ক্যাটাগরি সাহিত্য

মন

রেজওয়ানা কবির ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ১০:৪৬:৪০অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য
মন!  উড়ে উড়ে আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। মন! এখানে ওখানে জলছবি আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে সব সপ্নগুলোকে চলে এড়ায়। মনরে! মাঝে মাঝে মন নিয়ে অনেক চিন্তা করি, কিন্তু কোন কুলকিনারা খুজে না পেয়ে একা একাই কাছিমের মত ভেবে মরি। এই মন কখনো ভালো, কখনো আবার মনের উপর রং বেরং এর আলতো প্রলেপ পরে হয়ে যায় [ বিস্তারিত ]

রঙ্ধনু আকাশ (১১তম পর্ব)

ইঞ্জা ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ০৯:৩২:৩৩অপরাহ্ন গল্প ৩৪ মন্তব্য
এক সপ্তাহ পরঃ ভাবী, ভাবী তোমরা রেডি? হাঁক দিলো রুদ্র, সুমিকে ব্যাগ নিয়ে আসতে দেখে বললো, তুই রেডি? হাঁ ভাইয়া, আমি ভাইয়া ভাবীদের নিয়ে আসছি, তুমি যাও। আচ্ছা আমি কাউকে বলছি ব্যাগ গুলো নিয়ে যেতে, বলেই রুদ্র নিচে নেমে গেলো। আধা ঘন্টার মধ্যেই দুই গাড়িতে করে সবাই রওনা হয়ে গেলো এয়ারপোর্টের উদ্দেশ্যে, সুমি এবং নীলের [ বিস্তারিত ]

কাঁদো শহর

সৌবর্ণ বাঁধন ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ০৭:৩০:৫৮অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
এখনো নদীটা কাঁদে, পোড়া জল ছুঁয়ে হাঁটে পুন্ড্রের- ভাস্কর্যে মোড়া হস্তী! কতো বিচিত্র শ্লোগানের পরিশেষ দেখে নিয়েছে নারী, শহরের নাগরিক পদ্মের সরোবর- টেরাকোটার প্রেমের বিসর্জিত মূর্তিতে ভর্তি! তবুও ভালোবাসা মরে গেলে গবাক্ষের আর্দ্র বাতাসে- বাঁচেনা তেমন কিছুই! মেয়ে তুমিতো তা জানোই! এই শহর এখন পদানত, উপকণ্ঠের মৃত নদীটার মতো! তুমিতো তা জানোই!      এখনো এই শহর [ বিস্তারিত ]

আমি ও তুমি

রোকসানা খন্দকার রুকু ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ০৪:৪৭:১১অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য
রাগ আর জেদ দুটোই বেশি তোমার। তেমন কিছুই বলিনি প্লেট ভেঙ্গে ফেললে, কিছু বলিনি আমি, শুধু কথা বলা বন্ধ করেছি, তাতেই তোমার হয়েছে সারা। এক ডজন নিয়ে হাজির নানা বাহানায় বললে,আগেরগুলো পুরোনো ও পঁচা ছিল, আজকের ডিজাইন,কালার,দাম সবই দারুন! চুপ! শুরু যখন করেছ এত তাড়াতাড়ি শেষ হতে দেয়া ঘোর অন্যায় নয়কি? অনেকবারের ডাকে যে সকাল [ বিস্তারিত ]

শিকার —– চার—- শেষপর্ব

উর্বশী ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ১১:৫৩:৩৮পূর্বাহ্ন গল্প ২১ মন্তব্য
আর আপনি কে ?  পুলিশের বিহবল ভাব কাটছিল না। "আমি ডিটেক্টিভ  ন্যান্সি মরগান।নোটটা আপনার বসের কাছে নিয়ে যান, প্লিজ। এক্ষুনি " কিছুক্ষণ পরেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন ইন্সপেক্টর। তার মনের ভাব বুঝতে পারলো তরুণী। ' আপনি নিশ্চিত' এই লোকটাই  ডেট্রয়েটে ব্যাংকের ম্যানেজারকে গুলি করেছিল ? আপনার কোন ভুল হচ্ছে না তো  ? ফুঁপিয়ে কাঁদতে শুরু [ বিস্তারিত ]

