অ-কবির অ-কবিতা

বুক-পকেট ঘড়ির অগোচরে বেজে চলে ছায়া এলার্ম,
বাতাসের ঠিকানা খোঁজে অদৃশ্য চিরকুটের দুর্বোধ্য লিপি ।
গোলাপের পাপড়ি ডানা মেলে চৈতালী হাওয়ায় একঝাঁক প্রজাপতির পাখায় ,
আড়াল চাঁদের হাসিতে বাঁধ ভাঙার গান ।
উষ্ণ মাধবী রাত কাড়ে ঘুম-চোখের অহংকার, শব্দ হাসে অনুভবের অভিযোগে,

অ-কবির -অ-কবিতা যেনো
অলৌকিক অলংকার !!

মোট পড়েছেনঃ ১,২৫২জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. কবিরা দেখছি এবার অ-কবিদের ধুলো মেরে মারমার কাটকাট করে
    ধেয়ে যাচ্ছে, দর্শক-পাঠক শুধু দেখতেই আছে, দেখতেই আছে।
    উহ্‌ সব্যসাচী!! আমাদের থাকে শুধু বিনয়-হাসি, অধোমুখে শুধু তাই দেখি!!

    বাতাসের মত্ত-প্রবলতায় নিমজ্জিত উদ্বেগ
    চারপাশে ছড়িয়ে-গড়িয়ে যায়, নিরাবয়ব হরণের
    টিক টিক শব্দে………………………………

    1. অ-কবিদের !!!! মানে ? সোনেলার স্বঘোষিত অ-কবি একজনই। সে হলো সাবিনা ইয়াসমিন। তিনি এখন পর্যন্ত অ-কবিতা ছাড়া একটাও ডাইরেক্ট কবিতা লেখে নাই। সোনেলা উঠোনে কবির অভাব নেই , অ-কবির অভাবও সাবিনা পূরণ করেছেন।

      অধো মুখে- উর্ধমুখে হাসেন / কাশেন কোনো সমস্যা নেই, কিন্তু অ-কবির আসনে নজর দেয়া চলবে না।

      🌹🌹

    1. বুক-পকেটের ঘড়িটা বাস্তবিক। ওটাতে শুধু দৃশ্যমান কাটায় সময় ধরা পরে। আর ছায়া ঘড়িটা প্রাকৃতিক। কাল্পনিক একটা ঘড়ি যা, মনের আঙিনায় রৌদ-ছায়া-বৃষ্টির এলার্ম দিতে থাকে। মনে যখন যেটার ছায়া পড়বে মন সেটারই এলার্ম দিবে, বুক পকেট ঘড়ির তোয়াক্কা না করেই।

      এটা অ-কবিতা, কবিতা হলে ঠিক ঠিক বুঝতে।
      ❤❤

    1. আমারও ঠিক এই কথাটি-ই মনে হচ্ছে, প্রহেলিকা আসার পর থেকেই
      সব কিছু কঠিন কঠিন হয়ে যাচ্ছে, আগে তো এমুন কঠিন কঠিন লেখা দেখিনি!

      1. উদর পিণ্ডি ভুঁদোর ঘারে চাপানো যাবে বলে মনে হচ্ছে না!

        এই কবি যে কাকে অনুসরণ করছে তা কিন্তু একেবারে ফকফকা! কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাবে কিন্তু! এই কবির কিছু কিছু লেখাতে দূর থেকে কিন্তু আপনার ছাপ দেখা যায়! বুড়া হচ্ছি এই বয়সে দাঁত পড়ে যাবে এমন কঠিন লেখায়! সহজ করে সহজে লিখতে বসুন দু’জনেই।

    2. প্রহেলিকা, এভাবে বলতে হয়না। কবিতা খুঁজতে গিয়ে আধাপাগল হয়ে গেছি। না পেরেছি হাওয়া ভাঁজ করতে ,না শিখলাম কবিতার গণিত। কত কষ্ট করে অ-কবিতা লিখছি তাও পড়তে চাইছেন না !! এটা কিছু হলো ?

    1. আচ্ছা, এখন থেকে অ-কবিতা পড়বেন রুচিতে পরিবর্তন আসবে। তবে লিখবেন কবিতা। আমারোতো আপনার কবিতা পড়তে ইচ্ছে করবে তাইনা !?

      ভালো থাকবেন মেহেদী ভাই, শুভ কামনা অবিরত 🌹🌹

    1. ছায়া এলার্ম, যে ঘড়ি চোখে দেখা যায়না। একটা মন-ঘড়ি, যেখানে মনের ছায়া পরে। সুখ-দুঃখ, আনন্দ-ভালো লাগা, বা প্রেম-বিরহের সব ধরনের প্রতিক্রিয়ার ছায়া পরার সাথে সাথেই বেজে উঠে। এই এলার্মটা অনুভবের। বাস্তবিক ঘড়ির সাথে মিল আছে, তবে যান্ত্রিক ঘড়ি চলে ব্যাটারী সাহায্যে আর মন-ঘরি চলে ঘটনা-দূর্ঘটনার উপর নির্ভর করে।

