মূল লেখায় যান

আমি আমার মিত্র

ছন্দা দামকবিতা৩২টি মন্তব্য

বস্ত্র দিয়ে নারীকে বারে বারে তোমরাই আবৃত্ত করো, আবার তোমরাই লুলুপ দৃষ্টিতে নারীকে খুলে যে ধরো! সে যদি ছাপ মারা অসুর, মারলে নাহয় ব্রহ্মাস্ত্র বা ফাঁসিতে. দেখি প্রায়সই দেবরূপী অসুর মিলে যে পূণ্যভূমীর মাটিতে।। দুর্যোধন না হয় অন্ধের পুএ, ধর্মপুত্রেরাও হীন বলশালী হয়? ধর্মগ্রন্থ হাতে বিধর্মী হলে তীর্থ স্থানও পতীতা পল্লী হয়। নারীর সতীত্ব বিচারের… [বিস্তারিত]

আমার ছোট সংসার

সামশুল মাওলা হৃদয়গল্প১৮টি মন্তব্য

আমি যখন রুম্পাকে খুব ভালোবাসতাম, তখন থেকে আমি রুম্পাকে নিয়ে ছোট ছোট স্বপ্ন দেখতাম।রুম্পাকে নিয়ে আমার স্বপ্নর জাল বুনিতাম।রুম্পাকে আমার ছোট ছোট স্বপ্নের কথা বলতাম। একবার আমি রুম্পাকে জিজ্ঞেস করলাম,আমাদের বিয়ার পর ছেলে হলে খুশি হবে নাকি মেয়ে হলে? রুম্পা আমাকে উত্তর দিলো,মেয়ে হলে ও সবচেয়ে বেশি খুশি হবে। ধীরে ধীরে যখন আমাদের মধ্যে দূরত্ব,,… [বিস্তারিত]

অবয়ব (পর্ব-২)

রুদ্র আমিনগল্প২২টি মন্তব্য

তানিম ভাবতেই পারছে না সে এতোদিন কাকে দেখে এসেছে, ভাবতে ভাবতে মাথাটা আউলা ঝাউলা করে দিচ্ছে, কে এই করিম সাহেব যে সুর্পণার বাড়িতে আছে? আমি কাকে দেখলাম তাহলে, এতো বছরের সম্পর্ক, এতোটা কাছাকাছি থেকেছি দুজন, এখনো গায়ের ঘ্রাণ অনুভব করতে পারি আর তাকে চিনতে আমার ভুল হবে! না তা কখনোই সম্ভব নয়। আচ্ছা কে এই… [বিস্তারিত]

ভালবাসা এটি থাক বারে

আলমগীর সরকার লিটনকবিতা২৬টি মন্তব্য

‘‘বগুড়া আঞ্চলিক ভাষার লেখা চেস্টা করেছি’’ ভালবাসা এটি থাক বারে পত্তের ভিয়ত লাল লাল পত্তে ধরছে বারে! কি তার জাল! মচমচে পত্তে ডলা, ইংলিশে মাস পান্তার সাতে খাতে কি সাদ- এক বার না খালে বুজবু নে, কামলারা দল বান্ধে খায় বারে। ঘরের সামান দিয়ে যমুনা নদী গেছে খালি তৌরে দিয়ে ইচে মাস মারতে, মন যাবার… [বিস্তারিত]

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারমূলক লাইভ অনুষ্ঠানে কবি রেজাউদ্দিন স্টালিন ভাই বলেছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ শিশুসাহিত্যিকের নাম আমীরুল ইসলাম। আসলেই তাই। তার প্রতিটি বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে আছে তার শ্রেষ্ঠত্যের প্রমাণ। তার প্রতিটি বইয়ের মধ্যে লুকিয়ে আছে শিশুদের মন ও মননকে সম্মৃদ্ধ করার বহু বহু উপাদান। যদিও তিনি অধিকাংশ বই জন্য লিখেছেন শিশুদের জন্য, কিন্তু তার পরতে… [বিস্তারিত]

