যে চিহ্নগুলো আঘাতের কথা বলে
**********************************
অলৌকিক বৃষ্টিতে ধুয়ে যায় আঘাতের চিহ্নরা।
বেলা কত? রাত রাখা আছে বুঝি হৃদয়ে তোমার?
কোনো এক জলছবি নিশ্চুপ, ঘুমঘুম!
মাঝে মাঝে পাখিদের জীবন বড় ভালো লেগে যায়।
মাঝে মাঝে নদীর কথা বলো খুব বেশি।
মাঝে মাঝে লাল মাটির আঁকাবাঁকা পথে বাঁধা পড়ে যায় হৃদয় তোমার।
উঁচু নিচু ঢিবি, ঢিবির আড়ালে সন্ধ্যাতারার জ্বলে ওঠা, দেখো মাঝে মাঝে।
রাত রাখা হৃদয় ফিরে আসে, ফিরে যায়, ভেঙ্গে পড়ে, উঠে দাঁড়ায়
যে চিহ্নগুলো আঘাতের কথা বলে
তেমন একাধিক চিহ্নের ধুয়ে যাওয়া দেখো অলৌকিক বৃষ্টিতে।
মোট পড়েছেনঃ ১,১৩৪জন
আজ পড়েছেনঃ ০জন
বড়ই মুস্কিলে চিহ্ন ধুয়ে মুঝে কি ক্ষত দূর হই? হতেও পারে একবার পড়েচি আবার পড়ে বুঝে নেবে ক্ষন
আঘাতের চিহ্নগুলি ধুয়ে মুছে যাক,ভালোবাসা বাসিতে নিমজ্জিত থাকুক সকল ইচ্ছেরা।
ঈদের শুভেচ্ছা রইলো আপু।
শুভকামনা ভাই
ধন্যবাদ আপু।
ঈদ মোবারক আপু। ভালো লিখেছেন।
ভালো থাকবেন আপনিও
আঘাতের চিহ্ন ধুয়ে মুছে গেলেও, কি যেনো একটা রয়ে যায় মনে।
একদম।
ভালো থাকবেন
এমন অলৌকিক বৃষ্টি তো চাই-ই।
পাই- ও, এই যেমন পেলাম আপনার লেখায়।
তবুও হৃদয়ের টান-টান ক্ষত গুলো কোথাও একটু থেকেই যায়/ রয়েও যায়, অগোচরে।
খুশি হলাম খুব
কিছু চিহ্ন নিশ্চিহ্ন করে দিতে অলৌকিক বৃষ্টিই লাগে। হৃদয়ের রাতেরা যেমন সকাল সূর্য ব্যাতিতই উজ্বলতা ছড়ায়, তেমনি রাতের রাগিণী ফিরে আসে সন্ধার আলো-আধারিতেও।
অন্যরকম এক ভালো লাগায় মন আচ্ছন্ন হলো। খুব চমৎকার লেগেছে কবিতাটি।
ভালো থাকুন, ভালোবাসা ❤❤
ভালোবাসা সবসময়
এমন করে লিখলে কার না মন ছুঁয়ে যায়?
সাবিনা আপুর মতোই করে বলি, ” কিছু চিহ্ন নিশ্চিহ্ন করতে আলৌকিক বৃষ্টি লাগে”।
খুব খুশি হলাম ভাইয়া
সব আঘাতের অয়েন্টমেন্ট হিসেবে কাজ করুক ভালোবাসা।
অনেক ধন্যবাদ
প্রিয়জনের আঘাত বৃষ্টিতেও মুছে না।
ভাল লিখেছেন।
অনেক ধন্যবাদ
আপু আপনার লেখার শিরোনাম গুলো খুবই ভালো লাগে। বৃষ্টি চাই, যে বৃষ্টি আমার মাঝেই নতুন এক আমিকে জন্ম দিবে।
অনেক খুশি।
ভালোবাসা দিলাম।