অ_ অনুভবে ছিলো অনুরাগ অপেক্ষায় থেকেছে অভিমান, অভিযোগে রাখা অপমানে অনুযোগ গুলো বাড়িয়েছে অসম্মান। অসম্পূর্ণ কথার অগোচরে অন্তহীন পড়ে থাকে চিরচেনা অধরা অবয়ব! অসতর্ক অসচেতনতায় অপ্রকাশিত অব্যক্ত প্রেমের অপমৃত্যু, অ–কবিতা রয়ে যায় অসমাপ্ত… এ_ এক রাত হতে অন্য রাতের দূরত্ব কত? এক ভোর হতে আরেক ভোর! এক জীবনের সমাপ্তি কি অন্য জীবনের সূচনা? এক মৃত্যু [বিস্তারিত অ–কবিতায় অ এ]
কালের চঞ্চলতায় হৃদয়ে ফোঁটা পদ্ম ক্ষুব্ধ নয়নে প্রশ্ন রাখে, আর কত ? শুচিতা–নির্মলতা কুয়াশার আড়ালে ঢেকে অনুমোদনের অপেক্ষায় প্রহর গোনে, চিরকালের চেনা রঙের পদ্ম নীলাভ বিষ–আচ্ছাদনে জেগে উঠছে মৃতের মতন, শ্যাওলার ঘাট এখনো বহুদূর.. একটি হৃৎপিণ্ড নেবার আকাঙ্ক্ষায় গিয়েছিলো মন-হাটে, অনেক যাচাই-বাছাই করে দাম চুকিয়ে হাতে নিতেই জ্বলজ্বল হয়ে দেখা দিলো ক্ষত ! ফিরত [বিস্তারিত অনুমতি]
ফাগুন, ভালো আছো? যেমনই থাকো, এই চিঠি পড়ে ভালো থাকবে জানি। ভাবছো হঠাৎ আমার কি হলো ! যে আমি তোমাকে প্রতি বসন্তে চিঠি লিখতে ভুলে যাই, সেই আমি গ্রীষ্মকালে চিঠি লিখেছি কেন ! হাহা শোনো, সোনেলা ব্লগে ঈদের জন্যে ম্যাগাজিন তৈরী হচ্ছে। একটা উৎসব উৎসব ভাব। এমনিতে তো তোমাকে চিঠি লেখার সুযোগ পাইনা, কই থাকো [বিস্তারিত প্রাপক-ফাগুন (ম্যাগাজিন-চিঠি)]
ব্লগ নিয়ে লিখতে হলে প্রথমেই জানতে হবে ব্লগ কি ? ব্লগ সম্পর্কে অনেক কিছু জানি তা নয়, তবে যতটুকু জানি/ বুঝি তা থেকেই বলার চেষ্টা করবো। ব্লগ হচ্ছে ডায়েরি লেখার মতো। নিজের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সমূহ নিজস্ব দৃষ্টি ভঙ্গিতে বিচার বিশ্লেষণ করে লেখার মাধ্যমে অন্যদের জানানোটাই হলো ব্লগ। যিনি ব্লগ লিখেন [বিস্তারিত বাংলা ব্লগ ও সোনেলা ( ম্যাগাজিন )]
তরু আর তমালের মাঝে আজ-কাল খুব ভালোবাসা-বাসি চলছে। সোস্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় তাদের। ইন্সট্রাগ্রাম থেকে মেসেঞ্জারে আসতে বেশি সময় লাগায়নি তারা। এতদিন দুজন দুজনকে ছবি আর ভিডিও কলে দেখছিলো, হঠাৎ সিদ্ধান্ত নিলো এবার সরাসরি দেখা-সাক্ষাৎ করে নিবে। একই শহরে থেকে দেখা না করে আর কয়দিন থাকা যায় ! দেখা করার দিন-সময় ঠিক হলো। তমাল পড়বে [বিস্তারিত যুগল–১]
ইচ্ছেটা শুরু হয়েছিল ২০১৮ থেকে। তখন থেকেই শুনছিলাম সোনেলায় কোনো মডু নেই। ব্লগ ভুতে চালায়। এত্তো সুন্দর সোনালী উঠোন ভুতে চালাবে! আমিতো ভুত না, আমিই চালাবো ঠিক করলাম। শুরু হলো মডু হওয়ার চেষ্টা। বিশেষ বিশেষ ব্লগারদের কাছে ধর্না দেওয়া শুরু করলাম। তারা আমাকে এটা–সেটা কতো কিছু করতে বললো। গ্রুপের এডমিন বানালো, পেইজের এডমিন বানালো এমনকি [বিস্তারিত সোনেলার মডু হতে চাই]
জ্বালা_ বৈশাখের দুপুরে ভাতঘুমের অলসতা ভেঙে গ্রামের সকল নারী-পুরুষ দলে দলে এসে উপস্থিত হয়েছে গ্রামের মাঝখানে অবস্থিত একমাত্র বট গাছটার নীচে। একটু পরেই সালিশ শুরু হবে। গ্রামের মাথা কিসমত আলি সাহেব । তিনি প্রতি শুক্রবার গ্রামের মুসল্লিদের জুম্মার নামাজ পড়ানোর কারণে প্রধান ইমাম সাহেবের পদটাও ধরে রেখেছেন, তিনি সালিশ ডেকেছেন। অন্যান্যরা এসেছেন বিষয়টি জানতে ও [বিস্তারিত জ্বালা এবং জ্বালা-পোড়া]
