সময়
রোহিঙ্গার মুখে আঁকা পৃথিবীর মানচিত্র
টরেন্টোর বেগম পড়ার,
বড় বেগমের ছেলে
মদে ঠাণ্ডা মিসিয়ে কয় –
“এলকোহল ইজ গুড ফর হেল্থ “।
পাঠ্যবইয়ে আমার কবিতা পড়ায়
বলে গ্লাসে মদ ঢেলে নেয় সরকার পক্ষী কবি,
আবৃতি আর ধোয়া গিলে খায়
জানালার বিপরীতের রোদ।
পৃথিবী কেমন আছে কবি???
” আমার দাদীর মুখে সব লেখা আছে ”
চিরকুট লিখে কবির আত্মহনন।
দেবালয়ের ইচ্ছামৃত্যু উৎসবে
হাজির দৈবনির্ভর মানব শিশু।
পৃথিবীকে দুই বার পেঁচিয়ে
বাকি বিতৃষ্ণার ফিতায় চরে
যমদূতের ভোজন সভায় কৌতুক পরিবেশন।
মোট পড়েছেনঃ ৮৩৮জন
আজ পড়েছেনঃ ০জন
চমৎকার ভাবনায় মার্জিত লিখনী।
চমৎকার লিখা।
মুগ্ধতা।
অনবদ্য প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল
ভালো লাগলো
চমৎকার উপস্থাপন ভাইয়া। উপমা গুলো যথার্থ হয়েছে। শুভ কামনা রইলো অহর্নিশি