প্রহরের কান্না //

প্রতিটি অনু পরমাণু কেটে ভাগ করো।
দেখো, দেখো ভগ্নাংশের কিঞ্চিত আলোয় ঝরছে এখনো খুঁজে ফেরা শহরের প্রাণ।
ঘুমন্ত নগরীর একপাশে জীর্ণ ডাস্টবিনে এখনো একাকীত্বের বেহালায় সুর বাজছে।
এখনো গগনবিদারী চিৎকারে হুঙ্কার
আছড়ে ফেরে। আলো দাও, আলো চাই! ক্রমশঃ তলিয়ে যাওয়া নিমজ্জিত কণ্ঠস্বরের হাহাকার তবু বেঁচে থাকে
নির্লজ্জের মতো।

ফেরেনা, ফেরেনা আশা, ফেরেনা স্বপ্নের লাঙল চষা ইচ্ছা।
পরমানু ভেঙে ভেঙে সোচ্চার হয়
আরো বেশি ।
আরো বেশি জড়ো হয়, ভেঙে গড়ে ওঠার ঐশ্বরিক চেষ্টায়।
দেখো, ভেঙে খণ্ডিত হওয়া ভগ্নাংশের
ইচ্ছেরাও কথা কইতে জেগে আছে মৃত নগরীর অন্ধকার প্রহরে।

মোট পড়েছেনঃ ৯৫৪জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. ঘুমন্ত নগরীর একপাশে জীর্ণ ডাস্টবিনে এখনো একাকীত্বের বেহালায় সুর বাজছে।
    এখনো গগনবিদারী চিৎকারে হুঙ্কার
    আছড়ে ফেরে। আলো দাও, আলো চাই..তবুও এই আলোতে বাঁচতে চাই।
    ..
    ভালো লেখনী দিদি।

  2. ফেরেনা, ফেরেনা আশা, ফেরেনা স্বপ্নের লাঙল চষা ইচ্ছা।
    পরমানু ভেঙে ভেঙে সোচ্চার হয়
    আরো বেশি ।
    আরো বেশি জড়ো হয়, ভেঙে গড়ে ওঠার ঐশ্বরিক চেষ্টায়।

    অপেক্ষায় মৃত নগরীতে আলো জ্বলবে।এমন স্পিহা পেলে একদিন জয় হবেই। দারুণ কবিতা আপু।

    1. ঠিকই বলেছেন, চাইলে কিনা সম্ভব! আবার চাওয়ার ইচ্ছাই যদি ভঙ্গুর হয়।আর কি ফেরে? “আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে চলে “??

  3. ফেলে আসাকে যদি ফিরিয়ে আনা যেত তাহলে ভালোই হত। যা ফিরে আসে সব ধুলোমাখা স্মৃতি।

    আর হ বুজ্জিতো, পিছে সব দাঁতভাঙার দল লেগেছেন। মহারাজের সাথে যোগ হলেন আপনি!! আমার বত্রিশ দাঁতের ছত্রিশটা পরে গেলেই এবার শান্ত হবেন নাকি? কার কাছে বিচার দেব? ভাগ্যিস আমার ত্রিশটা দাঁত। আক্কেল দাঁত গজায়নাই 😜😜

    1. এরাম বদনাম আমারে দিতে নাই…..
      আপনে আর কুবিরাজ যা শুরু কইরেছেন??? তাতে আমি পান্তাভাত।

      যায় দিন ভালো, আসে দিন খারাপ।
      এমনই তো এখন চলবে, চলছে ……..

  4. স্বপ্নহীন চোখে কোনো প্রান থাকেনা
    যেমন থাকেনা মৃত নগরীতে নিঃস্বাসের আলাপন..
    শতাব্দীর ঘুমে আচ্ছন্ন রাত
    তবুও প্রহর গোনে স্বচ্ছ আলোর,
    প্রতিক্ষা প্রতিক্ষনে বলে যায়
    প্রানে-প্রানের বিনিময়ে বাঁচো…বেঁচে উঠো।

    ভালোবাসা বন্যা ❤❤

মন্তব্য করুন