তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-০৫)

আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!! 
যার ঐতিহাসিক ছয় দফায় স্বাধীনতার
ভিত্তি স্থাপন হয়েছিল-
তার তেজে শত্রু পক্ষের মনোবল ভেঙ্গে
চুরমার হয়ে গিয়েছিল,
যার সাহসীকতার অসীম দৃষ্টান্তে সারা
বাংলার সকল পেশার সকল মানুষ
এক কাতারে এসেছিল,

 

যার উদারতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পেয়েছিল পূর্ণ সম্মান
হয়েছিল তার মসজিদের পাশে সমাহিত
হওয়ার স্বপ্ন পূরণ।
তাকেই খুঁজি যে মহানুভবতা দেখিয়ে
শত্রুকেও বলতে পারে-
“তোমরা আমাদের ভাই”
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!

মোট পড়েছেনঃ ৫৬১জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. অফুরন্ত ধন্যবাদ ভাইয়া।‌ তার মহানুভবতায় জাতীয় কবি তার ইচ্ছানুসারে সমাহিত হতে পেরেছেন সেটা সত্যি ‌‌‌‌‌‌‌‌‌আনন্দের , গর্বের বিষয়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর

  2. “তোমরা আমার ভাই
    তোমরা ব্যারাকে থাক কেউ তোমাদের কিছু বলবে না। “
    তারাই এই মহামানবকে হত্যা করলো বাংলার বুকে।
    ধিক শত ধিক ঐ খুনীদের।
    ভাল থাকবেন। শুভ কামনা।

  3. উদারতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পেয়েছিল পূর্ণ সম্মান হয়েছিল তার মসজিদের পাশে সমাহিত
    হওয়ার স্বপ্ন পূরণ।

মন্তব্য করুন