চল খুনেবাতাস মেখে নিই
চিরদিন ফুলেল হাওয়ায় মাতাল হয়েছিস
সে দিন শেষ, এখন বাতাসজুড়ে বিষ।
আয় বিষবাতাস মেখে নিই
নিকোনো উঠোন পাবি কোথায় আর?
সে দিন ফুরিয়েছে, ঘরই এখন ময়লার ভাঁগাড়।
আয় বিষে বিষে করি বিষক্ষয়
স্বপ্ন দেখি, একদিন করবো জয়
ওটাতে নেই কারও হাত, ইচ্ছেমতন যখন তখনই দেখা যায়।
মোট পড়েছেনঃ ৭৬৯জন
আজ পড়েছেনঃ ০জন
অসম্ভব সুন্দর একটা কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন
ভালোবাসা দিলাম।
ভালো থাকবেন আপনিও।
স্বপ্নেই সম্ভব বিষে বিষ ক্ষয়!
বিবশ হই স্বপ্ন স্বপ্ন বিষে।
তবুও তো স্বপ্ন আসে।
চারিদিকে যে দূষণ, তাতে বিষ দিয়েই বিষক্ষয় করার বিকল্প নেই। সুন্দর একটি পৃথিবী আমাদের কাম্য।
আগামীর পৃথিবী সুন্দর হোক।
ভালো থাকবেন ভাই।
স্বপ্ন দেখতে নেইতো কোনো মানা,
কেবল স্বপ্ন দেখার পথটাই থাকে অজানা..
তবুও আশা থাকে
একদিন সব ঠিক হয়ে যাবে,
বিষের দংশনে, অথবা বিষ-বিষ ক্ষয়ে।
ছোট কবিতায় অনেক ভালোবাসা ❤❤
ভালোবাসা জানালাম।
যেটা চাইনি সেটাই করি এখন। মাস্ক পরে বের হই। ভালো থাকতে হবে যে!! সুন্দর কবিতা আপু।
অনেক ভালোবাসা আপু।
চমৎকার লিখেছেন। বিষ বিষ আর বিষ। চারিদিকে বিষবাতাসে ভরে গেছে। নিকোনো উঠান আর নেই।
অনেক ভালোবাসা।
পরিবেশ বান্ধব কবিতা। ভাল লাগল বেশ।
অনেক ধন্যবাদ ভাইয়া।
“আয় বিষবাতাস মেখে নিই
নিকোনো উঠোন পাবি কোথায় আর?
সে দিন ফুরিয়েছে, ঘরই এখন ময়লার ভাঁগাড়”
ভাগাড়ে ঁ নেই।
শুভেচ্ছা জানবেন!
কখনও কখনও হয়ে যায় এমন ভুল।
ধন্যবাদ ধরিয়ে দেয়ার জন্য।
স্বপ্ন দেখতে বাঁধা নেই সত্যি-
প্রাণ ভরে দেখা যায়।
দারুন লিখেছেন কথায় কথায়।
অনেক ধন্যবাদ।
বিষে বিষ ক্ষয়ের স্বপ্ন দেখা ছাড়া উপায় নেই আপু।
সুন্দর কবিতা।
সেটাই ভাইয়া।
ভালো থাকবেন।
একদিন আপনার জয় হবেই হবে। জয়ের পথেই আপনি অগ্রগামী। এই পথে বিষ থাক, আর কাটা থাক, বিজয় আপনার নিশ্চিত! কবিতা পড়ে কবিতায় হারিয়ে গিয়েছিলাম দিদি। শুভকামনা সবসময়।
দাদার স্নেহের হাত বোনের মাথায় থাকলে আর কী চাই!
ভালো থাকবেন দাদা।