বৃষ্টি মানে বিষন্নতা মেঘমালার ফল। বৃষ্টি মানে আকাশের সাথে আমার চোখে জল। বৃষ্টি মানে বাদলা দিন ভাঙ্গা স্মৃতির মেলা। বৃষ্টি মানে আষাঢ় চোখে অঝরে জল ফেলা। বৃষ্টি মানে বেদনা ভাঙ্গা বুকের ক্ষত। বৃষ্টি মানে বয়ে চলা চোখের জলের স্রোত। বৃষ্টি মানে ব্যাকুলতা ব্যর্থতার বহিঃপ্রকাশ। বৃষ্টি মানে আমার কাছে চোখের জলে জলোচ্ছ্বাস। বৃষ্টি মানে বর্ষণ মুখর… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
এসো মেয়ে জানালার জোছনায় রাখি মুখ, ব্ল্যাক পেটুনিয়ার মতো ঈষৎ অন্ধকার হুট করে ফুটলে ফুটুক, স্নিগ্ধ চুলের মতো ঝিরঝিরে বাতাস, দূরদ্বীপে সন্তুরণে ব্যস্ত এখন আমাদের সন্নিহিত নিঃশ্বাস! তুমিতো এখানে নেই! আমিও এখানে নেই! কথা হোক ছায়াতে ছায়াতে! তুমি এতো পেয়োনা তো ভয়, বিসদৃশ কারাগার ঢেকে দিলো আপাদমস্তক, ডুবে যাওয়া নরনারী ভাসছে প্রায় অদৃশ্য আলোয়, চলে… [বিস্তারিত]
সময় রোহিঙ্গার মুখে আঁকা পৃথিবীর মানচিত্র টরেন্টোর বেগম পড়ার, বড় বেগমের ছেলে মদে ঠাণ্ডা মিসিয়ে কয় - "এলকোহল ইজ গুড ফর হেল্থ "। পাঠ্যবইয়ে আমার কবিতা পড়ায় বলে গ্লাসে মদ ঢেলে নেয় সরকার পক্ষী কবি, আবৃতি আর ধোয়া গিলে খায় জানালার বিপরীতের রোদ। পৃথিবী কেমন আছে কবি??? " আমার দাদীর মুখে সব লেখা আছে "… [বিস্তারিত]
ব্রেকফাস্ট টেবিলে বসে রুদ্র ডাক দিলো, মম আসোনা। আসছি বাবা, তোরা শুরু কর। অনিলা রুদ্রর প্লেটে ভেজিটেবল আর রুচি তুলে দিলে রুদ্রর মা এসে দুজনের প্লেটেই ডিম পোচ দিয়ে নিজেও বসলেন। মম এইসব কেন করলে বলেই রুদ্র বাটি নিয়ে স্যুপের বোল থেকে স্যুপ তুলে ওর মাকে দিয়ে বললো, দেখো কেমন হয়েছে, এরপর নিজের জন্য আর… [বিস্তারিত]
এড়িয়ে গেলে ভাল, চাপ নাই বেরিয়ে যাওয়া যায় হীন মন্যতায় একটু ভোগে তবুও থাকে না দায় । অপেক্ষার প্রহর, স্বপ্ন ধুসর মরিচিকা খায় কুঁড়ে প্রজাপতি মন, তবুও সারাক্ষণ ফুলে ফুলে যায় উড়ে । আসেনা কাছে যে, থাক না সে নিজের মত আঁডালে যে ছিল না, তোমার অনন্যা তাতে আর কি হারালে ??? যে পাখী মানে… [বিস্তারিত]
আমি আকাশ পাঠিয়েছিলাম তোমায় তোমার প্রিয় নীল হবো বলে তুমি ভাসবে ডানা মেলে হলুদ আভায় তাই সন্ধে জমিয়েছি বুকে। আমি মেঘ পাঠিয়েছিলাম তোমায় তোমার গম্ভীর ভাব হবো বলে তুমি উদাস হয়ে জানালায় তাকাবে আর কাঁদবো আমি সুখে। কিছু পাখির গুঞ্জন পাঠিয়েছিলাম তোমায় তোমার একাকীত্বের সঙ্গী হবে বলে কিছুটা সতেজতা এনে দিয়েছিলাম তোমায় তোমার চায়ের কাপে… [বিস্তারিত]
কাকমানুষ নাগরিক রোদে গলে কাক হলো নির্বাচনী পোস্টার সহস্র নৈঃশব্দিক মিছিলে, বোধের বধ্যভূমি ঘেসে কাকমানুষ। অভিকেন্দ্রে স্পন্দমান পৌনঃপুনিক যাত্রায় ইন্দ্র,বরুন,মহাদেব, দূর্গা,কেউ কি বাদ পরেছে?? প্রশ্ন তুললো ওদের বাহকেরা। ঘনকৃষ্ণ জলের খেয়া নৌকা পার করে, মিছিলে দাঁড়িয়ে ঈদিপাস,লেয়াস,জোকাস্টা প্রেতযোনিদের বস মানিয়ে, একই লাইনে অরেস্টিস। স্বর্গ, মর্ত্য কে ব্যক্তত্বারোপ করা আদি কাহিনীকার একটি ভার্চুয়াল ভ্রমন শেষে "ত্রাণকর্তার… [বিস্তারিত]
