ধানসিঁড়িতে ভিজতে থাকা (৫)

 

ঝেঁপে আসা বৃষ্টিতে গাঁ-এলিয়ে/গাঁ-জুড়িয়ে
স্বস্তির নিঃশ্বাসে এই তো বেশ, ধানসিঁড়িটির তীরে;
আমি আজ কোথাও যাব না, লেপ্টে যাওয়া গাঁ-গতরে
টুপটাপ শব্দ-বেঁধে নদী বয়ে যায় নিরবধি নিজ মনে
মওকা মত আচমকা ধেয়ে এসে পিন-পিনে ছিনে জোক
নিকোটিন থুথুতে চাচা আপন প্রাণ বাঁচা।

প্রফুল্ল কম্পনে ধানসিঁড়ির নিকানো জলে
দেখতে পাচ্ছি প্রজাপতির রংবাহার
আছে চাঁপা আর কদম ফুলের হাতছানি
আমি নড়িনি, ধানসিঁড়িটি-ও না,
অস্তিত্বহীনতার মুখোশ আর মেকি প্রলয় হুঙ্কারে-ও
আছে চাঁপা আর কদম-ফুলের হাতছানি।

মোট পড়েছেনঃ ১,০৮০জন আজ পড়েছেনঃ ০জন

৩৮টি মন্তব্য

  1. এক ধানসিঁড়ির কত রুপ দেখলাম আপনার রচনায়। এ যেন দ্বিতীয় জীবন বাবু আমাদের!
    দেখা অ-দেখার গল্পকাব্যে নতুন নতুন করে পাওয়া ধানসিঁড়িকে। সাথে জীবনবোধ।আহা কি সুন্দর কি সুন্দর!!!

      1. ওটাই জানতে চেয়ে বাকি রেখেছি।মাত্রতো ৫, আরোকতদুর টানবে ধানসিঁড়িরর স্রোত?
        প্রশংসা সবারই ভালো লাগে। কারো কারো আবার শরমও করে!
        বেশি মনে হইলেও….. আমি আবার কাউরেই বেশি কিছুই দিতে পারিনা,ক্যান জানি ইচ্ছা কইরাও বেশি দিতে পারিনা। যতটুক ততটুকই তো!!!

    1. আমাদের এ দিকটায় শুধু বৃষ্টি-ই না, সকাল বেলা খুব মিহি শীত কালের মত হাল্কা কুয়াশা শিশির
      সাথে কোকিলের কুহু! সে এক অবাক করা বিষ্ময়ানুভুতি।
      একটি লেখায় এটি আসবে।
      পড়ার জন্য ধন্যবাদ।
      এবার বলুন শুধু বৃষ্টি না সাথে এসব ও পাঠাব।

  2. বহুবার গিয়েছি সেখানে ধান সিঁড়ি পারে। দেখেছি কত রংতুলির ছোঁয়ায় আঁকা সে নদী।

    আজ কবির লেখায় আর এক জীবনানন্দকে দেখতে পেলাম। কবির মনের ছবিতে আঁকা ধান সিঁড়িকে আজ নতুন করে দেখলাম। ধন্যবাদ কবি।

    1. শুনে ভাল লাগল আপনি ধানসিঁড়ির।
      তাঁকে আমার মত অ-লেখকের নুতন করে তুলে ধরার কিচ্ছু নেই।
      এই নদীটি আমার কাছে আশ্রয়ের মত। কাজে/অকাজে/আনন্দ/বেদনায় ছুটে ছুটে যাই।
      ধন্যবাদ আপনাকে।

  3. দেখি,ধানসিঁড়ির তীরে জায়গা কেনা যায় নাকি।।
    যে বর্ণনার বর্ণছটা আর ঘটনার ঘনঘটা ঘটাইতেছেন।।
    আবারও ফুটুক ফুলগুলো।।ধন্য হোক ধানসিঁড়ি।।

    1. কিনে ফেলুন, কিনে ফেলুন।
      তবে অন্যের মুখে ঝোল খেয়ে নয়,
      হৃদ-সৌন্দর্য আর বাস্তবতা কিন্তু এক নয়।
      ফুল অবশ্যই ফুটবে নিজ আনন্দে।

  4. ধানসিঁড়ি বাস্তবে দেখার ইচ্ছেই নেই। থাকবে কি
    করে? এক জিনিস এতোবার চোখের সামনে তুলে ধরলে জায়গায় গিয়ে কে আর দেখতে চায়!! ধানসিঁড়ি দেখতে না যাওয়ার সব দ্বায় আপনার উপর ন্যাস্ত করলাম।

    আর কি কি বাকি আছে দিয়ে দিন।

    1. সবার ধানসিঁড়ি থাকে না, হয়-ও না, আপনার কথা বলছি না।
      আর এ-তো অধরা, এত্ত সহজ-না, জলসিঁড়ি ছুঁয়ে-যাওয়া, আপনার কথা বলছি না।
      যা তুলে ধরতে পেরেছি বলে মনে করেছেন/ মনে হচ্ছে, যা তুলতে পারিনি তার তুলনায় নস্যি।
      ফল-টক এ দায়, জোর যার মুল্লুক তার সিস্টেমে দিতেই পারেন, দিন।
      কথা যখন দিয়েছে কুইনাইনের, তা তো দিতেই হবে!!
      আপনার সহ্য শক্তি অসম্ভব তা আমরা জানি।
      আসলে ধানসিঁড়ি-ফিড়ি বলতে কিচ্ছু নেই, সব গুজব!!

      1. আগেই বলেছি এই সিরিজের লেখায় উড়াধুড়া কমেন্ট থাকবে। গিলতেও হবে। হজম বটিকা নিয়ে লিখতে বসবেন।

        হুহ ! কুইনাইন যে কে গিলছে দেখতে আর বাকি নেই।

মন্তব্য করুন