আমি কৈকেয়ী

ছন্দা দাম ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ০৯:০৭:১৪পূর্বাহ্ন কবিতা ৩৪ মন্তব্য
আমি মহাকাব্যের সেই ঘৃণ্য,লোভী নারী চরিত্র, জোটেনি যার কোন সম্মান,দয়া,মায়া,হতে পারেনি কারো করুণার পাত্র। দোষ এটাই ছিল আমার,আমি হতে চেয়েছিলাম মনুষ্যরূপী.......হতে চাইনি অতি মানবী, গুণের বিশেষণ গুলো মাখিনি শরীর ব্যাপী। আমি ছিলাম উচ্চাকাঙ্খী একমাত্র সন্তানের স্বার্থে, এটাই কি দোষ,চাইনি হতে দেবী,ভাবিনি পরার্থে। যখন অসুস্থ স্বামী সেবা করে বাঁচাই প্রাণ, তখন স্বামী সোহাগী আমি,তিনটি বর দিতে [ বিস্তারিত ]
আমি তোমার জন্য এসেছি-(পর্ব-৭২,শেষ পর্ব) আঙ্কেল প্রিয়া অসুস্থ এটা আমরা গত তিনদিনে সবাই বুঝতে পারছি।প্রিয়াকে একজন ভালো সাইকোলজিস্ট দেখনো উচিত বলে আমি মনে করি।তোমরা সবাই কি বলো, আরাফ তুই কি বলিস বলেই আরমান ফিরল।ভাইয়া আমি অনেকদিন জাপানে ছিলাম এখানে তেমন কাউকে চিনি না তোমার পরিচিত কেউ থাকলে কথা বলো।মিরা আন্টি আপনি কি বলেন বলেই রিতা [ বিস্তারিত ]

ইমারত

সাদিয়া শারমীন ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ১২:৫৩:৫৭পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
উঁচু উঁচু ইমারতে ভুলে গেছি আকাশটা। মেঘেদের আনাগোনা, বৃষ্টির লীলাখেলা, রংধনুর সাত রং, কিম্বা গোধূলী বেলা। উঁচু উঁচু ইমারতে ডানা মেলা পাখিটা, ভুলে গেছি শৈশবের  লাল-নীল ঘুড়িটা। আরো ভুলে গেছি আমি বাতাসের সুঘ্রাণ, বিকেলের সোনা রোদ, ডুবে যাওয়া সূর্যটা।  

খাঁ খাঁ রৌদ্রের দুপুরবেলা

তৌহিদুল ইসলাম ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০৯:০৩:৫৯অপরাহ্ন গল্প ৩৫ মন্তব্য
নিশিকে বলেছিলাম আজ আসবো। কিন্তু গত তিন চারদিনের কাঠফাটা রোদে বেরোতে ইচ্ছে করছেনা। সে প্রতিদিন দুপুরে একবার করে ফোন দিয়ে জিজ্ঞেস করছে আজ আসছো তো? আমি বরাবরেই বলি হ্যা হ্যা, ঠিক বিকেলেই চলে আসবো কিন্তু ঐ বলা পর্যন্তই। যাওয়া আর হচ্ছেনা আমার। নিশি যখন ছোট্টটি ছিলো তখন থেকেই তার শিশুসুলভ অঙ্গভঙ্গি দিয়ে আমাকে হাসানোর অন্তহীন [ বিস্তারিত ]

ষোড়শী

আরজু মুক্তা ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০৮:৩৬:২৪অপরাহ্ন কবিতা ৩১ মন্তব্য
নীল চাঁদের আলোকিত অংশ নিয়ে নিলেই দীর্ঘ অমাবস্যা------!   এই কথা জেনে ষোড়শী দীর্ঘ রজনী অপেক্ষা করলো দরজার পাশে। কলিংবেলও গেলো ছুটিতে।   আর ছেলেটির, বিষণ্ন দুপুর; ফিলোসফি থেকে হয়ে ওঠে খরস্রোতা কর্ণফুলী।   একটা নির্বোধ প্রেম বিকেলে এসে নিউটনের মাধ্যাকর্ষণ থিউরি উন্মোচন করে।   অথচ, প্রায়ই স্কুলে যাওয়ার পথে হাজারো শব্দের মাঝে ঘুমিয়ে পরে [ বিস্তারিত ]

