পেঁয়াজ কাহিনীর মাধ্যমে পদার্পন করলাম আমি Follow me লিখে ভাবলাম একটা দিন থামি। সাবিনা আপু বললো ' আপনি ব্লগে আজ নাই কেন ভাই ' তারে বললাম একটু ব্যস্ত ছিলাম আপু তাই। হয়তো পাগল আমি করি একটু পাগলামি সোনেলার এই গোছানো বাগানটা আমার কাছে অনেক দামি❤️❤️ ব্যস্ত নগরী, ব্যস্ত সবাই, যদি না হয় প্রতিদিন আমার আসা… [বিস্তারিত]
বিভাগ: কবিতা
বিভক্ত বর্ণমালায় ঠাঁসা এক চিঠি এলো আচমকা। ডাকপিয়ন ভুল করে ভুল পথেই ঠিকঠাক নিয়ে এলো বিচ্ছেদের কালিতে লেখা এক চিঠি। নিমিষেই ভেঙে যায় সব যত্নে গড়া অক্ষরের বায়না। এ নয় কল্পনা রাজ্যের ভাষা। বাস্তবতার কালিতে লেখা নিয়তি। নিয়তি নিয়ে এলো অঝর বৃষ্টির নোনা স্রোত। প্রতি মুহুর্তে মৃত্যু হয় ইচ্ছের। প্রতি মুহুর্তে বন্ধ হয় আটকে থাকা… [বিস্তারিত]
মানুষ হয়ে যদি মানুষকে ভাল নাই বাসতে পারো, তবে তুমি চিরদিন অমানুষ হয়েই থাক। অনুভব করার ক্ষমতা যদি তুমি নাই কাজে লাগাতে পারো, তবে তুমি নির্জিব হয়েই থাকো। ভাল মন্দের পার্থক্য যদি তুমি নাই করতে পারো, তবে তুমি ব্যাহায়া হয়েই থাকো। অন্যায়ের বিরুদ্ধে যদি তুমি সংগ্রাম নাই করতে পারো, তবে তুমি কাপুরুষ হয়েই থাকো। নফসের… [বিস্তারিত]
আমি কেউ নই বা কারো নই তাহলে তুমি কে? আচ্ছা, এভাবে কি মিলানো যায়? কি চুপচাপ কেনো? কিছু তো বলো! ভালোবাসা কারও কাছে পেতে চাও? অথবা আদুরে সংলাপ? নাম ধরে ডাকো আমায় নতুবা চলে যাও! [বিস্তারিত]
মেঘালয় ভ্রমণ ★ মেঘেদের দেশে এসেছি আমরা তাই খুশিতে ভেসেছে মেঘ, নিজেকে উজাড় করে দিয়ে মেঘ বলে দেখরে আমায় দেখ। মেঘের উদারতায় আমরা দেখতে পাইনা কিছু, নতুন কিছু দেখার আশায় ছুটছি মেঘের পিছু। অভিমানী Seven Sister ঘোমটা পড়ে লুকিয়ে আছে, এত লাজুক বোনগুলো তাই মেঘি পর্দার আড়ালে নাচে। রোদের আশায় চলে গেলাম Mousmai Cave, সুরঙ্গ… [বিস্তারিত]
কেন জানি মনে হয় সে আছে, অথচ সেতো আছে স্মৃতির ক্যানভাসে ! এ আমার কেমন অনুুভূতি? তুমি কী মোর প্রিয়া হবে? সুখ দুঃখের সাথী হবে? এ কি মিথ্যে প্রতিশ্রুতি? নাকি মিথ্যে অনুভূতি। আমার অন্তর যে মানে না, হৃদয়াঙ্গে শত বিচ্ছেদের ঘা, মমিই যেনো আমার শেষ পরিনতি। একি আমার মিথ্যে অনুভূতি! [বিস্তারিত]
কোনো এক গোধুলী বেলায় একঝাঁক বুনোহাঁস উড়ে যায় দূরে কোন এক বুনোহাঁস একটি পালক রেখে যায় চলে... কোনো এক দিন কোজাগরি চাঁদ পৃথিবীকে প্লাবিত করে মোহময় করে দেয় আকাশের একরাশ নীল আল্পনা এঁকে দেয় চোখের তারায়। দুর থেকে ভেসে আসা শিউলি সুবাস পূর্ণিমা রাতে চাঁদের আলো সিঁড়ি বেয়ে সমুদ্রে মিশে যায়... কোনো একদিন সবুজ ঘাসের… [বিস্তারিত]
বিচিত্র আকাশে একখণ্ড মেঘ বৃষ্টির শব্দে ধুয়ে যাচ্ছে জীবনের ভুলগুলো! গতবছর দূর্গা পূজোয় তুমি ছিলে প্রথম নারী যার চোখে মুখে বীভৎস নেশা, বাঁকা ঠোঁটে অষ্টমীর হাসি। দেবীর গা চিমটে কন্যারূপে দাঁড়িয়ে ছিলে! হাতে হলুদ চুড়ি কপালে লাল টিপ, দেখে মনে হচ্ছিলো মানুষ রূপে দূর্গা। তোমার পায়ে স্যান্ডেল ছিলনা, খালি পায়ে ভেজামাটির কার্নিশে নিজেকে নির্মাণ করেছিলে… [বিস্তারিত]