তোমার ছোঁয়ায়

সাদিয়া শারমীনগল্প২০টি মন্তব্য

আধ খাওয়া চাঁদটাকে দেখতে দেখতে রাত পার হয়ে যায় শান্তর । এলোপাথারি অনেক ভাবনা মাথায় এসে ভর করছে। শুভ্রাকেও যে ভালো লাগতে পারে সেটা সে কখনই কল্পনা করেনি। এটা কি প্রেম নাকি অন্য কিছু সেটা বুঝতে পারছে না শান্ত। প্রেমের মত ফালতু বিষয়ে নিজের জীবনটা জলাঞ্জলী করার মত ছেলে শান্ত নয়। তবে কেন এত শুভ্রা… [বিস্তারিত]

আত্মার অবগাহন

নাদিরা ইসলাম নাইসকবিতা১৩টি মন্তব্য

ক্ষীণকণ্ঠে নয়, ভালোবাসার বহিঃপ্রকাশ করেছি তেজস্বীরুপে । হৃদয়ের ডাকবাক্সে পেয়েছি প্রেমানুভূতির এক দীর্ঘ পত্র! চক্ষু বুজে সন্ধান পেয়েছি অসুপ্ত এক প্রেম-কাব্যের ক্ষৌণি -প্রাচীর । দেহের সকল অঙ্গকে উপেক্ষা করে ভালোবাসা অনুভব করেছি- শুধুমাত্র হৃদপিণ্ডের কম্পিত বিন্দুতে । ক্লান্ত অপরাহ্নে বটমূলের প্রশান্তির ছায়ায় রচিত উপন্যাসের পাণ্ডুলিপি যেন তুমি । আবেগের প্ররোচনায় সুবিন্যস্ত বাস্তবতার তীরে ভাঙন! ষোল… [বিস্তারিত]

বাবা

খাদিজাতুল কুবরাঅণুগল্প৩৮টি মন্তব্য

নীরু খুব কষ্ট করে দীর্ঘ একমাইল পথ পায়ে হেঁটে স্কুলে পৌঁছলো। ক্লাস রুমে বসে সে যখন হাঁপাচ্ছে তখন সহপাঠী বন্ধু রোজি সেজে গুজে হেলে দুলে স্কুলের দিকে এগিয়ে আসছে। জানালার ফাঁক দিয়ে নীরু দেখছে আর ভাবছে তার বাড়িটা ও যদি স্কুলের কাছে পিঠে হতো! ততক্ষণে রোজি এসে তার পাশে বসেছে। রোজির বাবা একই স্কুলের শিক্ষক।… [বিস্তারিত]

শেষ থেকে শুরু_ পর্ব পাঁচ

সুরাইয়া পারভীনগল্প১৯টি মন্তব্য

শেষ থেকে শুরু_চতুর্থ পর্ব শায়ন ভাবছে সুনয়না কী বিশ্বাস করলো আমার কথা? সার্ভিস ম্যানের মতো হয়েছে তো কথা গুলো! কেমন যেন একটা অস্বস্তি পেয়ে বসেছে। যদি সুনয়না আমার কথা গুলো বিশ্বাস না করে ভুলভাল এ্যাড্রেস দেয় তখন কী হবে, কী করে পাবো ওকে? নাহ্ তাড়াহুড়ো করে ভুল করলে চলবে না আবার হেরেও যাওয়া যাবে না।… [বিস্তারিত]

প্রকৃতির বিলবোর্ড

শান্ত চৌধুরীকবিতা১৪টি মন্তব্য

একমুঠো বৃষ্টি জলে তোমাকে খুঁজেছি উৎসব, উল্লাস ছুঁয়ে ছিলো তোমায় তুমি মিলিয়ে গেছো বিজলি উৎসবে। একমুঠো সাগর জলে তোমাকে খুঁজেছি তুমি গাঙচিল হয়ে নীলাকাশ, নীলজল ছুঁয়ে নোঙ্গর করেছো দূরে। একমুঠো রোদ্র-দুপুরে তোমাকে খুঁজেছি তুমি তপ্ত বালুকণা হয়ে মিশেছো প্রকৃতির কোলাহলে। একমুঠো বিজলি উৎসবে তোমাকে খুঁজেছি তুমি আসমান ছুঁয়ে চলে গেছো অন্তহীন আঁধারে। একমুঠো জোছনায় তোমাকে… [বিস্তারিত]

