যে চিহ্নগুলো আঘাতের কথা বলে

যে চিহ্নগুলো আঘাতের কথা বলে
**********************************
অলৌকিক বৃষ্টিতে ধুয়ে যায় আঘাতের চিহ্নরা।
বেলা কত? রাত রাখা আছে বুঝি হৃদয়ে তোমার?
কোনো এক জলছবি নিশ্চুপ, ঘুমঘুম!
মাঝে মাঝে পাখিদের জীবন বড় ভালো লেগে যায়।
মাঝে মাঝে নদীর কথা বলো খুব বেশি।
মাঝে মাঝে লাল মাটির আঁকাবাঁকা পথে বাঁধা পড়ে যায় হৃদয় তোমার।
উঁচু নিচু ঢিবি, ঢিবির আড়ালে সন্ধ্যাতারার জ্বলে ওঠা, দেখো মাঝে মাঝে।
রাত রাখা হৃদয় ফিরে আসে, ফিরে যায়, ভেঙ্গে পড়ে, উঠে দাঁড়ায়
যে চিহ্নগুলো আঘাতের কথা বলে
তেমন একাধিক চিহ্নের ধুয়ে যাওয়া দেখো অলৌকিক বৃষ্টিতে।

মোট পড়েছেনঃ ১,১৩৪জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. এমন অলৌকিক বৃষ্টি তো চাই-ই।
    পাই- ও, এই যেমন পেলাম আপনার লেখায়।
    তবুও হৃদয়ের টান-টান ক্ষত গুলো কোথাও একটু থেকেই যায়/ রয়েও যায়, অগোচরে।

  2. কিছু চিহ্ন নিশ্চিহ্ন করে দিতে অলৌকিক বৃষ্টিই লাগে। হৃদয়ের রাতেরা যেমন সকাল সূর্য ব্যাতিতই উজ্বলতা ছড়ায়, তেমনি রাতের রাগিণী ফিরে আসে সন্ধার আলো-আধারিতেও।

    অন্যরকম এক ভালো লাগায় মন আচ্ছন্ন হলো। খুব চমৎকার লেগেছে কবিতাটি।
    ভালো থাকুন, ভালোবাসা ❤❤

মন্তব্য করুন