আজও বন্ধু হয়নি লেখা চিঠির জবাবে আর একটি চিঠি। যেমন করে লিখতে তুমি নীল হরফে মিষ্টি চিঠি। হলুদ খামে ভরে দিয়ে মিষ্টি একটি চুমু দিয়ে ডাকঘরের এই শুন্য ঘরে আটা দিয়ে মুখটি ভরে আকাশ পানে দিব্যি দিয়ে পথ পানে থাকতে চেয়ে আসবে কখন ডাক হরকরা গুন গুনিয়ে লাঠি হাতে বগল দলে বলতো তিনি। দাদাগো দাদা,… [বিস্তারিত]
আমরা স্মৃতিচারণ করি আমাদের পূর্বপুরুষদের কারো স্মৃতি নয় এমন কোনো স্মৃতি যেটা আমার তোমার ধরো--- স্মৃতির কলাপাতায় খামখেয়ালি পুতুলের পিঠে দেখা যে কালো দাগটা তাঁর- প্রয়োজনীয়তা উন্মুক্ত করি গবেষণায়। . নাকফুলটা সরে গেছে, দেখতে পাও! অমৃসণ হাতের প্রলেপে রেগে যাচ্ছে সে তাঁর- আস্তরণ খসে পড়ে শাড়ির গন্ধ মেখে। . আমরা আর কারো স্মৃতিচারণ করবো না… [বিস্তারিত]
এই শহরে বাঁক নিয়েছে, গড়াই নদি বেয়ে তারই কুলে স্বপ্ন আঁকে, কাব্য প্রেমী মেয়ে ছন্দে ডাকে, গন্ধ বিলায়, কঁচি কাচার আসরে জেগে উঠে ঝরণা ধারা, ফুল পাখীদের বাসরে ইচিং বিচিং নৃত্য তোলে, প্রাণে বাজায় সুর দোয়েল কোয়েল ময়না শ্যামা, তার চেয়ে ও সুমধুর স্বপ্নে আঁকা তুলির আঁচর, হাসি সর্ষে ফুলে মৃদু হাওয়ায় মন উড়ে যায়,… [বিস্তারিত]
ইদানিং কেমন আমি হইয়া গেছি মরার আগে মরে বসি- মরার বেটা আজরাইল সময়ে মতো আসে না অসময়ে করে শুধু তালবাহানা- ভয়ের কথা বললেও আজরাইল শুনে না কেমন করে খাঁচা ছিড়ে মন পাখিটারে নিয়ে যাবে কোন সে দেশে- কোন সে দূরে- কেউ ত জানে না। কেমন করে মরার বেটা আজরাইল আসবে বল- ভয়ে ভয়ে ভয়ে কাঁপে… [বিস্তারিত]
তোমার সৌন্দর্যের ধারে কুপোকাত কত শত বনিক, নাবিক, রাজাধিরাজ। তোমার এক অঙ্গুলীয় ইশারায় নাচে প্রজাতন্ত্র বৈশালী থেকে দক্ষিণের মগধ- তুমি পারোনি তোমার অঢেল রূপকে পর্দার আড়ালে ঢেকে রাখতে। পিতৃ পরিচয়হীন তোমাকে আম্রতলে পেয়ে 'আম্রপালী' নাম দিলে, শাসক মনুদেবের কামাগ্নির রোষানলে পরিণয় যামিনীতে মৃত্যু হলো প্রণয়প্রার্থী পুষ্পকুমারের; তারই ভোগের লালসায় 'নগরবধূ' হলে রাষ্ট্রীয় বিধানে। নৃত্যগুণ আর… [বিস্তারিত]
কবি ও চিত্রকর দালান জাহান আদিব হাসলো ভালো ছবি আঁকেন। আম আঁকতে গিয়ে কখনো এঁকে ফেলেন মানুষের মুখ। তুলি ঘষতে ঘষতে মূহুর্তেই উপহার দেন জীবন্ত আকাশ। আবার আকাশ-আকাশ আঁকতে-আকতে একে ফেলেন সমুদ্র ভূমি চাঁদ গ্রহ-তারা। আদিবের রুমমেট পির্জ পার্বেল না ইংরেজ কেউ নন, বাঙালির ইংরেজি নাম আর কি! তিনি আবার কবিতা লিখেন। এ-ই দু'জনের সম্পর্কটা… [বিস্তারিত]
একজন শিক্ষিত ও বুদ্ধিমান লোক ছিল।তবে সে খুবই গরীব , কিন্তু সৎ ছিল এটাই বড় কথা। একদিন এক ধনী ব্যবসায়ীর কাছে গেল। এবং একটি চাকরির জন্য আবেদন জানাল। চাকরির যোগ্যতা থাকাতে সে অনায়াসে তা পেয়েও গেল। অল্প দিনের মধ্যেই তার সততা ও বিনয় দিয়ে ব্যবসায়ীর মন জয় করে নিল। ব্যবসায়ী তাকে থাকার জন্য তার নিজের… [বিস্তারিত]
(১) ইটের নিবিড়তম দেয়ালে চাপা পড়ি প্রতিদিন, রক্তাক্ত খোলার মতো, বৃদ্ধ পরিব্রাজকের মতো অনন্ত আকাঙ্ক্ষা আর সীমাহীন পথ থেমে যায়! বিস্ময়বোধক চিহ্নের সাথে হতবাক অনুভূতি ওলন্দাজ আমলের বেতবনে লুকানো আলোর মতো আমাকে নিভিয়ে ফেলে, আটকে দেয় মরা মগডালে, জ্বলার অপেক্ষায় হিসহিস করে দেশালাইয়ের সালফার; প্রেম দিলে বদলেছে কবে আগুনের প্রকৃতি? রাণীর খোঁপায় ভালোবাসা ফুল নয়,… [বিস্তারিত]












