অ-প্রকাশিত প্রেম

 

রাষ্ট্র জানেনা তোমার-আমার প্রেমের গল্প, সমাজ জানেনা তোমার-আমার সঞ্চারিণী;
তবুও আমরা পথ চলেছি লোকালয় থেকে লোকালয়ে।
নাসার প্রাত্যহিক বুলেটিনে আমাদের প্রণয়ের খবর অপ্রকাশিত;
আমাজনের দাবানলে আমাদের প্রেমের বহ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে-
রামায়ণের পৌরাণিক গল্পে তোমার-আমার প্রেম নেই;

স্বপ্ন বুনে চলেছি মহাবিশ্ব ঘিরে,
সৌরজগতের বলয়ে তোমার-আমার প্রণয় ঘূর্ণায়মান,
আমাদের প্রেম এই শহরে বোহেমিয়ান সাদৃশ্য;
মহাপ্রলয়ের আমন্ত্রণে অনন্তর কাব্য রচেছি নিভৃতে।
প্রকৃতি বেঁধেছে জীবন-শাখে তোমার-আমার বসত-ভিটা;
একই রাগিনীতে সুর সেধেছি বাসনার দ্বীপপুঞ্জে।

ছবি-গুগল

মোট পড়েছেনঃ ১,০৮৮জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. অসাধারণ দিদি,
    অনেক দিন পর আপনার লেখা পড়লাম খুব ভালো লাগলো,
    ভালো থাকবেন শুভ কামনা।

    স্বপ্ন বুনে চলেছি মহাবিশ্ব ঘিরে,,

    1. অসংখ্য ধন্যবাদ দাদা। অভিনন্দন ও শুভকামনা প্রথম মন্তব্যের জন্য। অনেক অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে। কেমন আছেন? ভালো থাকুন নিরাপদে থাকুন

  2. সুন্দর উপমার সমাহারে অপ্রকাশিত প্রেমের ইতিকথা।
    নিঃসন্দেহে অতিশয় হৃদয়ছোঁয়া নিবেদন।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

  3. প্রকৃতি বেঁধেছে জীবন-শাখে তোমার-আমার বসত-ভিটা;
    একই রাগিনীতে সুর সেধেছি বাসনার দ্বীপপুঞ্জে। তবুও প্রণয় থাকলে একটা চাঁদ কিংবা সবুজ শ্যামল উঠন জুড়ে
    ইচ্ছে হলেই গোপন সঙ্গী আর কত কি? চমৎকার লাগল কবি দিদি

  4. আরে!! এভাবে হুট-ফুট করে শেষ করে দিলে তো হবে/হচ্ছে না।
    এর পরেরটুকু কৈ!!
    প্রেম এমুন কঠিন হলে কার সাধ্য তা প্রকাশে রাখে!!

    এত্ত এত্ত দিন পর পর লিখলে তো হবে না!!

    1. অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পাশে থাকার জন্য। কিছুদিন লেখা থেকে বিরতি নিয়েছি। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল

মন্তব্য করুন