শিকার —- তিন

উর্বশী ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০২:৩৯:০৩অপরাহ্ন গল্প ১৬ মন্তব্য
পরিস্থিতি  সামলে নিয়েছে লম্বু। তরুনীকে ঠান্ডা গলায় বললো "দিয়ে দিন ওটা "। আমার কিন্তু কোন ধরনের ঝামেলা করার ইচ্ছে নেই। কতবার বলবো  নিইনি আমি। দেখুন, আমি  চোর নই। আপনার পকেটে হাত- টাত  কিছুই ঢোকাইনি। কিন্তু আমি আপনাকে চুরি টা করতে দেখছি, ম্যাডাম,আবার বললো দারোয়ান। ঠিক আছে,নিজের কাজ যথারীতি  শুরু করে  দিল পুলিশ। প্লিজ, আপনাকে আমার [ বিস্তারিত ]

পড়ন্ত বেলা

সুপর্ণা ফাল্গুনী ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০১:৫৯:৫৯অপরাহ্ন কবিতা ৩৭ মন্তব্য
  জীবনের পড়ন্ত বেলায়, শেষ বিকেলের রক্তাক্ত রঙের ছোঁয়া লেগেছে। সূর্য যখন পশ্চিমাকাশে ডুবে মরে তার ক্ষণিক আগে- পুরো আকাশে তার রক্ত ছড়িয়ে দেয়। আর জানিয়ে দেয় তার মৃত্যুর বার্তা সর্বস্তরে। প্রতীক্ষার প্রহর গুণে গুণে সূর্য আবার উদয় হয়, ভোরের আকাশে আলোর ঝলকানি নিয়ে। কিন্তু মানবজীবন আর ফিরে আসে না এ ধরায়- সে চিরতরে হারিয়ে [ বিস্তারিত ]

মসৃণ বালুদ্বীপ

মোঃ রাশিদুল ইসলাম ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০১:০১:১৬অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য
মসৃণ বালুদ্বীপ বিছানো পায়ের ছাপ যেখানে নীলজল ঠেকিয়ে মাথা ধুয়ে মুছে দেয় আমাদের ফেলে আসা পা। কতটা গভীরতা সাগরের বুকে কতটা ভালোবাসায় মৃদু জল হবে পিপাসিত চোখ গুলো দাবানলে জ্বলে চোরাবালি সাঁতরে কি আর নীড় পাওয়া যাবে। আমাকে কেও বলেছিলো এ পূর্নিমা আলোয় বুকে রেখে মাথা দেখেছিলাম সাগরের ঢেউ এভাবে ভেজা ছোঁয়া লেগেছে যদিও মনে [ বিস্তারিত ]

স্বপ্ন || ৯ (ব্লগারদের সম্মিলিত গল্প)

শিরিন হক ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০৫:৩৬:০৯পূর্বাহ্ন গল্প ৬৫ মন্তব্য
কিছু #স্বপ্ন   থাকে আজন্ম ব্যাধির মতো। কিছু স্বপ্ন তো থেকেই যায় বাঁচার রশদ নিয়ে। ভেজা কদমের শরীর চুয়ে পড়ছে বর্ষার জল তুবুও সে স্বপ্নকে বুনে যায় সবুজ পাতার আড়ালে। রোদের দেখা যাদি পাই আমিও হাসবো সেই প্রত্যাশায়... স্বপ্নকে সাথী করে  পুরাকালের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে থাকে পোড়াইট -কাঠ -পাথরের শহর। বর্ষার জলে মুছে যায় [ বিস্তারিত ]

যুগল – ৫

সাবিনা ইয়াসমিন ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০৪:৩৪:৪৭পূর্বাহ্ন গল্প ৩৫ মন্তব্য
ঈদের দিন থেকে তরুর মন ভার হয়ে আছে। তমালের সাথে পারতো পক্ষে সে কোনো কথাই বলছে না। তমাল নিজেও খুব একটা কথা বলেছে তাও নয়। যাও-বা কিছু কথা হয়েছে সেগুলো সব মেহমানদের সামনে,তাদেরকে নিয়েই। ঈদের দিন থেকে এই দুইদিন ঝাঁকে-ঝাঁকে মেহমান সামাল দিতে হয়েছে দুজনকেই। রোজার ঈদে লোকজন শুধু ফোনেই ঈদের শুভেচ্ছা দিয়েছে, কিন্তু এবার [ বিস্তারিত ]

আর্কাইভ