আলোখেলায় মেতে ওঠে প্রাণ
*******************************
লোহার গায়ে হাতুড়ির আঘাত ভেসে আসে
ঠং…..ঠং…….ঠং………
বৃদ্ধের মত বসে থাকা কুয়াশাসকাল
হঠাৎ রাখালের বাঁশি হয়ে যায়।
কে যেন গেয়ে ওঠে দূরে!
সেই গান শুনে শুনে
দেবদারু ছুঁয়ে সাদা পালক
খসে পড়ে মৃত্তিকার ওপর।
তারও অনেক অনেক পরে
আলোখেলায় মেতে ওঠে প্রাণ।
একা নয়, একসাথে।
মোট পড়েছেনঃ ৮৩০জন
আজ পড়েছেনঃ ০জন
আপনার কবিতা পড়ে “সলিটারি রিপার” কবিতার কথা মনপ পড়লো।
শুভকামনা!
ভালো থাকবেন সবসময়
আলো খেলায় মেতে ওঠে প্রাণ।
একা নয়, একসাথে।
এখানেই কবি’র কৃতিত্ব।খুব ভাল লাগল।
অনেক ধন্যবাদ ভাইয়া
হঠাৎ রাখালের বাঁশি হয়ে যায়।
কে যেন গেয়ে ওঠে দূরে!
সেই গান শুনে শুনে
দেবদারু ছুঁয়ে সাদা পালক
খসে পড়ে মৃত্তিকার ওপর।
..
দারুণ লেখনী দিদি।
অনেক ধন্যবাদ
লেখার শিরোনাম পড়েই অনুধাবিত। সহস্র আলোয় জেগে ওঠে একসাথে সহস্র প্রানের আলো। অনুভবের মুগ্ধ প্রকাশ।
ভালোবাসা অনেক অনেক
অবশ্য-ই একা নয় ,
একসাথে-ই জেগে উঠুক প্রাণ আলো-খেলায়।
অনেক ধন্যবাদ ভাইয়া
ছোট হলে কি হবে! কবিতার ভাবের ব্যপ্তি অনেক গভীর। লেখা ভালো লেগেছে আপু।
অনেক ধন্যবাদ ভাই
আলোখেলাতে সবসময় আপনার প্রান মেতে উঠকু।
ভালো থাকবেন
ভোরের শুরুটা যদি সুন্দর-সুজনের সাথে হয়, তবে ক্রমশ আলোয় প্রান মেতে উঠবেই। একসাথে 🙂
দারুন অনুভব ❤❤
অনেক ভালোবাসা
চমৎকার অনু কবিতা
কথা গুলোর গভীরতা ব্যাপক
অনেক শুভেচ্ছা