সত্য সত্যই

শামীনুল হক হীরা ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১০:১১:৩২অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

চোখ থাকতে অন্ধ মোরা মুখ থাকতেও চুপ,
মাটির গড়া মানুষ তবু একই অঙ্গে কত রূপ।
একদিকের বিচার হয় অন্য দিকের খবর নাই,
সত্য মিথ্যা না দেখেই টাকার কাছে হেরে যাই।
বিবেক নামের বস্তুটা আজ কালো পাহাড়ে বন্দি,
একটু ভালো থাকতে করি মিথ্যার সাথে সন্ধি।
ভাবিনা কভু যেতে হবে এই দুনিয়া ছেড়ে,
নিজ দোষেতেই সত্য যায় বারবার হেরে।
যে যাই বলুক যাহাই করুক সত্য উঁচুতেই রবে,
মিথ্যা যত বড়াই করুক সত্যের জয় হবেই হবে।

২৬০জন ২৬০জন

৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য