ঈষৎ দুঃস্বপ্ন

বাহিরে ঝটিকা বাতাস
আনকোরা মনে দগদগে ক্ষত,
ভিতরে-বাহিরে স্হালন হওয়ার পুর্বাভাস!
প্রতিকুলতা পেরিয়ে তোমাকেই অন্বেষণ করি,
জলাভূমির বুকে;
বৃহৎ ঢেউ আছড়ে পড়া সাগর তীরে,
ক্ষনপ্রভা আলোকে-
কোথাও তুমি নেই;
মরীচিকা ধোঁয়াশা স্মৃতি ভেসে আসে আঁখি পল্লবে।

কখনো কখনো মাঝরাতে ঠকঠক আওয়াজ হয় দরজায়,
অন্ধকারে ছুটে গিয়ে দরজা খুলে দেই-
দরজা খোলার অপেক্ষায় যেখানে তোমার দাড়িয়ে থাকার কথা,
সেখানে তুমি নেই;
দেখি দুটো কালো বিড়াল জুড়ে দিয়েছে হারা-জেতার লড়াই,
পরাজিত একটা বিড়ালের মতো নিজেকে গুটিয়ে নিয়ে ফিরে আসি বিছানায়।

মোট পড়েছেনঃ ৭৩২জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. কখনো কখনো মাঝরাতে ঠকঠক আওয়াজ হয় দরজায়,
    অন্ধকারে ছুটে গিয়ে দরজা খুলে দেই-
    দরজা খোলার অপেক্ষায় যেখানে তোমার দাড়িয়ে থাকার কথা,
    সেখানে তুমি নেই;
    দেখি দুটো কালো বিড়াল জুড়ে দিয়েছে হারা-জেতার লড়াই,
    পরাজিত একটা বিড়ালের মতো নিজেকে গুটিয়ে নিয়ে ফিরে

    পরাবাস্তব অনুভূতির আভাস পেলাম কিছুটা।
    এখানে কেবল “তুমি”বলতে শুধু প্রেমিকা নয়, যেন সিম্বলিক এক “তুমি”!
    চেতনায় গভীরতা আছে।
    ভালো লাগলো এই গভীর অনুভব।
    শুভ কামনা নিরন্তর।

    1. ধন্যবাদ আপুমনি।
      অনেক কিছুর মধ্যে পার্থক্য চলে আসে;
      কখনো কাল্পনিক চিন্তায় কখনো বা বাস্তব জীবনে,
      আমাদের সাথে যা ঘটে যারা বলতে পারেনা তারা লিখে রাখে।

  2. বিভৎস রাত আর বিদগ্ধ যন্ত্রণা থেকে মুক্তি কি কখনোই সম্ভব নয়। এই একটা ‘তুমি’ তেই যেনো থমকে গেছি আমি, আমরা সবাই। চমৎকার প্রকাশ
    ভালোলাগা রইলো

  3. চলে যাওয়া একজন তুমি’র বদলে একজোড়া কালো বিড়াল দেখা ভালো। অন্তত বেড়াল পিটিয়ে বা এক মগ পানি ঢেলে দেয়া যায়। 😀😀

  4. কখনো কখনো মাঝরাতে ঠকঠক আওয়াজ হয় দরজায়,
    অন্ধকারে ছুটে গিয়ে দরজা খুলে দেই-
    দরজা খোলার অপেক্ষায় যেখানে তোমার দাড়িয়ে থাকার কথা,
    সেখানে তুমি নেই;

    শুধু খুজেঁ যাওয়া….চমৎকার কবিতা।

মন্তব্য করুন