নির্বাসন

মাঝে মাঝে ইচ্ছে করে

আমি যেন নির্বাসিত হই !

দুনিয়ার এই কঠোর কুঠারের আঘাত

আমার আর সহ্য হয় না ।

মানুষের বহুরূপী সত্ত্বা

আমায় নিজের রূপকেই দ্বিধায় ফেলে দেয় !

চারপাশে একবার হালকা ভাবে তাকাই

কি দেখি?

দেখি আমাদের ছলনা

নিজেই নিজেকে ভুলানোর হাজারো প্রয়াস !

এই যে পথের ধাঁরে-ফুটপাতে যারা শুয়ে আছে

তারাই ছলনাহীন !

দু-বেলা, দু-মুঠো খাওয়ার তাগিদ

তাদের মাঝে ছলনার আশ্রয় দেয় না !

তারা ইচ্ছে মত চলে।

চিন্তা তাদের আজ-কে নিয়ে !

আর আমরা?

আমরা কাল-কের চিন্তায় আজ-কেই গুরুত্ব দিই না।

বলি-ভাল আছি

এই লোক দেখানো ভাল না থাকাই ভাল !

ভাল থাকতে চাই নিজের ভিতরে !

যেখানে ছলনার কোন আশ্রয় নেই,

নেই কোন মিথ্যা-হত্যা-লোভ

আমি সেথায় নির্বাসিত হতে চাই !

আমি চাই……আমি চাই…… নির্বাসন !!

মোট পড়েছেনঃ ১,৮৪০জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. ‘ ভাল থাকতে চাই নিজের ভিতরে !
    যেখানে ছলনার কোন আশ্রয় নেই,
    নেই কোন মিথ্যা-হত্যা-লোভ
    আমি সেথায় নির্বাসিত হতে চাই ! ‘ — খুব সুন্দর কথা ভাইয়া। -{@

মন্তব্য করুন