      ভালো থাকবেন তৌহিদভাই। শুভকামনা নিরন্তর 🌹🌹

  2. এইযে দেখুন, আমাকে সেদিন যে বললেন প্রশ্নের উত্তরে পোস্ট কিভাবে দিতে হয় তা নাকি কঠিন!
    এখন আমি ভাবতেছি এ আমার দ্বারা সম্ভব নয়, যেমন করে আপনি মুহুর্তেই এক একটা নামিয়ে ফেলছেন, আমি বাবা এর মধ্যে পড়তেই এখন ভয় পাচ্ছি।
    আপনার এই লেখাতেই মন্তব্য রয়েছে। এটা যদি অকবির লেখা অকবিতা হয়, তাহলে এ হচ্ছে অলৌকিক অলংকার 🙂
    অদৃশ্য লিপির অর্থ খুঁজে বাতাসের ঠিকানা এমনি করে খুঁজে পাওয়া চাট্টিখানি কথা নয়। 🙂

    1. এটাকেই যে জবাব পোষ্ট বলে তাতো তখন জানতাম না !! কমেন্ট যে পোষ্ট হয় তাইই মাথায় ঢুকেনি। আসলে ভুল আমারই ছিলো, প্রশ্ন করে জেনে নেয়া উচিৎ ছিলো জবাব পোষ্ট কি এবং কেন। তাহলে ঘাবরে যেতে হতো না। কয়েকটি পেরেছি তবে প্রতিবারই পারবো বলে মনে হয়না। সহজ জিনিসও অনেক সময় দূর্বোধ হয়ে যায়।

      শুভকামনা+ ভালোবাসা শূন্য। ❤❤

  3. বুঝি কম তাই মন্তব্যের সাহসও কম।তবে কবিগণের মন্তব্যে দারুণ মজা পাচ্ছি।[ছবি মুছে ফেলা হয়েছে][ছবি মুছে ফেলা হয়েছে]

    1. এটাও কম না। মজা পেলে সবই ভালো লাগে। কবিতা লেখেন আপনি মমি ভাই, আমি অ-কবিতা ছাড়া কিছু লিখতে পারি না। 😔

      সব সময় ভালো ও সুস্থ থাকুন, শুভ কামনা অবিরত 🌹🌹

  4. বাপরে!!! সাবিনা বর্নচোরামী’র পন্থাটা তোমার কাছ হতে দীক্ষা নিতে হবে মনে হচ্ছে।এতদিন ধরে কিযে করলাম? এবার থেকে আর আউলা ঝাউলা লেখাকে কবিতা বলে চালাবার দুঃসাহস করবোইনা। একান্ত অনুভূতির পৃষ্ঠায় ঢেলে রাখবো সব। অথবা মহারাজের মতো গল্পের পাতায়। এতদিনের ধৃষ্ঠতা মার্জনা করে দিও কোমল মনে। ভালোবাসা তোমার প্রতি।

    1. ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বারে, প্রবাদ বাক্যটি শুনেছো নিশ্চয়ই। এটা হলো সেই প্রবাদ বাক্যের প্রাক্টিক্যাল নমুনা 😁😁

  5. এবার কবিতার পিছনে হাত ধুয়ে লেগে থাকব। ভেবেছি পিছনের বারান্দায় ডেরা পেতে বসব।কবিতা এবার আমার চাইই চাই।
    প্রজাপতির বুকে লিখে দি্ব শতো শতো অ কবিতা,
    যা প্রকাশ করার নয়।
    আহ! চমৎকার লিখলে।

    1. হাত–মুখ যা-ই ধোও তুমি কবিতা ছাড়া আর কিছুই লিখবে না, আমি জানি। আর আমি অ–কবিতা ছাড়া অন্য কিছু পারবো না এটা সোনেলা জানে। বন্ধু হয়ে কেন এতো পচাচ্ছো বলোতো ?

  6. অ-কবিতা কখনও কখনও কবিতাকেও ছাড়িয়ে যায়। অন্ধত্বে রাস্তায় হাত ধরে তুলে দেওয়ার জন্য (ব্লগে লেখার ব্যবস্থা) এ ঋণ শোধ করার ইচ্ছে কখনও হবে না। আপনার জন্য অকুন্ঠ শ্রদ্ধা ও শুভকামনা রইল।

    1. ঋণ থাকা ভালো। কারন ঋণের সম্পর্ক মজবুত হয় মামুন। ঋণ-গ্রহিতা ভুলে যেতে চাইলেও ঋণদাতা সময়ে অসময়ে দেখা দিয়ে জানান দেয় আমি আছি / থাকবো।

      শুভ কামনা নিরন্তর রইলো মামুন, ভালো থাকুন 🌹🌹

      1. সাবিনা ইয়াসমিন
        ঋণী থেকেও খুশী হলাম। আপনি যে আকাশ দেখিয়েছেন তাতে উড়ার চেষ্টা করছি। পালক গজাচ্ছে, একসময় সে পালক ধীরে ধীরে বড় হবে। যখন ভাল ভাবে ‍উড়তে পারব তখনও জানান দেব কৃতজ্ঞতা বোধে। শুভ কামনা, ভালো থাকবেন।

মন্তব্য করুন