আলোখেলায় মেতে ওঠে প্রাণ

আলোখেলায় মেতে ওঠে প্রাণ
*******************************
লোহার গায়ে হাতুড়ির আঘাত ভেসে আসে
ঠং…..ঠং…….ঠং………
বৃদ্ধের মত বসে থাকা কুয়াশাসকাল
হঠাৎ রাখালের বাঁশি হয়ে যায়।
কে যেন গেয়ে ওঠে দূরে!
সেই গান শুনে শুনে
দেবদারু ছুঁয়ে সাদা পালক
খসে পড়ে মৃত্তিকার ওপর।
তারও অনেক অনেক পরে
আলোখেলায় মেতে ওঠে প্রাণ।
একা নয়, একসাথে।

মোট পড়েছেনঃ ৮৩০জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. হঠাৎ রাখালের বাঁশি হয়ে যায়।
    কে যেন গেয়ে ওঠে দূরে!
    সেই গান শুনে শুনে
    দেবদারু ছুঁয়ে সাদা পালক
    খসে পড়ে মৃত্তিকার ওপর।
    ..
    দারুণ লেখনী দিদি।

মন্তব্য করুন