ক্যাটাগরি সাহিত্য

উপায় নেই তাই মাফ করে দিয়েছি

নূর হোসেন ১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৭:৫৪:০৪পূর্বাহ্ন গল্প ২০ মন্তব্য
৭বছর বয়স থেকে আপুরা যে মেয়েটিকে ১১ বছর লালন পালন করে পড়ালেন সেই রুবির বিয়ে উপলক্ষে আপুর সাথে গাজীপুর থেকে ময়মনসিংহ যাচ্ছি। সোনার বাংলা পরিবহন। আমাদের সিট পড়লো B2-B3 ১০ মিনিটের মধ্যে যাত্রী ভরে গেলো মাত্র ২টো সিংগেল সিট খালি ১জন করে বসা যাবে, এমন সময় একটা মেয়ে হাঁফাতে হাঁফাতে প্রায় ছুটে এসে বাসে উঠতেই [ বিস্তারিত ]

একদিন//-২

বন্যা লিপি ১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৩:১৫:৪৯পূর্বাহ্ন গল্প ২২ মন্তব্য
জীবনের অনেক প্রশ্ন থাকে উত্তর জানতে চাওয়া যেমন উচিত না।তেমনি কোনো কোনো প্রশ্নের উত্তর থাকেও না। হাসির প্রতি এমন অনেক প্রশ্ন থাকলেও, কতটা জানি,কতটা কখনো জানতে চাইনা। হাসু স্বাধীনচেতা, একরোখা, জিদ্দি, সবার থেকে নিজেকে আলাদা ভাবনা বিশিষ্টা একজন কর্মজীবী নারী। জীবনের সংঘাতগুলোকে কখনো প্রশ্রয় দেয়নি দুর্বলতার অজুহাত মনে করে। যখন যেখানে যেমন পেরেছে নিজেকে শিং [ বিস্তারিত ]
বিবাহের সকল প্রস্তুতি শেষ করে মজিদ শাকিব সহ তার পুরো পরিবার একটি গাড়ীতে।অন্যদিকে বরের গাড়ীতে বর কনে সহ বোনের পরিবার এবং কনের সাথে আসা একজন অতিথী।সময়ের তালে তাল রেখে খুব দ্রুতই বিয়ের কাজ শেষ করে বরযাত্রী নিয়ে বাড়ীর মুখী রওয়ানা দিলেন।এ দিকে মজিদের ছেলে তার চাচা শাকিবের কোলে বসে বাহিরে দিকে তাকিয়ে শুধু এ প্রশ্ন [ বিস্তারিত ]

তবুও তোমাতেই হোক

সুপর্ণা ফাল্গুনী ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০৩:২৭:৩১অপরাহ্ন কবিতা ৪২ মন্তব্য
আজ তোমাতেই হবো বিলীন- শুনবো না শাসন-বারণ, মানবো না কোনো বাঁধন। খোলা থাক দক্ষিণ-বাতায়ন, আসুক না প্লাবন, আসুক অমানিশার ঘোর লগন। ভেঙে চুরমার হোক পাঁজর দু'খান, তবুও তোমাতেই হবো অশালীন। আদিমতার নেশায় মাতুক তনু-মন, নীরবতার চাঁদরে থাকুক ভাষার স্ফুরণ। চোখে চোখে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বহমান তবুও তোমাতেই হোক আমার ক্ষরণ। আকাশ নীলে মেঘবালিকার কাঁপন ছুঁয়ে যাক [ বিস্তারিত ]

নিয়তি

শিপু ভাই ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০১:৩৬:১৮অপরাহ্ন গল্প ১২ মন্তব্য
বশির অনেক ক্লান্ত। চিটাগং পোর্টের একজন লিস্টেড কুলি সে। একটা খালি কন্টেইনারে ঢুকে পরে বশির। একটা সিগারেট খায় তারপর ঘুমে চোখ বুজে আসে ওর। এই কন্টেইনারে মাল লোড হবে জানে ও। বাইরে থেকে কেউ কন্টেইনারটা লক করে দেয়। বশির টের পায় না। কী এক জটিলতায় মাল না নিয়ে খালি কন্টেইনার সমেত জাহাজ ফিরে যাবে। বিশাল [ বিস্তারিত ]

