নদী ছিলো কোকিলের অপেক্ষায়, অনন্তকাল পাড়ি দিয়ে সময়-ঢেউয়ের হিসেব কষেছে, সেকেন্ড–মিনিট–ঘন্টা–দিন, দিন–মাস–বছর–যুগ। কোকিলের বেশে এসেছিলো কাক দলবদ্ধ হয়ে, বিরক্ত–তটস্থ হয়ে তাড়িয়েছে কখনো তাড়া দিয়ে, কখনো সাদা ভাতে। ভাত ছিটালে কাকের অভাব হয়না জেনেছিলো নদী, কোকিল প্রতিক্ষার অবসরে। এসেছিলো ঝুটি বাঁধা কাকাতুয়া মনের কথা বলতে/শুনতে, ক্ষণকাল বিরতি নিয়ে সেও পালিয়েছে, নদীর গহীনে থাকা ঘুমন্ত কুমিরের খোলা [ বিস্তারিত ]







