স্বপ্ন ওড়াই

স্বপ্ন নাকি হাতের মুঠোয় ধরে রেখে দিতে হয়, ওড়াতে নেই।

ছোটবেলায় ৭ রং এর বেলুনে সাতটা স্বপ্ন উড়িয়েছিলাম। একটাতে ছিলো, বাবা মাকে হারাবো না। ২ নং এ ছিলো, পড়াশোনা শেষ করে শিরিন আপার মতো রাগি টিচার হবো। ৩ নং এ ছিলো, এক বাক্স আইসক্রীম কিনে এক সাথে খাবো। ৪ নং এ ছিলো, যতো রং এর গোলাপ আছে তা কিনে এক ফুলদানীতে রাখবো। ৫ নং এ ছিলো, অনেকগুলো পুতুল কিনে সাজিয়ে রাখবো। ৬ নং এ ছিলো, স্কুলের আলীর ফুচকার পুরা এক হাঁড়ি কিনে বসে বসে খাবো। ৭ নং এ ছিলো, মেকাপবক্স সামনে নিয়ে ইচ্ছেমতো সাজবো।

সুইট সিক্সটিনে এসে, ওকে বলেছিলাম, বেলুন কিনে দিবে?

“কতোগুলো চাও?”

একশো!!

দেখি, ও দৌড়ে গিয়ে কিনে আনলো। অদ্ভুত ভালোলাগায় কান্না চলে আসে।

ও বললো, ” ওড়াও!”

বেলুনগুলো উড়িয়ে দিয়ে এক অজানা শিহরণে লাফ দিয়েছিলাম।

আরিফ বলেছিলো, ” বড্ড ছেলেমানুষ, তুমি! ছোটবেলায় কি বেলুন কেনার জন্য জেদ ধরতে?”

বলেছিলাম, অনেকেরি ছোটবেলা বেশিদিন স্থায়ী হয়না!

আরিফ বলেছিলো, ” পাগলী, খুব কষ্ট করেছিলে?”

আমার কান্না পেলেও, আমি কাঁদি না।

আরিফ আবার বলে, ” বিয়ের দিন তোমাকে এক লক্ষ বেলুন কিনে দিবো।”

 

মোট পড়েছেনঃ ১,৫৩৫জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

    1. ওরে বাপরে কঠিন কাজ। অল্প কথায় মুল থিম নিয়ে আসা অনেক বুদ্ধিমত্তার কাজ। যেটা আমার ল্যাক।
      চর্চা রাখবো। আমি যখন লিখি তখন একবারে ৩/৪ টা লিখি। ভুল গুলো ধরিয়ে দিবেন। আমি পারবো হয়তো।
      আপনাকে ধন্যবাদ।

      1. বাকিগুলো দ্রুত দিন।
        কবে যে এমন অণু অণু লিখতে পারব কে জানে!
        ইচ্ছে কিন্তু হচ্ছে, অস্বীকার করছি না। যদিও এতে অভ্যস্ততা নেই মোটেই।

  1. ভালোবাসা, স্বপ্ন, ঘুড়ি যেন একই সুতায় বাঁধা পড়ে মনের সুখে উড়াল দিলো আকাশে। এতো সুন্দর করে বললেন যে মনে হলো বাস্তব। ইস একসাথে এতো ঘুড়ি! চমৎকার আপু। শুভ কামনা রইলো

  2. এমন চাওয়া এক সময় ভুলতে বসি আমরা, কখনো যদি সেই চাওয়া পূরণ হয় তাহলে আনন্দাশ্রু সেই আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়।
    চমৎকার পোস্ট দিলেন আপু।

  3. আপু,
    আপনার ৭ টি স্বপ্ন সম্পর্কে জানলাম। ভাবলাম স্বপ্নগুলি উড়িয়ে যতটুকু আনন্দ না পেয়েছেন তার চেয়ে বেশী আনন্দ পেয়েছেন যখন আরিফ সাহেব বললেন বিয়ের পর এক লক্ষ বেলুন কিনে দিবো শুনে।
    আর আমারও ৮ নং স্বপ্ন পূরন হলো আপনার স্বপ্নগুলি জেনে।

  4. বলেছিলাম, অনেকেরি ছোটবেলা বেশিদিন স্থায়ী হয়না!
    এইটুকুর পরে ভুলে গেছি কি মন্তব্য করবো?
    গতানুগিতক হলেও বলতেই হচ্ছে…..অনেক ভালো লেগেছে এই “স্বপ্ন ওড়াই”……

মন্তব্য করুন