সম্পর্ক

এইতো সেদিন- তোমার সাথে পরিচয়,
নাম বিনিময়।
তারপর; একটু একটু গল্প, কবিতা,
মনের নানান ভাবনার মালা গাঁথা।

সুখ-দুঃখের আলাপনে বন্ধুত্বটা আমাদের জমলো বেশ।
গল্পের ছলে, কাজের ফাঁকে-
হৃদয়-আকাশে ভালোবাসার আলিঙ্গন।

কত শত স্মৃতির আদান-প্রদান,
শৈশব-কৈশোরের ভালোলাগা, দুরন্তপনা;
সবই যেন দু’জনের কাছে খোলা বইয়ের মতো।
রাতের পর রাত, ভোর পার।

আবার অপেক্ষা- সকালের মিষ্টি রোদে কথার ফুলঝুরি ছড়ানোর।
দু’জনার সম্পর্ক! না বন্ধুত্বের; না ভালোবাসার।
শরীরে শরীর নয়,দুটি আত্নার মেলবন্ধন।

মোট পড়েছেনঃ ১,১৯৩জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. প্রকৃত ভালোবাসার সংজ্ঞা লিখলে মনে হয় এমন করেই লিখতে হয়!
    এত অল্প কোথায় সুন্দর শব্দে এখানে তো মনে হয় এই-ই প্রথম!
    অনেক অনেক ধন্যবাদ, চালু রাখুন এম সুন্দর সুন্দর লেখা।

  2. দু’জনার সম্পর্ক! না বন্ধুত্বের; না ভালোবাসার। শরীরে শরীর নয়,দুটি আত্নার মেলবন্ধন।
    দুটি দেহে একটি প্রাণের সঞ্চার হউক।
    দুটি আত্মার মেলবন্ধন একসাথে গ্রথিত হউক।
    .
    ভালো লেখনী দিদি

  3. কিছু গল্প, কিছু কথার মালা
    দু’জনে বসে কথার পর কথা
    আদান প্রদান কথার হয়ে উঠে সম্পর্ক বন্ধু, ভাল থাকার সম্পর্ক। হয় আত্বার বন্ধন।

  4. দু’জনার সম্পর্ক! না বন্ধুত্বের; না ভালোবাসার।
    শরীরে শরীর নয়,দুটি আত্নার মেলবন্ধন।

    এমন ভালবাসা কজনাই বা পারে বাসতে
    চলতে থাকুক নীরবে নিভৃতে
    লাগলো ভালো , শুভ কামনা।

  5. দু’জনার সম্পর্ক! না বন্ধুত্বের; না ভালোবাসার।

    -এমন সম্পর্কগুলো চিরদিন টিকে থাকে কোন ঝামেলা নেই চাপ নেই বহতা নদীর মত চুপচাপ বয়ে চলে।

  6. কিছু সম্পর্ক আছে যাকে সংগায়িত করা যায় না,
    আত্মার গভীরে থাকে এমন সম্পর্ক, যা সব কিছুর উর্ধে থাকে।
    কবিতা ভাল লেগেছে ছোটদি।

  7. অল্প কথায় দুজনের সম্পর্কের যে ব্যাখ্যা দিলেন অভূতপূর্ব। আসলে কিছু সম্পর্ক এমনই হয়। দৈহিক ভালোবাসা নয়, নষ্ট প্রেম নয়। এ যেন আত্মার মিলন।

    দারুন লিখেছেন।

মন্তব্য করুন