বাঁশ

বাঁশে বাঁশে সয়লাব
বাঁশেই নাকি বেশি লাভ
রাজনীতি নাকি এখন বাঁশনীতি
বাঁশেই হয় রীতিনীতি
ঘরে বাঁশ, বাইরে বাঁশ
সবাইরি এখন হাঁসফাস
বেফাঁস কথা কহিলেই
খাইতে হবে বাঁশ
বাঁশ খেয়ে জনগণ
ফেলে যে দীর্ঘশ্বাস

কেউ করে বাঁশ চাষ
বিকোবে যে বাঁশ
রাজনীতির ঢামাঢোলে
লাগিবে যে বাঁশ
কেউ খুশি বাঁশ দিয়ে
কেউ খুশি খেয়ে
জনগণের নাভিশ্বাস
বাঁশেরই কবলে

কেউ বানায় বাঁশের কেল্লা
কেউ বানায় ঘর
বাঁশের জন্য কেউ নয় আপন পর
ধর ধর বাঁশ ধর
দে জোরে পিছনে
বাঁশ খেয়ে নেতা যেন
দৌড় দেয় লন্ডনে।।

 

মোট পড়েছেনঃ ৩,৩৫৪জন আজ পড়েছেনঃ ০জন

৩৭টি মন্তব্য

  1. আপনি রম্যতে হাত পাকালেন কখন!! আগে তাই বলুন।
    এ দেখছি বাঁশে বাঁশারণ্য।
    সিরিজ গল্পের মাঝে মাঝে এমন দিলে চাটনির কাজ হয় ভাই।
    চালু রাখার জোর দাবি জানাচ্ছি।

  2. কেউ বানায় বাঁশের কেল্লা
    কেউ বানায় ঘর
    বাঁশের জন্য কেউ নয় আপন পর
    ধর ধর বাঁশ ধর
    দে জোরে পিছনে
    বাঁশ খেয়ে নেতা যেন
    দৌড় দেয় লন্ডনে।।

    ও ভাইজান এতো দেশ থাকতে শুধু লন্ডনে কেন?অলওভার ছন্দের মিলের দারুণ বাক্য কৌশলী।

  3. আগে বাঁশ, পিছে বাঁশ। উপরে বাঁশ, নীচে বাঁশ। ডাইনে বামে, ঘরে বাইরে শুধু বাঁশ আর বাঁশ।

    মাননীয় স্পীকার। বাঁশ দেয়া নেয়ার উপরে আইন জারি হোক। এই জ্বালা আর প্রাণে সয়না….

  4. জনগন বাঁশ খায়, নেতারা দেয় বাঁশ,
    নেতারা বাঁশ খায়, জনগন দেয় বাঁশ।
    তবে সাধারন জনতাই খায় বেশী।

    লেখায় বাস্তবতা উঠে এসেছে।
    শুভ কামনা।

  5. বাঁশের এতো এতো গুন! বাঁশকে দেখছি জাতীয় গাছ উপাধি দেয়া দরকার 😀😀
    পুরো লেখাই বাঁশময় করে দিয়েছেন ভাইজান। দাড়ি-কমা সব উড়ে গেছে শেষের লাইনের জোড়া বাঁশে 😂😂

    বেশি বেশি রম্য লিখুন, পড়ার আনন্দে বিভোর হই। শুভ কামনা সব সময় 🌹🌹

মন্তব্য করুন