শুধুই কুয়াশা

 

কুয়াশা ভেজা হৃদয়ে ভাবনারা ভেসে আসে
অতীত থেকে বর্তমান ছুঁয়ে, ঐ দূর অবধি;
ছুঁয়ে যায়, ছুঁতে চায়, না-ছোঁয়া দূরত্বটুকু;

তবুও দূরত্ব দূরত্বেই থেকে যায়
আড়-চোখে তাকানো বরাবরের মত;
এটাই নিয়ম, এটাই হয়ত নিয়তি,
থাকা না-থাকার জটিল আবর্তে;

পাপ পুণ্যের প্রান্ত সীমায় নেই কোন সুগন্ধ-অতীত,
শুধুই অসীম অখণ্ড নীরব- লেখাজোখা,
অনিন্দ্য সুখ-পাঠ বিচ্যুতির মত ঠায় দাঁড়িয়ে আছে
পূর্ণগ্রাস ঘুমের অন্দর মহলে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৯১৩জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

      1. শীতে ভালোথাকারা কুয়াশায় আটকায়। ব্যামো ট্যামো ফিরে আসে আর কি! বহুদিন পরে আপনার লেখা পেয়ে ভাবছি….. এবার বোধহয় কাটবে শব্দখরার কাল

      2. মটকা মেড়ে পড়ে থাকলে ব্যামো তো আসতেই পারে, আসেও।
        একদম লিখিনি/লিখি-না এমন না, ব্লগে দেয়া হয়নি, এই যা।
        খরা-টরা বলে কিচ্ছু নেই, অজুহাত মাত্র।
        ভাল থাকুন।

      3. আপনে এরম কতাবার্তা কন ক্যা? কি খরায় কাটছে দিন! সে শুধু আমি জানি…. কইতে পারলে তো ” কষে বকা / পিটানি খাইতে হবে” এই বুড়া বয়সে পিটানি বা বকা খাইতে কারই বা ভাল্লাগবে?

  1. আর নই অন্দর মহলে খুজুন/জানুন
    অন্যোন্য সুন্দরময় ধরনীটাকে ভালো বাসুন।
    যা আমার নই তাহা পাইনি
    যাহা পেয়েছি সেটাই পাইনু।

  2. এক জীবনে কী আর চাওয়া পাওয়ার মানুষের থাকতে পারে আমি বুঝি না যেখানে বেচে থাকাটাই আলহামদুলিল্লাহ্।।
    সবার জন্য শুভ কামনা রইল।

  3. শব্দের নিঃশব্দ প্রতিশ্রুতি রাখতে ফিরে এসেছে কিংবদন্তি!
    অভিনন্দন হে কবি!
    আমি এক নগন্য শব্দ প্রেমী ,
    প্রিয় কলমকে হৃদয়ের দামে নমি।

    এতো সুন্দর কবিতাগুলো সবসময় কেন পড়িনা সে অনুতাপে ভুগি।
    ভালো থাকবেন ভাইয়া।

    1. আপনি সব সময় ই মন রেখেই পড়েন, আর পড়েন বলেই তো লিখতে পারি/লিখি-ও।
      ভাল থেকে নিয়মিত আমাদের পড়তে দিন, এমন দাবী রাখছি।
      অনেক ভাল থাকবেন আপনি।।

  4. জীবনের পথটাই কুয়াশার ঢাকা!
    যে দিকে তাকাই অসীমের ক্ষত
    হৃদয় মাঝে তা জাগে অবিরত।
    মুগ্ধতায় শুভ কামনা রাখলাম পাতায় নিরন্তর।

  5. সবকিছুতেই এখন কুয়াশাচ্ছন্ন। তবুও আলোর পথ খুঁজে ফিরি। আলো ঝলমলে রোদের অপেক্ষায়। অফুরন্ত শুভকামনা ভাইয়া

  6. নিয়তির নির্মম বাস্তবতায় স্বপ্ন গুলো কুয়াশার মতো ভেসে যায়। চমৎকার লিখেছেন। আপনার লেখা অসাধারণ। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন