সিজ দ্য নাইট (৪)

 

সঙ্গোপনে এ কোন মাতোয়ারা/মিলন-যুদ্ধ
আচমকা জ্বলে ওঠা জ্যোৎস্নাগন্ধা বিবস্ত্র চাঁদকে নিয়ে!!
বিগলিত কাঁপা হৃদয়ে বিব্রত হতে হতে বলতে পারছিনা
বুকে হাঁটা নাজুক-পথিক নির্ণয়ে,
‘সিজ দ্য নাইট’;

ধন্য এ জনপদ
ধ্রুপদী বীণের আওয়াজ এখন এই ধানসিঁড়িটির তীরে,
এখানে তুচ্ছ, নিত্য-নূতনের লেখালেখি,
এখানে তুচ্ছ, ধূলিঝড়ের ঝড়বৃষ্টি,
এখানে তুচ্ছ, রাত-বিরোতের কান্নাকাটি,
এখানে তুচ্ছ, রক্তচাপের নৈমিত্তিক লাফালাফি।

এখানে এই তীরে শুধুই বয়ে বয়ে যাওয়া,
অদেখা স্বপ্ন-সুখে শুধুই ঘুমিয়ে থাকা,
স্বপ্নে স্বপ্নে ভুল-নির্ভুলের কবিতা পড়া,
খর-রৌদ্রকে পূর্ণ হরতালে ফেলে
ভোর-শিশিরে হারিয়ে যাওয়া,
অপেক্ষমাণতার অনুরণনে শুধুই হারিয়ে যাওয়া।

মোট পড়েছেনঃ ৯৯৩জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. ধানসিঁড়িতে সবাইকে ডুবিয়ে মারার প্লান করা হচ্ছে নাকি !! এবার তাকে রহম করুন মহারাজ, নয়তো সিঁড়ি নিয়ে সে হয়ত আত্মহুতি দিতে বাধ্য হবে।

    এহ ! সিজ দ্য নাইট !! মানে কি ? রাতের ছিদ্র ?? 🤔

    1. বালাই ষাট!! সবাইকে কি ডুবিয়ে মারা যায়!! নাহ্‌ আত্মাহুতি দেবে না, কত কাজ বাকী!!
      শব্দটি seize, এখানে এই ‘সিজ দ্য নাইট’ শব্দ দিয়ে অনেক অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে।
      যদি সহজে বলি……………ধানসিঁড়ি ও চাঁদের খোলামেলা উন্মত্ত প্রেম দেখে লেখক রাত কে আঁটকে রেখে দিতে বলছে।
      এ রাতের দখল নিয়ে অনিঃশেষ ভালোবাসা চালিয়ে যেতে বলছে।

      দ্বিতীয় বারে, প্রেম থিতিয়ে এলে বীণের আওয়াজের কথা বলা হচ্ছে,
      সেখানে অনেক কিছুর মধ্যে ব্লাড প্রেসার না থাকার কথাও বলা হচ্ছে।
      এই তো, এখন আবার পড়ুন!!

      1. আচ্ছা, পড়েছি। আবার পড়বো, তবে এটাই। আগামী লেখায় যদি ফের ধানসিঁড়ি পাই তাহলে না পড়েই মন্তব্য লিখবো। এতবার ধানসিঁড়িতে গেলে জ্বর আসে, কবে বুঝবেন ?!

      2. আর-ও দশটা ধানসিঁড়ি মওজুদ আছে,
        এবং আপনাকেই তা পড়তে হবে যে!!
        কিন্তু আমার ঠিকানা যে এখন সেখানে
        যেখানে বেধেছি ঘর দু’নয়ন জুড়ে।

        ধানসিঁড়ি শব্দটি বাদ দিয়েই কিন্তু দিব্যি চালিয়ে দিতে পারি!! দেব!!

      3. যা খুশি করেন, ধানসিঁড়ি দেখলেই উড়াধুরা কমেন্ট গিলতে হবে। হজম শক্তি বাড়িয়ে তারপর লিখতে বসবেন। * এটা কিন্তু সুপরামর্শ দিলাম *

    2. আসলে এই প্রতীকী ধানসিঁড়ি থেকে বেরোতে পারছি না। যবনিকা টেনেছি।
      তবে দাঁত-মুখ খিচিয়ে/ভেংচিয়ে আর মাত্র গোটা চারেক সহ্য করুন, প্লিজ লাগে!!
      তবে হ্যা, একটি কাজ হয়েছে, এই সিরিজটি আপাতত যতি টানতে পেড়েছি আপনার হুমকিতে।
      এঁদো/এলুয়া/এলেবেলে লেখার দায়-দায়িত্বটুকু পুরোটাই আপনার।

  2. ধানসিঁড়িকে ঘিরে এতকিছু!
    শেষবেলা অপেক্ষমাণতার অনুরণনে শুধুই হারিয়ে যাওয়া, এই হারিয়ে যাওয়াটা কি ধানসিঁড়িতে?

  3. সঙ্গোপনে এ কোন মাতোয়ারা/মিলন-যুদ্ধ
    আচমকা জ্বলে ওঠা জ্যোৎস্নাগন্ধা বিবস্ত্র চাঁদকে নিয়ে!!
    বিগলিত কাঁপা হৃদয়ে বিব্রত হতে হতে বলতে পারছিনা
    বুকে হাঁটা নাজুক-পথিক নির্ণয়ে,
    ‘সিজ দ্য নাইট’;

    লেখকের এমন শব্দ আর বাক্য কৌশল আমাকে অবাক করে।কি করে পারেন ভাইয়া।

  4. এত এত মন্তব্য দেখে কি অনুভূতি প্রকাশ করবো বুঝতে পারছিনা। তবে আপনার লেখা যত পড়ছি নতুন করে শব্দের সাথে পরিচিত হচ্ছি।লেখা পড়ার আগ্রহ বেড়ে যাচ্ছে।
    শুভেচ্ছা জবাব।

    1. এ এমন কিচ্ছু না,
      এখানে আরও অনেক আরও ভাল লেখক/কবি বিদ্যমান।
      আপনি নিজেও অনেক ভাল লেখেন, আমরা পাঠকেরা তা থেকে উপকৃত হই।
      ধন্যবাদ, পেছেনে এসে পড়ার জন্য।

মন্তব্য করুন