সুখের সময় দ্রুত ফুরিয়ে যায়

সুরাইয়া পারভীন ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার, ১১:৪৫:৫০পূর্বাহ্ন গল্প ২১ মন্তব্য
আয়নায় চোখ পড়তেই হকচকিয়ে উঠলো নীরা। বিধবা মধ্যবয়সী নারী নীরা অনেক দিন বাদে আয়নায় দেখছে নিজেকে। চিনতে কষ্ট হচ্ছে ভীষণ এই কি সেই নীরা। সুশ্রী সুন্দরী সিঁথি জোড়া সিঁদুর লেপ্টানো বালিকা বধূ  এক মাঝবয়সী নারী। চোখে মুখে বয়সের ছাপ রুক্ষ খুস্কো চুলে দু একটাতে ধরেছে পাক। আসলে বয়সের তুলনায় একটু বেশি বয়স্কা দেখাচ্ছে নীরাকে। নিজের [ বিস্তারিত ]

ভৌতিক অপেক্ষা

নূর হোসেন ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০৬:১০:৫৭পূর্বাহ্ন কবিতা ২৯ মন্তব্য
পশ্চিম গগনের রক্তিম আভাকে বিদায় জানিয়ে অতৃপ্ত প্রেতাত্মার কালো শাড়ীর আঁচলে চেপে, গুটি গুটি পায়ে অতীতের বারান্দায় নেমে এলো; অমাবশ্যার অন্ধকার। হুড়কো আটা বাতায়নের পাশে ডেকে গেল এক ভৌতিক পাখি, শশ্মানের অভিশপ্ত পিশাচেরা নৃত্য জুড়ে দিলো শয়ন কক্ষের আসবাবে, গাছের ডালে পত্র কন্টক মুকুলে ফুলে-ফলে; কর্নকুহরে আঙুল ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ে থাকি, কবর তুল্য [ বিস্তারিত ]

একদিন-১

বন্যা লিপি ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০২:২৩:৫১পূর্বাহ্ন গল্প ২৫ মন্তব্য
সকাল ৯টায় ফোন দেবার কথা হাসু'র। হাসি'কে আমি হাসু বলেই ডাকি। আমাকে ডাকে ময়না। যদিও নামটা আমার মোটেও ময়না নয়। মনিও ডাকতে পারতো। তা না, ময়না ডাকতেই নাকি হাসু'র বেশি ভালো লাগে।আচ্ছা, ডাক তবে। মনিরা থেকে অনেকেই আমাকে মনি ডাকে। হাসু'কে যখন আমি হাসু ডাকি তখন আমাকে মনিরা থেকে ভাগ করে ময়নায় যায়গা দিয়েছে। বোঝাতে [ বিস্তারিত ]

সম্পর্ক

সুপর্ণা ফাল্গুনী ১৭ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১১:০২:৫৬পূর্বাহ্ন কবিতা ৩৩ মন্তব্য
এইতো সেদিন- তোমার সাথে পরিচয়, নাম বিনিময়। তারপর; একটু একটু গল্প, কবিতা, মনের নানান ভাবনার মালা গাঁথা। সুখ-দুঃখের আলাপনে বন্ধুত্বটা আমাদের জমলো বেশ। গল্পের ছলে, কাজের ফাঁকে- হৃদয়-আকাশে ভালোবাসার আলিঙ্গন। কত শত স্মৃতির আদান-প্রদান, শৈশব-কৈশোরের ভালোলাগা, দুরন্তপনা; সবই যেন দু'জনের কাছে খোলা বইয়ের মতো। রাতের পর রাত, ভোর পার। আবার অপেক্ষা- সকালের মিষ্টি রোদে কথার [ বিস্তারিত ]

বিরূপ বসন্ত (ধারাবাহিক উপন্যাস) পর্ব-১০

মাহবুবুল আলম ১৭ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১০:৩৬:৩০পূর্বাহ্ন উপন্যাস ১৯ মন্তব্য
মৃদুলের এখন একটা সিগারেট টানার খুব ইচ্ছা হচ্ছে। সুনসান বাড়ি। সবাই যার যার মতো ঘুমিয়ে গেছে। ঝিঁ ঝিঁ পোকা ডাকছে। গাছের তলায় কয়েল করে শুয়ে আছে টাইগার। মাঝে মাঝে কোনো কিছুর সামান্য আওয়াজ হলেই কান খাড়া করে তাকাচ্ছে। অন্ধকারে তার চোখের মনি ঝলঝল করে ওঠছে। এমন নিবিচ্ছিন্ন একাকীত্বে কি আর করা। সিগারেটেরও তেষ্টা পেয়েছে। সিগারেট [ বিস্তারিত ]

