ছিঁড়ে ছুঁড়ে প্রথম ফুল শোনাও তখন আমাকেই;ধর্ষিতার ছিলো ভুল পুরুষ নাকি ভরসার হাত বিশ্বাস যখন তোমাকেই; নিঃস্ব করো দু' হাত ছিঃ! অপবাদে আমার নীতি-ধর্ম,শান্তি শোনাও; ভাগ্যে তৃপ্তির… [বিস্তারিত]

আবৃত্তি সন্ধ্যা

আরজু মুক্তাকবিতা৩৬টি মন্তব্য

প্রথম আলোতে বিজ্ঞাপন কাল তোমার আবৃত্তি সন্ধ্যা স্থান রমনা বটমূল। যুদ্ধ করে যথারীতি সামনের আসনে তোমার ইচ্ছেটাকে মূল্য দিলাম, শুরু হলো_------------! আমার চোখে চোখ রেখে সাবলীলভাবে তুমি বলে চলেছো অনবদ্য----------! কথাগুলো প্রতিধ্বনিত্ব হচ্ছে আবহ সংগিত বাজছে ঘোর লাগা----------! চারদিক অন্ধকার শুধু গোল করে আলোটা তোমার মুখে আমি মনপ্রাণ ঢেলে শুনছি ছন্দের কারুকাজ -----------! কখনো প্রেম,কখনো… [বিস্তারিত]