ডাক পিয়নের চিঠি এলো//

বিভক্ত বর্ণমালায় ঠাঁসা এক চিঠি
এলো আচমকা।
ডাকপিয়ন ভুল করে ভুল পথেই
ঠিকঠাক নিয়ে এলো বিচ্ছেদের কালিতে লেখা এক চিঠি।
নিমিষেই ভেঙে যায় সব যত্নে গড়া
অক্ষরের বায়না।
এ নয় কল্পনা রাজ্যের ভাষা।
বাস্তবতার কালিতে লেখা নিয়তি।
নিয়তি নিয়ে এলো অঝর বৃষ্টির নোনা স্রোত।
প্রতি মুহুর্তে মৃত্যু হয় ইচ্ছের।
প্রতি মুহুর্তে বন্ধ হয় আটকে থাকা বুকের নিঃশ্বাস। প্রতিক্ষনে বেঁচে থেকে মরে যাওয়ার মতো অবগমন।
বাকি পরে থাকে অগনিত পৃষ্ঠাওল্টানো বইএর পাতা পড়তে চাওয়া।
কাগজের রঙ গোলাপী না আকাশি, তা বিবেচ্য নয়।
অক্ষরগুলো কালো।
অমোঘ নিনাদের মতো প্রতিষ্ঠিত শব্দরাশির বায়নাপত্র।

মোট পড়েছেনঃ ২,৬১৯জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. আমরা জানি সে ডাকপিয়ন আসবেই। আমরা যতই ভুল ঠিকানা দিয়ে রাখিনা কেন, সে ঠিকই চলে আসে আমাদের নিয়োগ পত্রটি হাতে দিতে।
    আমরাও কিন্ত জানি, তার ভুল হবে না। কখন হাতে পৌছে দিবে সেই চিঠি, তাই ভেবেই নিঃস্বাস নিতে থাকি চাপা বুকে।

    জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরলে।
    ভালো থেকো, ভালোবাসা নিও ❤❤

  2. এ চিঠি যদি বিচ্ছেদের হয় তাহলে তা যেন না আসে কোনদিন। তবে হ্যাঁ, কোন কোন সময় বিচ্ছেদের চিঠি আশির্বাদ হয়েও দেখা দিতে পারে। মনখারাপ হবার মতো লেখা। হয়তো পাঠকের মনে খারাপেই লেখকের স্বার্থকতা!

  3. ডাকপিয়ন ডাকপিয়নের কথা শুনলে এখন মনটা খাঁ খাঁ করে ওঠে। মনের কালে সাক্ষী হয়েও হারিয়ে গেল। একসময় কতনা চিঠি লিখেছিলাম। এখন সবই স্মৃতি।
    ধন্যবাদ জানবেন। সাথে শারদীয় শুভেচ্ছাও

  4. কঠিন বাস্তবতার চিঠি ডাকপিওন এক সময় নিয়ে আসবেই,
    খাম বা চিঠির পাতা রঙিন হলেও কিছু আসে যায় না,
    অক্ষরগুলোই আসল।

    ভালো হয়েছে কবিতা।

মন্তব্য করুন