_স্মৃতির খাতায় যোগ করেছি চব্বিশ ঘন্টা ছিলাম থাকবো আছি ? জানিনা…
বনানীর আগুন দূর্ঘটনার পর আমাদের দেশে স্যোশাল মিডিয়ায় বর্তমানে সব চেয়ে আলোচিত নিউজ হচ্ছে দুটো। ১. মসজিদের ইমাম কর্তৃক সাত বছরের শিশুকে মুক্তিপণের টাকা না পেয়ে জবাই করে হত্যা, ২. ফেনীর সোনাগাজী মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির উপর হামলা। আরেকটি নিউজও ভাইরাল হয়েছে, তা হলো ” গা ঘেঁষে দাঁড়াবেন না “। আপাতত গা [বিস্তারিত আমাদের দেশে কোনো জঙ্গি নেই]
— সবুজ মাঠ, যতদূর চোখ যায় শুধু সবুজ ঘাস আর ঘন নীল আকাশ। হেঁটে চলেছি সঙ্গী সাথী নিয়ে। হঠাৎ সব উধাও হলো। ধু ধু মরুভূমিতে একা হয়ে গেছি। ধবধবে সাদা এক ঘোড়া ছুটে আসছে আমার দিকে। খুব কাছে চলে এসেছে, হাওয়ায় উড়ছে রুপোলী কেশর। ভয় পাচ্ছি না। ধরার জন্যে হাত বাড়াতেই সাদা ঘোড়া হয়ে গেলো [বিস্তারিত স্বপ্নের দুঃস্বপ্ন]
সাত এ পূর্ণতা _ ★ প্রপোজ_ — আমরা দেখা করতে পারি? — কেন নয়! — চলো পালিয়ে যাই, — এসো হারিয়ে যাই। ★ রোজ_ — ফুল নেবে? — কি ফুল? — নাকফুল? — সেরা ফুল! পরতে চাই.. ★ চকলেট_ — আহারে, চকলেট আনিনি (মনে মনে) — চকলেট এনেছি, পরে দিবো (মনে মনে) ★ টেডি_ [বিস্তারিত ভালোবাসার একদিন]
* ডেট * ডেট * ডেট ইংরেজীতে বলা তিনটি শব্দ একই রকম শোনালেও অর্থ ভিন্ন। প্রথমটি তারিখ , ২য়টি খেজুর, ৩য়টি প্রিয়জনের সাথে কাটানো বিশেষ দিনক্ষণ কে বোঝানো হয় । আবার তিনটির সাথে সম্পর্কও বেশ নিবিড় । তারিখ যা চিরকালীন, খেজুর যার মিষ্টত্ব থাকে বহুদিন, আর প্রিয়জনের সাথে কাটানো দিনক্ষণ যা কখনো মুছে যাওয়ার নয়। [বিস্তারিত দীর্ঘ মেয়াদী ভালোবাসা]
বুক-পকেট ঘড়ির অগোচরে বেজে চলে ছায়া এলার্ম, বাতাসের ঠিকানা খোঁজে অদৃশ্য চিরকুটের দুর্বোধ্য লিপি । গোলাপের পাপড়ি ডানা মেলে চৈতালী হাওয়ায় একঝাঁক প্রজাপতির পাখায় , আড়াল চাঁদের হাসিতে বাঁধ ভাঙার গান । উষ্ণ মাধবী রাত কাড়ে ঘুম-চোখের অহংকার, শব্দ হাসে অনুভবের অভিযোগে, অ-কবির -অ-কবিতা যেনো অলৌকিক অলংকার !!
রাজা বসে আছেন সিংহাসনে। সভা শুরু হয়েছে দুপুরের পর। মন্ত্রী–সেনাপতি চলে গেছেন সন্ধ্যায়। উজিরের সাথে কথা বলে জানতে পারলেন রাজ্যের পরিবেশ ভালো হলেও প্রজাদের মনে শান্তি নেই। তারা জায়গায়–জায়গায় জটলা বেধে বিক্ষোভের মতো কিছু একটা করতে চাইছে। রাজা চিন্তিত, উজির অধিক চিন্তামগ্ন। বলতে শুরু করলেন উজির সাহেব। — মহারাজ, এইভাবে আর কতদিন? প্রজাদের মন খুব [বিস্তারিত খাঁচা ( অনু গল্প )]
” পাখি আমার খুবই প্রিয়। সবারই আসলে পাখি প্রিয়। দিন শেষে নীড়ে ফেরে ঝাঁকে ঝাঁকে পাখি। যে কোনো পাখিই আমার অনেক প্রিয়। তাদের সম্পর্কে জানার আগ্রহও অনেক। আমার নানার বাড়ি সুন্দরবনের কোলঘেসে মংলা পোর্টে। সন্ধের আগে পাখিদের নীড়ে ফেরার তাড়া থাকে। আমার এক খালামনির বাসা মংলা পশুর নদীর পাড়েই। খালামনির বাসার ছাদ থেকে ঝাঁক ঝাঁক [বিস্তারিত আশ্রয় (একটি রুপক গল্প) জুহায়ের আক্তার মেমন]