কথার কথা

অনেক কথা বলতে ব্যকুল উথলে ওঠে মনটা,
অনেক কথা বলতে কাঁপে হৃদয় বাড়ির ঘন্টা,
অনেক কথা বলার আগে সামলাতে হয় ঠোঁটটা,
অনেক কথা বলার আগে গুণতে যে হয় নোটটা,
অনেক কথা বলার আগেই দাঁতটা নাচে হাসিতে,
অনেক কথা বলার পাপে ঝুলতে যে হয় ফাঁসিতে,
অনেক কথা বলার আগে মাথাটা নাও চুলকিয়ে,
অনেক কথা বলার আগে ভাবতে হবে ভুল কি এ,
অনেক কথা বলতে গিয়ে কষ্ট হৃদয় মন্দিরে,
অনেক কথা অব্যক্ত রয় হৃদয়মাঝে বন্দি রে,
অনেক কথায় সফলতা বিজয় হাতের মুঠোতে,
অনেক কথা আনতে মানা ব্যস্ত ওষ্ঠ দু’টোতে,
অনেক কথা বলতে মানা, বলতে হবে অনেকটা,
অনেক কথা বলার আগে ভাবতে হবে ক্ষণেকটা।

*********

মোট পড়েছেনঃ ১,২৪৯জন আজ পড়েছেনঃ ০জন

৩৯টি মন্তব্য

  1. এতো সহজ সরল ভাবে রচিত কবিতা এখন খুব কম দেখি। কবিরা শব্দের খেলা খেলতে গিয়ে দুর্বোধ্য সব শব্দ ব্যবহার করে। যা গুটিকয়েক পাঠক ছাড়া বাকিরা বুঝেনা।

    এই যে স্রোতের বিপরীতে গিয়ে কবিতা লিখলেন, এটার জন্য ভালোবাসা নিবেন।

  2. ছন্দের অপুর্ব মিল,
    এই কবিতা মাথা দুলিয়ে দুলিয়ে আবৃত্তি করে পড়তে হয়।
    কবিতায় বাস্তব সত্যি কথার সমাহার।

    শুভ কামনা।

মন্তব্য করুন