বৃষ্টি মানে

 

 

বৃষ্টি মানে বিষন্নতা

 মেঘমালার ফল।

 বৃষ্টি মানে আকাশের সাথে

 আমার চোখে জল।

 বৃষ্টি মানে বাদলা দিন

ভাঙ্গা স্মৃতির মেলা।

 বৃষ্টি মানে আষাঢ় চোখে

অঝরে জল ফেলা।

 বৃষ্টি মানে বেদনা

 ভাঙ্গা বুকের ক্ষত।

 বৃষ্টি মানে বয়ে চলা

 চোখের জলের স্রোত।

 বৃষ্টি মানে ব্যাকুলতা

 ব্যর্থতার বহিঃপ্রকাশ।

 বৃষ্টি মানে আমার কাছে

চোখের জলে জলোচ্ছ্বাস।

 বৃষ্টি মানে বর্ষণ মুখর

কান্না করছে কেউ ।

বৃষ্টি মানে নিজ নয়নে

বয়ে চলা ঢেউ।

মোট পড়েছেনঃ ৭৫০জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. বৃষ্টির কত কারণ, ধরন হতে পারে তা আপনার লেখায় খুঁজে পেলাম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো

  2. আহা! প্রেমময় বৃষ্টির সাথেই যদি আড়ি
    বলি কেনো হ্যাঁ? একটু ভালোবাসলে খুব কী ক্ষতি হয়? বৃষ্টি কন্যা কিন্তু খুব রাগ করবে হুম
    বিরহী বৃষ্টি বন্দনা দারুণ হয়েছে

  3. বৃষ্টি মানে বেদনা
    ভাঙ্গা বুকের ক্ষত।
    বৃষ্টি মানে বয়ে চলা
    চোখের জলের স্রোত।***
    এইটুকু মানতে কষ্ট হচ্ছে।
    শুভ কামনা।

মন্তব্য করুন