মানব-উন্নয়ন (শেষ পর্ব)

দালান জাহানছোটগল্প৫টি মন্তব্য

ফারুক সাহেব দেখতে পেলেন ম্যাডামের হাত ব্যাগটা নিচে পড়ে আছে। ব্যাগটার উপরে আঁকা দুটো সূর্যমুখী ফুল। ফুল দুটো ধীরে ধীরে দুটো মানুষে পরিণত হয়ে রকেটের বেগে এগিয়ে আসছে তার দিকে। যতোই এগিয়ে আসছে ততোই যেন তারা বড় হচ্ছে এতোই বড়ো যে ফারুক সাহেব অনুভব করছেন এ-র ব্যাস ব্যাসার্ধ পৃথিবীর চেয়ে বেশি হয়ে ঢুকে যাচ্ছে তার… [বিস্তারিত]

দূরত্বের গভীরত্ব

নাদিরা ইসলাম নাইসকবিতা২৪টি মন্তব্য

কি ভাবছো কন্যা? পুকুর পাড়ের এই বৃক্ষ ছায়া গল্প হয় কত আলোকচিত্রের! অথবা,ক্যানভাসের আঁকা কাব্য হয়ে অমরত্ব পায় কত প্রদর্শনীতে। কিংবা, প্রকৃতির বুকে উপন্যাসের মন্ত্রমুগ্ধ আঁচল হয়ে ওড়ে মন-গহীনে! অথচ,কেউ কি জানে? কি গভীর সম্পর্ক এই পুকুর জলের সাথে বৃক্ষ ছায়ার? কি গভীর টানে তাদের হৃদয় স্পর্শহীন মিলিত হয় নীরবতায়। মূলত,স্পর্শহীন নৈকট্যের আড়ালে দূরত্বই কিন্তু… [বিস্তারিত]

***বেসরকারী প্রতিষ্ঠানে: প্রশ্ন-উওরের একেবারে শেষ দিকে- আপনি তো মোটামুটি জানেন জানা গেল।তো কিছু ব্যক্তিগত তথ্য আমাদের জানা দরকার। - বিয়ের কত বছর আপনার? - খুশি মনে উওর দিলেন।জী স্যার তিন বছর। - বাচ্চা কাচ্চা কয়জন। বেসরকারী জব।বাচ্চা থাকা তো ঝামেলা তাই আপনি আবার খুশিতে টগবগ করে উত্তর দিলেন - বাচ্চা কাচ্চা নাই স্যার।একেবারেই ঝামেলা মুক্ত।… [বিস্তারিত]

তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-০৮)

শামীনুল হক হীরাকবিতা১৪টি মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!যাকে লাখো জনতা হৃদয়ের উচ্চ আসনেবসিয়ে বুকের মাঝে জায়গা দিয়ে বুকফুলিয়ে রেসকোর্সের ময়দানে আকাশবাতাস মুখরিত করে স্লোগানে স্লোগানে-"তোমার নেতা আমার নেতাশেখ মুজিব শেখ মুজিব"যে প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েকোটি কোটি জনতার বঙ্গবন্ধু হয়ে বাঁচতেভালোবাসে আমি তাকেই খুঁজি। যে শূন্য হাতেও জয়ের স্বপ্নে অটল থেকেবিশ্বাসকে বড় পুঁজি করে বলতে পারে-"তোমাদের যা কিছু আছে-তাই… [বিস্তারিত]

শেষ থেকে শুরু_ পর্ব চার

সুরাইয়া পারভীনগল্প১৬টি মন্তব্য

শেষ থেকে শুরু_তৃতীয় পর্ব লাইনটা যে কেটে গেছে সেদিকে খেয়ালই নেই সুনয়নার। ফোনটা কানে ধরে রেখেই যেনো ভাবনার অতলে হারিয়ে গেছে সে। সুনয়নার ব্যাপারটা একদম ঠিক লাগছে না। মনের মধ্যে অজস্র প্রশ্নের আনাগোনা। হঠাৎ এতো অস্বস্তি লাগছে কেনো? মন বলছে কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু কী ঘটতে পারে তা সে আন্দাজও করতে পারছে না। কতোকিছু… [বিস্তারিত]