ভালোবাসুক কেউ বলতে আসি নাই

নাজমুল হুদা ১৭ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৯:৫৩:১০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই; আমি আজ বলতে এসেছি তোমাদের মতো করে অভিজাত এলাকায় এক ভালোবাসার গল্প বলতে ঝড়ের রাতে বাতির আলোয় জ্বলে যখন উষ্ণ প্রেম ঝিঁ ঝিঁ পোকার কর্কশ গলায় যখন ভয়ের আতংক তখন তোমাদের ভালোবাসি বলার অধিকার নাই তুমি সেদিন কাউকে ভালোবাসি বলতে এসো না। আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি [ বিস্তারিত ]

আরেকটি যুদ্ধ

ফজলে রাব্বী সোয়েব ১৭ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১২:০৯:৩২পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
আমি আরও একটি যুদ্ধ চাই। দেশকে কলঙ্কমুক্ত করার জন্য এ যুদ্ধ, হায়েনারূপী ওই মানুষদের বিলুপ্ত করতে এ যুদ্ধ, ঘুণে ধরা মনুষ্যত্বকে ঘুণমুক্ত করার জন্য এ যুদ্ধ। পত্রিকা পড়ি না,খবর দেখতে ইচ্ছে হয় না, কি দেখব, কাকে দেখব? মন্দ মানুষের ভিড়ে ভালটাকে খুঁজে পাইনা আর! ছোট্ট বাচ্চাগুলো থেকে শুরু করে ধর্ষিত হচ্ছে যুবতী, প্রৌঢ়ারা, মানুষের সামনেই [ বিস্তারিত ]

পোয়াতি সময়

নাজমুল আহসান ১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ০৯:৩৪:১৪অপরাহ্ন গল্প ৪১ মন্তব্য
আসমা বেড়ার আরও কাছে সরে এল। পিছন দিকটা থেকে গলির মুখ দেখা যায়। গলির সামনে টানা তিনটা মেহগনি গাছ। তার একটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আজিত খাঁ। বুড়ো বিড়ি ধরানোর চেষ্টা করছে। সুবিধে করতে পারছে না। হাত দিয়ে আড়াল করেও লাভ হচ্ছে না, বাতাসে আগুণ নিভে যাচ্ছে। পরপর কয়েকবার চেষ্টা করে বিড়িটা ফতুয়ার পকেটে ঢুকিয়ে [ বিস্তারিত ]

ঈষৎ দুঃস্বপ্ন

নূর হোসেন ১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ০৪:১০:০৬অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য
বাহিরে ঝটিকা বাতাস আনকোরা মনে দগদগে ক্ষত, ভিতরে-বাহিরে স্হালন হওয়ার পুর্বাভাস! প্রতিকুলতা পেরিয়ে তোমাকেই অন্বেষণ করি, জলাভূমির বুকে; বৃহৎ ঢেউ আছড়ে পড়া সাগর তীরে, ক্ষনপ্রভা আলোকে- কোথাও তুমি নেই; মরীচিকা ধোঁয়াশা স্মৃতি ভেসে আসে আঁখি পল্লবে। কখনো কখনো মাঝরাতে ঠকঠক আওয়াজ হয় দরজায়, অন্ধকারে ছুটে গিয়ে দরজা খুলে দেই- দরজা খোলার অপেক্ষায় যেখানে তোমার দাড়িয়ে [ বিস্তারিত ]

বিজয়ের মাসে সময়ের দাবী !

সুপায়ন বড়ুয়া ১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১০:১৭:১৫পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য
  বিজয়ের মাসে ডাক দিয়ে যাই শুধিতে রক্ত ঋণ। লাখো শহীদের এই বাংলায় রাঙাতে সোনালী দিন। মায়ের আঁচলে বুক পেতে দিয়ে জীবন দিয়েছে সপে। ছেলে হারা মা ফিরে পেতে চায় তার নাম শুধু জপে। ষোড়ষী যুবতি পাড়ার মেয়েটি লাটি দিল বন্ধুর হাতে। বলেছিল, ফিরে এসো তুমি যুদ্ধজয়ী ঈদের রাতে। গ্রামের রাজাকার তুলে নিয়ে দিল পাকসেনাদের [ বিস্তারিত ]

আর্কাইভ