নামহীন!

শুরুটা তুমিই করেছিলে; অনেকটা আমার অনিচ্ছায়।তারপর অনেক বারই বলেছি,

আমাদের সম্পর্কের নাম কি বলবে?

আমি দিয়েওছিলাম,তোমার পছন্দ হয়নি! বলেছ নাম আবার কি? বুঝে নিতে হয়!

ভেবেছি কতবার কতভাবে এমন চাইনা, থাকবনা, দেবনা ঠাঁই দেবই-না।

কি এক অজানা মোহে টেনেছ কাছে বারবার, যতবারই দুরে গেছি-যেতে চেয়েছি ততোবার, একেবারে ডুবে যাওয়ার আগ পর্যন্ত।

তারপর আমার ফাগুনে, বর্ষায়, শরতে, হেমন্তে করেছ মাখামাখি নানা রঙে নানা কৌশলে।

আমিও না চাইতে-চাইতেই তাল জুগিয়েছি, তোমার প্রতিটি আহ্বানে-আকুলতায় ।

কানায় কানায় পূর্ণ হবার বেলায়, হঠাৎ তুমি ফুরিয়ে গেলে, মনে হল এ অন্যায়।

আমি হারিয়ে গেলাম অজানা অন্ধকারে, হাতরে হাতরে তোমায় কতবার ফেরাবার চেষ্টায় ব্যর্থ হলাম।

অবশেষে তুমি দাঁড়িয়ে দেখলে আমার তলিয়ে যাওয়া। ফিরেও তাকালে না, টানলনা নামহীন সম্পর্কের টানাপোড়ন আর “পিছুটান” সেতো ছিলই না।

বরং বললে, শুধু শুধু এতগুলো সময় নষ্টের খেলায় গড়ালাম।

অনেক আগেই মনে হওয়া উচিত ছিল,কোন সম্পর্কই “নামহীন” হয়না।

ছবি- সংগ্রহ।

মোট পড়েছেনঃ ১,২৫২জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

    1. জী ভাইয়া। এটা লিখে ওকে শোনালে বলে যে আইডিয়া পাইলাম। দাড়াও আমি ও গল্প লিখে ফেলি।
      শুভ কামনা রইলো ভাইয়া।

    2. হ্যাঁ ভাইয়া এই কবিতা থেকেই আমার পিছুটান লেখার আইডিয়া পেয়েছিলাম।তবে আপনি যে এটা ধরতে পেরেছেন দেখে অনেক বেশী বেশী বেশী 💙💙💙ভালো লাগল।ভালো থাকবেন সবসময়।

    1. হা হা হা হা। কমেন্ট পড়ে বোঝা যায় শীতের ছোঁয়া লেগেছে। বেড়াতে বেড়াতে কমেন্ট।
      লিটন ভাই অনেক অনেক ধন্যবাদ।
      ভালো থাকবেন।

  1. নামহীন সম্পর্ক যার । ছেলে বেলার নষ্ট সময়গুললোর কথা মনে পড়ে গেল।আবৃত্তি করে পড়লে মন উতলা হয়ে যায়।এতো চমৎকার শব্দ বিন্যাসে আবেগীয় লেখা কী ভাবে লিখেন!
    শুভ কামনা রইল।

    1. আপনার অসাধারণ মন্তব্যে এগিয়ে যাওয়ার সাহস পাই।
      অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইয়া।
      ভালো থাকবেন সবসময়।
      শুভ সকাল।

  2. কিছু সম্পর্ক নামহীন হয় কারন কিছু মানুষ আছে তারা সম্পর্ক ধরে রাখতে জানে না, মর্যাদা দিতে জানে না, বা সম্পর্কের নাম জানলেও সেটা স্বীকার করতে জানে না। এত সুন্দর করে কবিতা লেখ,যার মাঝে লুকিয়ে থাকে অনেক সত্য ও বাস্তবতা। নামহীন সম্পর্ক থেকে য মত দূরে থাকা যায় তত ভাল। ভাল থেক।

  3. হ্যাঁ আমরা অনেকেই আবেগে, ঘোরে এমন নামহীন সম্পর্কে জড়িয়ে গিয়ে অনেক অনেক ভুলের জন্ম দেই। যা আমাদের কষ্টের মধ্যে ফেলে দেয়। মনে হলো নিজের ই ঘটনা পড়লাম। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন

  4. সম্পর্ক গড়াতে গড়াতে নামহীন। তাহলে তো এটা একচেটিয়া। যে যাবার চলে যাবে। আর ভালোবাসলে সে তো ফিরে আসবে। আমার মনে হয়, এগুলো মনের ভিতর তোলপাড় করে যতোই না বলা হোক। পিছুটান না রাখলেও পিছে পিছে স্মৃতি ধায়।
    শুভকামনা। কাব্যিক বটে

  5. সব সম্পর্কেরই নাম থাকে।
    পিছুটান থাকেই।
    কিছু কিছু পাথুরে মনের মানুষের কাছে যদিও সম্পর্ক, পিছুটান মূল্যহীন।

    ভালো লিখেছেন।
    শুভ কামনা।

মন্তব্য করুন