ব্লগার মানে জাগ্রত বিবেক ব্লগ পাড়ার মানুষ আমি ব্লগ ছেড়ে কোথায় যাই... চেষ্টা অনেক করেছি বটে, শান্তি যে কোথাও নাই । ঘুরে ফিরে দেখলাম কত অজানা অচেনা গন্তব্যে, মনটা যে বেজায় নারাজ খুশি নই কারো মন্তব্যে । ঘরের ছেলে ঘরেই ফিরি শান্তি নীড়ের হাওয়া, ব্লগার মানে জাগ্রত বিবেক তাই ব্লগেই আসা যাওয়া ।। রচনাকাল: ২৪/০৬/২০১৩ [বিস্তারিত]
রক্তচোষা জোঁকেরা কামড়ে ধরেছে বিবেকের ঠোঁট; কালকেউটের দংশন নিঃশেষ করে ফেলছে সভ্যতার আভিজাত্য। জমিনের উপরে সজীবতায় বেড়ে ওঠা চারাগাছটি- ঘুণ ধরেছে সেখানেও। অনাগত ভবিষ্যৎ এর সবুজ অরণ্য অঙ্কুরিত হবার আগেই পদদলিত। মস্তিষ্কহীন দেহ ঠাঁয় দাঁড়িয়ে আছে,মাস্তুলহীন জাহাজ। নিরেট পাথরের ন্যায় পরে আছে আঁস্তাকুড়ে কালের সভ্যতা। দহনে দহনে ক্ষতবিক্ষত বস্তাবন্দি পান্ডুলিপি। পঁচা শামুকভাঙ্গা পড়ে থাকে শহরের… [বিস্তারিত]
নিমজ্জিত অতল থেকে উঠে আসা কোনো দুঃখবোধ..... অযাচিত খুঁড়ে চলে সবুজ ঊর্বর মনভূমি। যাপনীয় যন্ত্রনার বোবা কান্না গুমরে কাঁদে আহত বাতাস ভেদ করে। কবিতারা হঠাৎ পঙ্গুত্বে পরিচিত হয়। হয় দিকহীন পথের শাখা প্রশাখা। পথের মোড় বদলে যায় আচমকা। আচমকাই দেখা মেলে বিভাজনীয় পথের দিক। অক্ষরের হাহাকার কাঁদায় ধুলোমলিন সাদা পৃষ্ঠা। নিছক স্মৃতীর ভয়াবহতা আটকে পড়ে… [বিস্তারিত]
সুতোর মতো সেনারঙা মেয়ে দরজার দাঁড়িয়ে ফিসফিস করে বললো ভালোবাসি ভালোবাসি জানালা ভেঙে ওড়ে গেল প্রথম পাখি যে পাখি ওড়ে গেলে ফিরে আসে না মনে পড়ল মাষ্টার মেয়ের প্রতিজ্ঞার কথা এক জনমে আর ভালোবেসো না। অথচ কতো স্বপ্নের স্বপ্নে ট্রাইজিস সভ্যতার দেয়ালে দেয়ালে আমরা এঁকেছিলাম ভালোবাসার বিস্ময় বিজ্ঞাপন ভেতরের সাহসে ঠেলে সমুদ্রে ফেলেছিলাম অন্ধ-আলো নির্মিত… [বিস্তারিত]
এই সংসার রঙ্গমঞ্চের আপন মাঠে আমার দেহ-ছন্দ সেজেছে আজ নটরুপে- কখনো আবৃত্তিতে, কখনো হেসে কিংবা কেঁদে। যে মহিমা সংসারের সীমা ছাড়িয়ে দূরে অতীতে অনাগতে রেখেছিলাম ব্যস্ত, অতীতে চিরন্তন ব্যাপ্তিতে; উন্যাসিকতায় মত্তে- হলো কি লাভ কিছু বলো? মানব-জীবন চির যৌবন শক্তির প্রকাশে অনন্ত শিখার অংশ রাখে প্রজ্জ্বলিত, দিনের জনতামাঝে যে বাণী নিরব ছিলো; রাত্রিতে তাই নিভৃতে… [বিস্তারিত]
আলোর মাঝে হারিয়ে গ্যাছে ভালোবাসা নষ্ট আইনের প্যাঁচে অহংকারি মর্যাদা বাড়িয়ে দিচ্ছে ভেদাভেদ যোগ্যতাকে ছেচে। দিন গড়িয়ে রাতের জলে আইবুড়ির নৌকাতে যাচ্ছে সে ভেসে আজ দিনের আলোয় সমাজ তাকে আড়চোখীতে দ্যাখে লোকে বলে মিডল এজ ক্রাইসিসে কেউ কেউ মৃত্যুকে ডাকে কাছে। তাইতো আমি এখনও তাকে বড্ড ভালোবাসি বেঁচে থাকার সাধে তবুও বাঁচুক সে, পৃথিবীর বিশ্বাসী… [বিস্তারিত]
পাথরের পর পাথর রেখে নিভৃত ঘর-খানি সমাপ্ত হলে, পাথরে পাথর ঠুকে আগুন জ্বালানোর প্রয়াসে ভুলে গেলে,আমায়! আগুন-প্রজ্বলনে পুড়েছিলাম,আমিও ; কাফেলায় ছুটেছিলে পরশ পাথরের খোঁজে, ভুল কাফেলায় পৌঁছেছো গর্গন রাজ্যে, মেডুসার আবাসে কেবলই প্রহেলিকা! সেথায় প্রস্তর-পাথরের দেখা মেলা ভার.. খেজুর আর শরাবের লোভে বেদুইনের দল বিনিময় করেছিলো তোমায়, বুনো ঘোড়ার আদলে, নিক্ষিপ্ত হয়েছিলে ক্লিউপেট্রার রুদ্ধ-মলিন আস্তাবলে… [বিস্তারিত]












