ভালোবাসুক কেউ বলতে আসি নাই

আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই;
আমি আজ বলতে এসেছি তোমাদের মতো করে
অভিজাত এলাকায় এক ভালোবাসার গল্প বলতে
ঝড়ের রাতে বাতির আলোয় জ্বলে যখন উষ্ণ প্রেম
ঝিঁ ঝিঁ পোকার কর্কশ গলায় যখন ভয়ের আতংক
তখন তোমাদের ভালোবাসি বলার অধিকার নাই
তুমি সেদিন কাউকে ভালোবাসি বলতে এসো না।

আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই;
এক স্পর্শ না পাওয়ার ব্যথায় যখন ছটফট করো
আধো আলো ঘরে যখন একাকী চোখ বর্ষণ করো
কপালে আলতো চুমুর খেয়ালে যখন শিউরে উঠো
তখন তোমাদের ভালোবাসি বলার অধিকার নাই
তুমি সেদিন কাউকে ভালোবাসি বলতে এসো না।

আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই;
জামার অবাধ্য বোতাম শাসাতে যখন টেনে তুলো
মানুষের শূন্যতায় যখন শুধু আরেক মানুষ বুঝো
বদ্ধ ঘরে একাকীত্বের সংলাপে যখন কেঁদে উঠো
তখন তোমাদের ভালোবাসি বলার অধিকার নাই
তুমি সেদিন কাউকে ভালোবাসি বলতে এসো না।

আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই;
আমি বলতে এসেছি তোমার চোখে চোখ রেখে
ব্যস্ততা পরস্পরের বাড়তে থাকে মাকড়সার জালে
চুমুর সংকটে চায়ের কাপে ব্যস্ত সুখের ধোঁয়া উঠে
তখন একবার নয়; বারবার কানে কানে বলে দিও-
প্রয়োজনে ভালোবাসি আবেগে হুল ফুটানোর মতো
প্রয়োজনে ভালোবাসি সময়ে উল্টে খাওয়ার মতো

নেত্রকোণা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ১,১০৮জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. চুমুর সংকটে চায়ের কাপে ব্যস্ত সুখের ধোঁয়া উঠে
    তখন একবার নয়; বারবার কানে কানে বলে দিও-
    প্রয়োজনে ভালোবাসি আবেগে হুল ফুটানোর মতো
    প্রয়োজনে ভালোবাসি সময়ে উল্টে খাওয়ার মতো

    চমৎকার ঝাঁঝালো কবিতা,,,, অনবদ্য উপস্থাপন।

    1. প্রয়োজনে ভালোবাসি আমি মনে করি এমনেই হয়। আশেপাশে শত শত ঘরে এখন এমন পরিস্থিতি যা দেখে ভাবনা আসে তাই শব্দে গেঁথে তুলছি ।

      ধন্যবাদ আপু 💕

  2. ভালো বাসুক কেউ ” বলতে না চাইলেও অনেক কিছু বলা হয়ে গেছে।
    ভালো লাগলো কবিতাটি।

    অন্যদের পোস্ট পড়ে কমেন্ট দিও নাজমুল । ব্লগে সহ ব্লগারদের লেখার প্রতিও যত্ন নিতে হয়। আন্তরিকতা সুন্দর করতে এর কোনো বিকল্প নেই।

    ভালো থেকো,
    শুভ কামনা 🌹🌹

    1. অবশ্যই আপু,
      এখন থেকে আমি অবসর লেখা পড়বো। লেখা পোস্ট করা আর পড়া তো এক না । তাই লেখা দিয়ে উপস্থিতি জানান দেই নইলে তো ভুলে যাবেন তাড়াতাড়ি ছোট ভাইকে।

মন্তব্য করুন